২৫/৩. অধ্যায়ঃ
দানে সন্তানদের মধ্যে কাউকে প্রাধান্য দেয়া মাকরুহ
সহিহ মুসলিম : ৪০৭২
সহিহ মুসলিমহাদিস নম্বর ৪০৭২
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، قَالَ حَدَّثَنَا النُّعْمَانُ بْنُ بَشِيرٍ، قَالَ وَقَدْ أَعْطَاهُ أَبُوهُ غُلاَمًا فَقَالَ لَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم " مَا هَذَا الْغُلاَمُ " . قَالَ أَعْطَانِيهِ أَبِي . قَالَ " فَكُلَّ إِخْوَتِهِ أَعْطَيْتَهُ كَمَا أَعْطَيْتَ هَذَا " . قَالَ لاَ . قَالَ " فَرُدَّهُ " .
নু‘মান ইবনু বাশীর (রাঃ) হতে বর্ণিতঃ
তাঁকে তাঁর পিতা একটি গোলাম দান করেন। নবী (ﷺ) তাঁকে জিজ্ঞেস করেন, এ গোলামটি কিসের? তিনি বললেন, একে আমার পিতা আমাকে দান করেছেন। নবী (ﷺ) বললেন, তাঁর সকল ভাইদেরকে তুমি দিয়েছো কি, যেভাবে একে দিয়েছো? তিনি বললেন, না। নবী (ﷺ) বললেন, তাহলে তা ফিরিয়ে নাও।
ইসলামী ফাউন্ডেশনঃ ৪০৩৫, ইসলামীক সেন্টারঃ ৪০৩৪
