২৯/১১. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ৪২৮৫ - সতীনের আঘাত, দিয়াত ও গুররা

গর্ভের সন্তানের ‘দিয়্যাত’ এবং ভুলবশত হত্যা এবং ভুলসদৃশ ইচ্ছাকৃত হত্যার দিয়্যাত (রক্তপণ), অপরাধীর ওয়ারিসগণের উপর আবশ্যক হওয়া সম্পর্কে

সতীনের আঘাতে মৃত্যু: দিয়াত ও গর্ভের সন্তানের ক্ষতিপূরণ

সহীহ মুসলিমহাদিস নম্বর ৪২৮৫

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ، أَخْبَرَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عُبَيْدِ بْنِ نُضَيْلَةَ الْخُزَاعِيِّ، عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، قَالَ ضَرَبَتِ امْرَأَةٌ ضَرَّتَهَا بِعَمُودِ فُسْطَاطٍ وَهِيَ حُبْلَى فَقَتَلَتْهَا - قَالَ - وَإِحْدَاهُمَا لِحْيَانِيَّةٌ - قَالَ - فَجَعَلَ رَسُولُ اللَّهِ ﷺ دِيَةَ الْمَقْتُولَةِ عَلَى عَصَبَةِ الْقَاتِلَةِ وَغُرَّةً لِمَا فِي بَطْنِهَا.فَقَالَ رَجُلٌ مِنْ عَصَبَةِ الْقَاتِلَةِ أَنَغْرَمُ دِيَةَ مَنْ لاَ أَكَلَ وَلاَ شَرِبَ وَلاَ اسْتَهَلَّ فَمِثْلُ ذَلِكَ يُطَلُّ . فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ " أَسَجْعٌ كَسَجْعِ الأَعْرَابِ " . قَالَ وَجَعَلَ عَلَيْهِمُ الدِّيَةَ .

মুগীরাহ্ ইবনু শু'বাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

এক মহিলা তার সতীনকে কুঁড়েঘরের খুঁটি দ্বারা আঘাত করল। সে ছিল গর্ভবতী মহিলা। (আঘাতকারী মহিলা আঘাত দিয়ে) তাকে মেরে ফেলল। বর্ণনাকারী বলেন যে, তাদের একজন ছিল লিহ্ইয়ান গোত্রের মহিলা। তখন রাসূলুল্লাহ (ﷺ) হত্যাকারী মহিলার ওয়ারিসগণের ওপর নিহত মহিলার হত্যার (দিয়াত) ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিলেন এবং গর্ভে নিহত হওয়া (সন্তানের) জন্য একটি দাস (ক্ষতিপূরণ হিসেবে) প্রদানের হুকুম দিলেন।তখন হত্যাকারী মহিলার গোত্রের এক ব্যক্তি বলল, আমরা এমন শিশুর কিভাবে ক্ষতিপূরণ দেব যে খায়নি, পান করেনি এবং কোন শব্দও করেনি? সে তো এলো আর গেল। এ বাতিলযোগ্য। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ সে যেন বেদুঈনের মত ছন্দযুক্ত বাক্যে কথা বলল। বর্ণনাকারী বলেন, এরপর তিনি তাদের উপর (দিয়্যাত) ক্ষতিপূরণ আদায়ের নির্দেশ দিলেন।

ই.ফা. ৪২৪৬, ই.সে. ৪২৪৬

সহীহ মুসলিম হাদিস ৪২৮৫-এর সারসংক্ষেপ

এই হাদিসে এক মহিলা তার সতীনকে কুঁড়েঘরের খুঁটি দিয়ে আঘাত করে। আহত মহিলা গর্ভবতী ছিলেন এবং আঘাতে তিনি মারা যান। বর্ণনায় এসেছে, তাদের একজন লিহিয়ান গোত্রের মহিলা ছিল। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) হত্যাকারী মহিলার ওয়ারিসদের ওপর নিহত মহিলার দিয়াত আরোপ করেন এবং গর্ভে নিহত সন্তানের জন্য একটি দাস দেওয়ার নির্দেশ দেন। এরপর হত্যাকারী পক্ষের একজন প্রশ্ন তোলে—যে শিশু খায়নি, পান করেনি, শব্দ করেনি, তার ক্ষতিপূরণ কীভাবে হবে? রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) এ ধরনের ছন্দযুক্ত কথাকে বেদুঈনের ছন্দযুক্ত কথার মতো বলেন এবং দিয়াত আদায়ের নির্দেশ দেন। হাদিসটি শেখায়, কথার কৌশল দিয়ে ক্ষতির দায় এড়ানো যায় না।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • গর্ভবতী নারীর ওপর আঘাত গুরুতর ক্ষতির কারণ হতে পারে।
  • নিহত নারীর দিয়াত হত্যাকারীর পক্ষের ওপর আরোপ করা হয়েছে।
  • গর্ভের সন্তানের জন্য আলাদা ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়েছে।
  • ছন্দযুক্ত আপত্তি দিয়ে ন্যায়বিচার থেকে সরে যাওয়া ঠিক নয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন