২৩/২৪. অধ্যায়ঃ
প্রবাসে ও আবাসে বন্ধক রাখা বৈধ
সহিহ মুসলিম : ৪০০৮
সহিহ মুসলিমহাদিস নম্বর ৪০০৮
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ، أَخْبَرَنَا الْمَخْزُومِيُّ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ، زِيَادٍ عَنِ الأَعْمَشِ، قَالَ ذَكَرْنَا الرَّهْنَ فِي السَّلَمِ عِنْدَ إِبْرَاهِيمَ النَّخَعِيِّ فَقَالَ حَدَّثَنَا الأَسْوَدُ بْنُ يَزِيدَ عَنْ عَائِشَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم اشْتَرَى مِنْ يَهُودِيٍّ طَعَامًا إِلَى أَجَلٍ وَرَهَنَهُ دِرْعًا لَهُ مِنْ حَدِيدٍ .
আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) একদা এক ইহুদির কাছ থেকে নির্ধারিত সময়ের শর্তে কিছু খাদ্যসামগ্রী ক্রয় করেন এবং স্বীয় লৌহ বর্ম তার কাছে বন্ধক রাখেন।
ইসলামী ফাউন্ডেশনঃ ৩৯৭১, ইসলামীক সেন্টারঃ ৩৯৭০
