১/৮৬. অধ্যায়ঃ
মহানাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাঁর উম্মাহ্র শাফা’আতের জন্য তাঁর বিশেষ দু’আ গোপন (সংরক্ষণ) রেখেছেন
সহিহ মুসলিম : ৩৭৫
সহিহ মুসলিমহাদিস নম্বর ৩৭৫
وَحَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، وَعَبْدُ بْنُ حُمَيْدٍ، قَالَ زُهَيْرٌ حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا ابْنُ أَخِي ابْنِ شِهَابٍ، عَنْ عَمِّهِ، أَخْبَرَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لِكُلِّ نَبِيٍّ دَعْوَةٌ وَأَرَدْتُ إِنْ شَاءَ اللَّهُ أَنْ أَخْتَبِئَ دَعْوَتِي شَفَاعَةً لأُمَّتِي يَوْمَ الْقِيَامَةِ " .
আবূ হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিতঃ
রসূলুল্লাহ (ﷺ) বলেন, প্রত্যেক নবীর জন্যই বিশেষ একটি দোয়া নির্ধারিত আছে যা তিনি করবেন (যা তাঁদের উম্মতের জন্য গ্রহণ করা হবে। কিন্তু তিনি সে দোয়া দুনিয়াতেই করে ফেলেছেন।) আমি আমার বিশেষ দোয়াটি কেয়ামত দিবসে আমার উম্মতের শাফা’আতের জন্য গোপনে (সংরক্ষিত) রাখার সংকল্প নিয়েছি।
ইসলামী ফাউন্ডেশনঃ ৩৮৩, ইসলামীক সেন্টারঃ ৩৯৪
