২৯/৫. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৪২৬৬ - কিসাস, দিয়াত ও আল্লাহর নামে শপথ
দাঁত এবং এর অনুরূপ ব্যাপারে কিসাস (বদলা) সাব্যস্ত করার বর্ণনা
কিসাস ও দিয়াত: উম্মু রাবীর ঘটনার শিক্ষা
সহীহ মুসলিম : ৪২৬৬
সহীহ মুসলিমহাদিস নম্বর ৪২৬৬
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَفَّانُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا حَمَّادٌ، أَخْبَرَنَا ثَابِتٌ، عَنْ أَنَسٍ، أَنَّ أُخْتَ الرُّبَيِّعِ أُمَّ حَارِثَةَ، جَرَحَتْ إِنْسَانًا فَاخْتَصَمُوا إِلَى النَّبِيِّ ﷺ فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ «الْقِصَاصَ الْقِصَاصَ». فَقَالَتْ أُمُّ الرَّبِيعِ يَا رَسُولَ اللَّهِ أَيُقْتَصُّ مِنْ فُلاَنَةَ وَاللَّهِ لاَ يُقْتَصُّ مِنْهَا . فَقَالَ النَّبِيُّ ﷺ «سُبْحَانَ اللَّهِ يَا أُمَّ الرَّبِيعِ الْقِصَاصُ كِتَابُ اللَّهِ " . قَالَتْ لاَ وَاللَّهِ لاَ يُقْتَصُّ مِنْهَا أَبَدًا. قَالَ فَمَا زَالَتْ حَتَّى قَبِلُوا الدِّيَةَ فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ " إِنَّ مِنْ عِبَادِ اللَّهِ مَنْ لَوْ أَقْسَمَ عَلَى اللَّهِ لأَبَرَّهُ " .
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাবী (রাঃ)-এর ভগ্নি হারিসার মাতা এক ব্যক্তিকে আহত করল। এ ব্যাপারে তারা (তার আত্মীয়রা) নবী (ﷺ)-এর নিকট অভিযোগ আনলো। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) বললেনঃ আল্ কিসাস! আল্ কিসাস (বদলা)! অর্থাৎ-এতে কিসাস আরোপিত হবে। তখন উম্মু রাবী বললেন, হে আল্লাহ্র রাসূল! অমুকের (উম্মু হারিসার) নিকট হতে কি কিসাস নেয়া হবে? আল্লাহ্র কসম! তাঁর নিকট হতে কিসাস না নেয়া হোক। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) বললেনঃ সুব্হানাল্লাহ! (অর্থাৎ- তিনি আশ্চর্যান্বিত হয়ে বললেন) হে উম্মু রাবী‘! কিসাস নেয়া তো আল্লাহ্র কিতাবের নির্দেশ। তিনি বললেন, জী না। আল্লাহ্র শপথ নিয়ে আরয করছি, তার নিকট হতে কখনও কিসাস (বদলা) না নেয়া হোক।বর্ণনাকারী বলেন, তিনি বারবার এ কথা বলছিলেন। পরিশেষে আহত ব্যক্তির ওয়ারিশগণ (দিয়্যাত) ক্ষতিপূরণ নিতে সম্মত হল। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ আল্লাহ্র বান্দাগণের মধ্যে এমনও লোক আছে, যদি সে আল্লাহ্র নামে শপথ করে কোন কথা বলে তখন আল্লাহ্ তা’আলা তা সত্যে পরিণত করে দেন।
ই.ফা. ৪২২৭,ই.সে. ৪২২৭
সহীহ মুসলিম হাদিস ৪২৬৬-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাবী (রাঃ)-এর ভগিনী হারিসার মাতার ঘটনা এসেছে। তিনি এক ব্যক্তিকে আহত করেন। বিষয়টি নবী (صلى الله عليه وسلم)-এর কাছে আনা হলে তিনি বলেন, আল কিসাস, আল কিসাস—অর্থাৎ বদলা নেওয়া হবে। উম্মু রাবী তখন বলেন, তাঁর কাছ থেকে কি কিসাস নেওয়া হবে? আল্লাহর কসম, তাঁর কাছ থেকে কিসাস না নেওয়া হোক। নবী (صلى الله عليه وسلم) বলেন, কিসাস তো আল্লাহর কিতাবের নির্দেশ। তবু তিনি বারবার শপথ করে কথা বলতে থাকেন। শেষে আহত ব্যক্তির ওয়ারিশগণ দিয়াত নিতে রাজি হয়। তখন রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেন, আল্লাহর বান্দাদের মধ্যে এমনও কেউ আছেন, তিনি আল্লাহর নামে শপথ করলে আল্লাহ তা সত্যে পরিণত করেন।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- কিসাস আল্লাহর কিতাবের নির্দেশ হিসেবে বর্ণিত হয়েছে।
- আহত পক্ষের সম্মতিতে দিয়াত নেওয়ার ঘটনা এসেছে।
- উম্মু রাবীর বারবার শপথের পর মীমাংসার পথ তৈরি হয়।
- কিছু বান্দার আল্লাহর কাছে বিশেষ মর্যাদার কথা নবী (صلى الله عليه وسلم) বলেছেন।
