২৯/৯. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৪২৭৬ - ঈদুল আজহায় জান-মালের মর্যাদা
হত্যা, সম্মান এবং মালের হক বিনষ্ট করা হারাম হওয়ার ব্যাপারে কঠোর হুঁশিয়ারী
ঈদুল আজহার ভাষণ: জান, মাল ও সম্মানের নিরাপত্তা
সহীহ মুসলিম : ৪২৭৬
সহীহ মুসলিমহাদিস নম্বর ৪২৭৬
حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَوْنٍ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرَةَ، عَنْ أَبِيهِ، قَالَ لَمَّا كَانَ ذَلِكَ الْيَوْمُ قَعَدَ عَلَى بَعِيرِهِ وَأَخَذَ إِنْسَانٌ بِخِطَامِهِ فَقَالَ " أَتَدْرُونَ أَىَّ يَوْمٍ هَذَا " . قَالُوا اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ . حَتَّى ظَنَنَّا أَنَّهُ سَيُسَمِّيهِ سِوَى اسْمِهِ . فَقَالَ " أَلَيْسَ بِيَوْمِ النَّحْرِ " . قُلْنَا بَلَى يَا رَسُولَ اللَّهِ . قَالَ " فَأَىُّ شَهْرٍ هَذَا " . قُلْنَا اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ . قَالَ " أَلَيْسَ بِذِي الْحِجَّةِ " . قُلْنَا بَلَى يَا رَسُولَ اللَّهِ . قَالَ " فَأَىُّ بَلَدٍ هَذَا " . قُلْنَا اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ - قَالَ - حَتَّى ظَنَنَّا أَنَّهُ سَيُسَمِّيهِ سِوَى اسْمِهِ . قَالَ «أَلَيْسَ بِالْبَلْدَةِ» . قُلْنَا بَلَى يَا رَسُولَ اللَّهِ . قَالَ " فَإِنَّ دِمَاءَكُمْ وَأَمْوَالَكُمْ وَأَعْرَاضَكُمْ عَلَيْكُمْ حَرَامٌ كَحُرْمَةِ يَوْمِكُمْ هَذَا فِي شَهْرِكُمْ هَذَا فِي بَلَدِكُمْ هَذَا فَلْيُبَلِّغِ الشَّاهِدُ الْغَائِبَ " . قَالَ ثُمَّ انْكَفَأَ إِلَى كَبْشَيْنِ أَمْلَحَيْنِ فَذَبَحَهُمَا وَإِلَى جُزَيْعَةٍ مِنَ الْغَنَمِ فَقَسَمَهَا بَيْنَنَا .
আবূ বাকরাহ (রাঃ) হতে বর্ণিতঃ
যখন ঐদিন (ইয়াওমুন্নাহার) উপস্থিত হল তখন নবী (ﷺ) নিজের উটের উপর উঠলেন। এক ব্যক্তি তাঁর উটের লাগাম ধরে রেখেছিল। তখন তিনি বললেনঃ তোমরা জান কি, আজ কোন দিন? তাঁরা বললেন, আল্লাহ ও তাঁর রাসূল (ﷺ) অধিক জ্ঞাত। আমরা ধারণা করলাম যে, তিনি হয়ত এ নাম ব্যতীত অপর কোন নাম বলবেন। এরপর তিনি বললেনঃ আজকের দিন কি ইয়াওমুন্নাহারের নয়? আমরা বললাম, জী-হ্যা, হে আল্লাহর রাসূল।তিনি বললেনঃ এটা কোন মাস? আমরা বললাম, আল্লাহ ও তাঁর রাসূল (ﷺ)-ই সবচেয়ে ভাল জানেন। তিনি বললেনঃ এটা কি যিলহাজ্জ মাস নয়? আমরা বললাম, জী-হ্যাঁ, হে আল্লাহর রাসূল! তিনি বললেনঃ এটি কোন শহর? আমরা বললাম, আল্লাহ ও তাঁর রাসূল (ﷺ)-ই অধিক জ্ঞাত। বর্ণনাকারী বলেন, এতে মনে করলাম যে, তিনি হয়ত এর অন্য কোন নাম বলবেন। এরপর তিনি বললেন, এ-কি (মাক্কাহ্) শহর নয়। আমরা বললাম, জী-হ্যাঁ, হে আল্লাহর রাসূল!তখন তিনি বললেনঃ নিশ্চয় তোমাদের জান-মাল এবং সম্মান (বিনষ্ট করা) তোমাদের উপর এরূপ হারাম, যেরূপ তোমাদের জন্য আজকের দিন, এ মাস এবং এ নগরের পবিত্রতা বিনষ্ট করা হারাম। তোমাদের উপস্থিতগণ অনুপস্থিতদের কাছে আমার এ বাণী অবশ্যই পৌঁছে দিবে। এরপর তিনি কাল ও সাদা রং-মিশ্রিত দু’টি ছাগলের দিকে দৃষ্টিপাত করলেন এবং ঐ দু’টি যাবাহ করলেন এবং যাবাহকৃত ছাগলের এক অংশ আমাদের মাঝে বণ্টন করে দিলেন।
ই.ফা. ৪২৩৭, ই.সে. ৪২৩৭
সহীহ মুসলিম হাদিস ৪২৭৬-এর সারসংক্ষেপ
এই হাদিসে ইয়াওমুন্নাহার বা ঈদুল আজহার দিনের একটি ভাষণের কথা এসেছে। নবী (صلى الله عليه وسلم) উটের উপর বসে সাহাবাদের জিজ্ঞেস করলেন, আজ কোন দিন, কোন মাস, কোন শহর। সাহাবারা বললেন, আল্লাহ ও তাঁর রাসূল অধিক জানেন। এরপর তিনি নিজেই জানালেন, এটি ইয়াওমুন্নাহার, যুলহিজ্জা এবং মক্কা। তারপর তিনি বললেন, তোমাদের জান, মাল এবং সম্মান বিনষ্ট করা তোমাদের ওপর হারাম, যেমন এ দিন, এ মাস ও এ শহরের পবিত্রতা। এই হাদিসে বিদায় ভাষণের বড় শিক্ষা স্পষ্ট: মানুষের অধিকার রক্ষা করতে হবে। শেষে উপস্থিতদের অনুপস্থিতদের কাছে বার্তা পৌঁছে দিতে বলা হয়েছে। বর্ণনায় এরপর কোরবানির পশু যবেহ ও কিছু অংশ বণ্টনের কথাও এসেছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- জান, মাল ও সম্মানের অধিকার রক্ষা করা বড় দায়িত্ব।
- পবিত্র দিন, মাস ও শহরের উদাহরণ দিয়ে মানুষের মর্যাদা বোঝানো হয়েছে।
- উপস্থিত ব্যক্তিরা অনুপস্থিতদের কাছে নবীজির কথা পৌঁছাবে।
- ইবাদতের দিনেও মানুষের অধিকার ভুলে যাওয়া ঠিক নয়।
