১/৯৫. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ৪১৮ - কেবল মুসলিম জান্নাতে প্রবেশ করবে

জান্নাতীদের অর্ধাংশ এ উম্মাতের (মুহাম্মাদীর) অন্তর্ভুক্ত

মুসলিম উম্মত ও জান্নাতবাসীদের অর্ধেক হওয়ার আশা

সহীহ মুসলিমহাদিস নম্বর ৪১৮

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَمُحَمَّدُ بْنُ بَشَّارٍ، - وَاللَّفْظُ لاِبْنِ الْمُثَنَّى - قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَمْرِو بْنِ مَيْمُونٍ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ ﷺ فِي قُبَّةٍ نَحْوًا مِنْ أَرْبَعِينَ رَجُلاً فَقَالَ " أَتَرْضَوْنَ أَنْ تَكُونُوا رُبُعَ أَهْلِ الْجَنَّةِ قَالَ قُلْنَا نَعَمْ .فَقَالَ " أَتَرْضَوْنَ أَنْ تَكُونُوا ثُلُثَ أَهْلِ الْجَنَّةِ " فَقُلْنَا نَعَمْ . فَقَالَ " وَالَّذِي نَفْسِي بِيَدِهِ إِنِّي لأَرْجُو أَنْ تَكُونُوا نِصْفَ أَهْلِ الْجَنَّةِ وَذَاكَ أَنَّ الْجَنَّةَ لاَ يَدْخُلُهَا إِلاَّ نَفْسٌ مُسْلِمَةٌ وَمَا أَنْتُمْ فِي أَهْلِ الشِّرْكِ إِلاَّ كَالشَّعْرَةِ الْبَيْضَاءِ فِي جِلْدِ الثَّوْرِ الأَسْوَدِ أَوْ كَالشَّعْرَةِ السَّوْدَاءِ فِي جِلْدِ الثَّوْرِ الأَحْمَرِ " .

‘আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ

আমরা প্রায় চল্লিশজনের মতো রাসূলুল্লাহ্‌ (ﷺ)-এর সাথে একটি তাঁবুতে অবস্থান করছিলাম। তখন রাসূলুল্লাহ্‌ (ﷺ) বলেনঃ তোমরা কি এতে সন্তুষ্ট যে, তোমরা জান্নাতীদের এক চতুর্থাংশ হবে? আমরা বললাম, হ্যাঁ। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ তোমরা কি এতে সন্তুষ্ট যে, তোমরা জান্নাতীদের এক তৃতীয়াংশ হবে? আমরা বললাম, হ্যাঁ। তিনি (ﷺ) বললেন, কসম তাঁর যাঁর হাতে আমার প্রাণ! আমি আশা করি যে, অবশ্যই তোমরা জান্নাতীদের অর্ধেক হবে। কেননা, কেবল মুসলিমই সেখানে প্রবেশের অনুমতি লাভ করবে। আর মুশরিকদের মধ্যে তোমাদের অবস্থান হবে, যেমন কালো ষাঁড়ের গায়ে একটি সাদা পশম অথবা লাল ষাঁড়ের গায়ে একটি কালো পশমের মতো।

ই.ফা. ৪২৩; ই.সে. ৪৩৭

সহীহ মুসলিম হাদিস ৪১৮-এর সারসংক্ষেপ

এই হাদিসে প্রায় চল্লিশজন সাহাবীর সাথে নবী (صلى الله عليه وسلم)-এর কথোপকথন এসেছে। তিনি জানতে চান, তাঁরা কি সন্তুষ্ট যে তাঁরা জান্নাতীদের এক চতুর্থাংশ হবেন। সাহাবীরা হ্যাঁ বলেন। এরপর এক তৃতীয়াংশের কথা বলেন, তারাও হ্যাঁ বলেন। তারপর নবীজি শপথ করে বলেন, তিনি আশা করেন, তাঁর উম্মত জান্নাতীদের অর্ধেক হবে। তিনি কারণও বলেন: কেবল মুসলিম আত্মাই জান্নাতে প্রবেশের অনুমতি পাবে। এরপর মুশরিকদের মধ্যে মুসলিমদের অবস্থান বোঝাতে কালো ষাঁড়ের গায়ে সাদা পশম অথবা লাল ষাঁড়ের গায়ে কালো পশমের উপমা দেন। হাদিসটি ঈমান, আশা এবং উম্মতের মর্যাদার কথা বলে। তাই এই বর্ণনায় ঈমানের গুরুত্ব এবং উম্মতের জন্য নবীজির আশা একসাথে এসেছে। উপমাটি সংখ্যার তুলনা বুঝাতে ব্যবহৃত হয়েছে; এর বাইরে নতুন অর্থ চাপানো ঠিক নয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • জান্নাতে প্রবেশের জন্য মুসলিম হওয়া জরুরি—এ কথা হাদিসে এসেছে।
  • নবীজি উম্মতের জন্য বড় আশা প্রকাশ করেছেন।
  • সাহাবীরা নবীজির সুসংবাদ শুনে আনন্দিত হন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন