২২/২০. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৩৮৪৮ - ক্রয়-বিক্রয়
বর্গাচাষ এবং টাকার বিনিময়ে জমি ভাড়া বিষয়
সহীহ মুসলিম : ৩৮৪৮
সহীহ মুসলিমহাদিস নম্বর ৩৮৪৮
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، أَخْبَرَنَا يَحْيَى بْنُ حَمَّادٍ، أَخْبَرَنَا أَبُو عَوَانَةَ، عَنْ سُلَيْمَانَ، الشَّيْبَانِيِّ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ السَّائِبِ، قَالَ دَخَلْنَا عَلَى عَبْدِ اللَّهِ بْنِ مَعْقِلٍ فَسَأَلْنَاهُ عَنِ الْمُزَارَعَةِ، فَقَالَ زَعَمَ ثَابِتٌ أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ نَهَى عَنِ الْمُزَارَعَةِ وَأَمَرَ بِالْمُؤَاجَرَةِ وَقَالَ «لاَ بَأْسَ بِهَا» .
‘আবদুল্লাহ ইবনু সায়িব (রহঃ) হতে বর্ণিতঃ
আমরা ‘আবদুল্লাহ ইবনু মা’কালের নিকট উপস্থিত হই এবং মুযারা’আ সম্পর্কে জিজ্ঞেস করি। তিনি জানান, সাবিত (রাঃ) বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) মুযারা’আহ করতে নিষেধ করেছেন এবং ইজারা দিতে আদেশ করেছেন আর বলেছেন-এতে কোন সমস্যা নেই।
ই ফা ৩৮১২ ই সে ৩৮১১
