২৩/১৮. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ৩৯৮০ - দিনার-দিরহামে সমান লেনদেন

খাদ্যের বদলে খাদ্য সমান সমান বিক্রয়

দিনার ও দিরহাম বিনিময়ে সমান হওয়ার শিক্ষা

সহীহ মুসলিমহাদিস নম্বর ৩৯৮০

حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عَبَّادٍ، وَمُحَمَّدُ بْنُ حَاتِمٍ، وَابْنُ أَبِي عُمَرَ، جَمِيعًا عَنْ سُفْيَانَ بْنِ، عُيَيْنَةَ - وَاللَّفْظُ لاِبْنِ عَبَّادٍ - قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، عَنْ أَبِي صَالِحٍ، قَالَ سَمِعْتُ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ، يَقُولُ الدِّينَارُ بِالدِّينَارِ وَالدِّرْهَمُ بِالدِّرْهَمِ مِثْلاً بِمِثْلٍ مَنْ زَادَ أَوِ ازْدَادَ فَقَدْ أَرْبَى.فَقُلْتُ لَهُ إِنَّ ابْنَ عَبَّاسٍ يَقُولُ غَيْرَ هَذَا. فَقَالَ لَقَدْ لَقِيتُ ابْنَ عَبَّاسٍ فَقُلْتُ أَرَأَيْتَ هَذَا الَّذِي تَقُولُ أَشَىْءٌ سَمِعْتَهُ مِنْ رَسُولِ اللَّهِ ﷺ أَوْ وَجَدْتَهُ فِي كِتَابِ اللَّهِ عَزَّ وَجَلَّ فَقَالَ لَمْ أَسْمَعْهُ مِنْ رَسُولِ اللَّهِ ﷺ وَلَمْ أَجِدْهُ فِي كِتَابِ اللَّهِ وَلَكِنْ حَدَّثَنِي أُسَامَةُ بْنُ زَيْدٍ أَنَّ النَّبِيَّ ﷺ قَالَ " الرِّبَا فِي النَّسِيئَةِ " .

আবূ সাঈদ আল-খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ

দীনারের বিনিময়ে দীনার ও দিরহামের বিনিময়ে দিরহাম সমান সমান হওয়া চাই। যে বেশি দিবে বা বেশি নিবে সে সুদের কারবার করল। আমি তাঁকে বললাম, ইবনু ‘আব্বাস (রাঃ) তো অন্য কিছু বলে থাকেন। তিনি বলেন, আমি ইবনু ‘আব্বাসের সাথে সাক্ষাৎ করেছি এবং জিজ্ঞেস করেছি যে, আপনি এটা যা বলেছেন, তা-কি রাসূলুল্লাহ (ﷺ) থেকে শুনেছেন, না-কি আল্লাহর কিতাবে পেয়েছেন? তিনি বললেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) থেকে এটা শুনিনি এবং আল্লাহর কিতাবেও পাইনি বরং উসামাহ্‌ ইবনু যায়দ (রাঃ) আমার নিকট বর্ণনা করেছেন যে, নবী (ﷺ) বলেছেনঃ বাকী বিক্রয়ের ক্ষেত্রে সুদ হয়।

ই. ফা. ৩৯৪৩, ই. সে. ৩৯৪২

সহীহ মুসলিম হাদিস ৩৯৮০-এর সারসংক্ষেপ

এই হাদিসে আবু সাঈদ খুদরি (রাঃ) বলেন, দিনারের বিনিময়ে দিনার এবং দিরহামের বিনিময়ে দিরহাম সমান সমান হতে হবে। যে বেশি দেবে বা বেশি নেবে, সে সুদের কারবার করল। এরপর ইবন আব্বাস (রাঃ)-এর বক্তব্য নিয়ে প্রশ্ন ওঠে। ইবন আব্বাস (রাঃ) জানান, তিনি ওই কথা সরাসরি রাসূলুল্লাহ صلى الله عليه وسلم থেকে শোনেননি এবং আল্লাহর কিতাবেও পাননি; বরং উসামা ইবন যায়দ (রাঃ) থেকে শুনেছেন যে, সুদ বাকী বিক্রয়ে হয়। এই বর্ণনা আমাদের শেখায়, অর্থ লেনদেনে সমানতা ও নগদতার বিষয়ে সতর্কতা দরকার, আর কোনো মাসআলায় শোনা সূত্র পরিষ্কার করা জরুরি।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • দিনার-দিনার ও দিরহাম-দিরহাম বিনিময়ে সমানতার কথা এসেছে।
  • বাড়তি দেওয়া বা নেওয়াকে সুদের কাজ বলা হয়েছে।
  • কোনো মতের উৎস জানা গুরুত্বপূর্ণ।
  • সাহাবারা হাদিসের সূত্র যাচাই করতেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন