২২/১৯. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ৩৮৪৪ - নির্দিষ্ট বিনিময়ে জমি ইজারা

স্বর্ণ-রৌপ্যের বিনিময়ে জমি ভাড়া দেয়া

নির্দিষ্ট বিনিময়ে জমি ইজারার শিক্ষা

সহীহ মুসলিমহাদিস নম্বর ৩৮৪৪

حَدَّثَنَا إِسْحَاقُ، أَخْبَرَنَا عِيسَى بْنُ يُونُسَ، حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، عَنْ رَبِيعَةَ بْنِ أَبِي، عَبْدِ الرَّحْمَنِ حَدَّثَنِي حَنْظَلَةُ بْنُ قَيْسٍ الأَنْصَارِيُّ، قَالَ سَأَلْتُ رَافِعَ بْنَ خَدِيجٍ عَنْ كِرَاءِ الأَرْضِ، بِالذَّهَبِ وَالْوَرِقِ فَقَالَ لاَ بَأْسَ بِهِ إِنَّمَا كَانَ النَّاسُ يُؤَاجِرُونَ عَلَى عَهْدِ النَّبِيِّ ﷺ عَلَى الْمَاذِيَانَاتِ وَأَقْبَالِ الْجَدَاوِلِ وَأَشْيَاءَ مِنَ الزَّرْعِ فَيَهْلِكُ هَذَا وَيَسْلَمُ هَذَا وَيَسْلَمُ هَذَا وَيَهْلِكُ هَذَا فَلَمْ يَكُنْ لِلنَّاسِ كِرَاءٌ إِلاَّ هَذَا فَلِذَلِكَ زُجِرَ عَنْهُ . فَأَمَّا شَىْءٌ مَعْلُومٌ مَضْمُونٌ فَلاَ بَأْسَ بِهِ .

হানযালাহ্‌ ইবনু কায়স আনসারী (রহঃ) হতে বর্ণিতঃ

আমি রাফি’ ইবনু খাদীজকে স্বর্ণ ও রৌপ্যের বিনিময়ে জমি বর্গা দেয়া সম্পর্কে জিজ্ঞেস করেছি। তিনি বলেছেন, এতে কোন সমস্যা নেই। রাসূলুল্লাহ (ﷺ)-এর ‘আমালে লোকেরা পানির ঝর্ণার পার্শ্ববর্তী অংশ, খালের অগ্রভাগের ভেজা অংশ ও ক্ষেতের অন্যান্য সুবিধা নেয়ার শর্তে জমি বর্গা দিত। এতে কখনও এক অংশ বিনষ্ট হত ও অপর অংশ ভাল থাকত। আবার কখনও এ অংশ ভাল থাকত আর অপর অংশ বিনষ্ট হত। আর এ ধরনের বর্গায় বঞ্চনা ছাড়া আর কিছুই হত না। এ কারণে তিনি এ থেকে নিষেধ করেন। আর যদি নির্দিষ্ট পরিমাণের (স্বর্ণ-রৌপ্যের) বিনিময়ে বর্গা দেয়া হয়, তাহলে তাতে কোন সমস্যা নেই।

ই.ফা. ৩৮০৮, ই.সে. ৩৮০৭

সহীহ মুসলিম হাদিস ৩৮৪৪-এর সারসংক্ষেপ

এই হাদিসে জমি বর্গা নিষেধের কারণ আরও পরিষ্কার হয়েছে। রাফি ইবনু খাদিজ (রাঃ)-কে স্বর্ণ ও রৌপ্যের বিনিময়ে জমি বর্গা সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, এতে সমস্যা নেই। তিনি ব্যাখ্যা করেন, নবী (صلى الله عليه وسلم)-এর সময়ে লোকেরা পানির ঝর্ণার পাশের অংশ, খালের অগ্রভাগের ভেজা অংশ বা ক্ষেতের নির্দিষ্ট সুবিধার শর্তে জমি বর্গা দিত। কখনও এক অংশ নষ্ট হতো, অন্য অংশ ভালো থাকত; আবার উল্টোও হতো। এতে বঞ্চনা তৈরি হতো। তাই সে ধরনের বর্গা থেকে নিষেধ করা হয়েছে। কিন্তু কোনো নির্দিষ্ট, জানা ও নিশ্চয়তাপূর্ণ বিনিময় হলে তাতে সমস্যা নেই বলা হয়েছে। এখানে জমি ইজারা, ন্যায্য চুক্তি ও পরিষ্কার শর্তের শিক্ষা আছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • অস্পষ্ট ফসলভিত্তিক শর্ত বঞ্চনার কারণ হতে পারে।
  • নির্দিষ্ট ও জানা বিনিময় চুক্তিকে পরিষ্কার করে।
  • জমি ইজারায় ন্যায্যতা ও নিশ্চিত শর্তের গুরুত্ব আছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন