১/৮৬. অধ্যায়ঃ
মহানাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাঁর উম্মাহ্র শাফা’আতের জন্য তাঁর বিশেষ দু’আ গোপন (সংরক্ষণ) রেখেছেন
সহিহ মুসলিম : ৩৮৬
সহিহ মুসলিমহাদিস নম্বর ৩৮৬
وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ أَبِي خَلَفٍ، حَدَّثَنَا رَوْحٌ، حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ أَخْبَرَنِي أَبُو الزُّبَيْرِ، أَنَّهُ سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، يَقُولُ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم " لِكُلِّ نَبِيٍّ دَعْوَةٌ قَدْ دَعَا بِهَا فِي أُمَّتِهِ وَخَبَأْتُ دَعْوَتِي شَفَاعَةً لأُمَّتِي يَوْمَ الْقِيَامَةِ " .
মুহাম্মাদ ইবনু আহমাদ ইবনু আবূ খালাফ (রহঃ) হতে বর্ণিতঃ
রসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেন, প্রত্যেক নবীকে একটি গ্রহণীয় বিশেষ দোয়ার অনুমতি দেয়া হয়েছে। সবাই তাঁদের দোয়া আপন উম্মতের কল্যাণের জন্য করে ফেলেছেন, তবে আমি আমার দোয়াটি কেয়ামত দিবসে আমার উম্মতের শাফা’আতের জন্য গোপনে অবশিষ্ট রেখে দিয়েছি।
ইসলামী ফাউন্ডেশনঃ ৩৯২, ইসলামীক সেন্টারঃ ৪০৫
