২৩/১৮. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৩৯৭৯ - সার্ফ ও বাড়তি বিনিময়ের সতর্কতা
খাদ্যের বদলে খাদ্য সমান সমান বিক্রয়
সার্ফে বাড়তি অংশ কেন রিবার আশঙ্কা
সহীহ মুসলিম : ৩৯৭৯
সহীহ মুসলিমহাদিস নম্বর ৩৯৭৯
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا عَبْدُ الأَعْلَى، أَخْبَرَنَا دَاوُدُ، عَنْ أَبِي نَضْرَةَ، قَالَ سَأَلْتُ ابْنَ عُمَرَ وَابْنَ عَبَّاسٍ عَنِ الصَّرْفِ، فَلَمْ يَرَيَا بِهِ بَأْسًا فَإِنِّي لَقَاعِدٌ عِنْدَ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ فَسَأَلْتُهُ عَنِ الصَّرْفِ فَقَالَ مَا زَادَ فَهُوَ رِبًا.فَأَنْكَرْتُ ذَلِكَ لِقَوْلِهِمَا فَقَالَ لاَ أُحَدِّثُكَ إِلاَّ مَا سَمِعْتُ مِنْ رَسُولِ اللَّهِ ﷺ جَاءَهُ صَاحِبُ نَخْلِهِ بِصَاعٍ مِنْ تَمْرٍ طَيِّبٍ وَكَانَ تَمْرُ النَّبِيِّ ﷺ هَذَا اللَّوْنَ فَقَالَ لَهُ النَّبِيُّ ﷺ " أَنَّى لَكَ هَذَا " . قَالَ انْطَلَقْتُ بِصَاعَيْنِ فَاشْتَرَيْتُ بِهِ هَذَا الصَّاعَ فَإِنَّ سِعْرَ هَذَا فِي السُّوقِ كَذَا وَسِعْرَ هَذَا كَذَا. فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ " وَيْلَكَ أَرْبَيْتَ إِذَا أَرَدْتَ ذَلِكَ فَبِعْ تَمْرَكَ بِسِلْعَةٍ ثُمَّ اشْتَرِ بِسِلْعَتِكَ أَىَّ تَمْرٍ شِئْتَ " .قَالَ أَبُو سَعِيدٍ فَالتَّمْرُ بِالتَّمْرِ أَحَقُّ أَنْ يَكُونَ رِبًا أَمِ الْفِضَّةُ بِالْفِضَّةِ قَالَ فَأَتَيْتُ ابْنَ عُمَرَ بَعْدُ فَنَهَانِي وَلَمْ آتِ ابْنَ عَبَّاسٍ - قَالَ - فَحَدَّثَنِي أَبُو الصَّهْبَاءِ أَنَّهُ سَأَلَ ابْنَ عَبَّاسٍ عَنْهُ بِمَكَّةَ فَكَرِهَهُ.
আবূ নায্রাহ্ (রহঃ) হতে বর্ণিতঃ
আমি ইবনু ‘উমর ও ইবনু ‘আব্বাস (রাঃ)-এর নিকট বায় -এ সার্ফ (স্বর্ণ-রৌপ্যের বিনিময়) সম্পর্কে জিজ্ঞেস করি। তাঁরা এতে কোন দোষ মনে করেননি। পরবর্তীকালে একবার আমি আবূ সা’ঈদ খুদ্রী (রাঃ)-এর নিকট বসা ছিলাম। তার নিকট সার্ফ বিষয়ে জানতে চাইলাম। তিনি বললেন, যা বাড়তি হবে তা সুদ। কিন্তু তাঁদের দু’জনের মতের কারণে আমি এর প্রতিবাদ করলাম।এরপর তিনি বললেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) থেকে যা শুনেছি তাই তোমার কাছে বর্ণনা করেছি। একদা তাঁর নিকট খেজুরের বাগানের এক মালিক এক সা’ ভালো মানের খেজুর নিয়ে আসে। আর নবী (ﷺ)-এর খেজুরও এই শ্রেণীরই ছিল। নবী (ﷺ) তাকে জিজ্ঞেস করলেনঃ এ তুমি কোথায় পেলে? সে বলল, আমি দু’ সা’ খেজুর নিয়ে বাজারে যাই এবং তার বদলে এক সা’ ক্রয় করি। কেননা বাজারে এটির মূল্য এতো। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ আফসোস তোমার প্রতি, তুমি সুদের কাজ করেছ। যখন তুমি এরূপ চাও, তখন তোমার খেজুর কোন বস্তুর বিনিময়ে বিক্রি করে দিবে। পরে তোমার বস্তুর বিনিময়ে যে প্রকার খেজুর চাও কিনবে।আবূ সা’ঈদ (রাঃ) বলেন, সুতরাং খেজুরের বিনিময়ে খেজুর সুদ হওয়ায় অধিক যোগ্য নাকি রৌপ্যের বিনিময়ে অতিরিক্ত রৌপ্য সুদ হওয়ার বেশী যোগ্য। রাবী বলেন, পরবর্তীকালে আমি ইবনু ‘উমর (রাঃ)-এর নিকট এসেছি এবং তিনি আমাকে নিষেধ করেছেন। আর আমি ইবনু ‘আব্বাসের নিকট যাইনি। রাবী বলেন, আবুস সাহ্বা (রহঃ) আমার নিকট বর্ণনা করেছেন যে, তিনি এ ব্যাপারে ইবনু ‘আব্বাসের কাছে মাক্কায় জিজ্ঞেস করেছিলেন, তখন তিনি তা পছন্দ করেননি।
ই. ফা. ৩৯৪২, ই. সে. ৩৯৪১
সহীহ মুসলিম হাদিস ৩৯৭৯-এর সারসংক্ষেপ
এই দীর্ঘ বর্ণনায় সার্ফ বা মুদ্রা বিনিময় নিয়ে সাহাবাদের আলোচনার কথা এসেছে। আবু সাঈদ খুদরি (রাঃ) বলেন, যা বাড়তি হবে তা সুদ। তিনি নবী صلى الله عليه وسلم থেকে শোনা খেজুরের একটি ঘটনা তুলে ধরেন—এক ব্যক্তি ভালো খেজুর এনেছিল, আর বলেছিল দুই সা খেজুর দিয়ে এক সা ভালো খেজুর কিনেছে। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم তাকে বলেন, তুমি সুদের কাজ করেছ; এমন চাইলে নিজের খেজুর অন্য বস্তুর বিনিময়ে বিক্রি করো, তারপর যা খেজুর চাও কিনো। আবু সাঈদ (রাঃ) এরপর খেজুর ও রৌপ্যের বিনিময়ের দিকটি বুঝিয়েছেন। হাদিসটি শেখায়, একই জাতের জিনিসে বাড়তি নেওয়া সহজে হালকা ভাবার বিষয় নয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সার্ফ বিষয়ে শোনা হাদিসের ভিত্তিতে কথা বলা উচিত।
- একই পণ্যে বাড়তি নেওয়া রিবার অন্তর্ভুক্ত হতে পারে।
- ভালো পণ্য চাইলে আলাদা বিক্রি ও আলাদা ক্রয় নিরাপদ।
- সাহাবারা মতভেদ হলে রাসূল صلى الله عليه وسلم থেকে শোনা বর্ণনা যাচাই করতেন।
