৩০/৫. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৪৩২৫ - জুহাইনা নারীর তাওবা ও জানাজা
যে ব্যক্তি নিজে ব্যভিচার স্বীকার করে
জুহাইনা নারীর তাওবা, যত্ন ও জানাজার শিক্ষা
সহীহ মুসলিম : ৪৩২৫
সহীহ মুসলিমহাদিস নম্বর ৪৩২৫
حَدَّثَنِي أَبُو غَسَّانَ، مَالِكُ بْنُ عَبْدِ الْوَاحِدِ الْمِسْمَعِيُّ حَدَّثَنَا مُعَاذٌ، - يَعْنِي ابْنَ هِشَامٍ - حَدَّثَنِي أَبِي، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، حَدَّثَنِي أَبُو قِلاَبَةَ، أَنَّ أَبَا الْمُهَلَّبِ، حَدَّثَهُ عَنْ عِمْرَانَ، بْنِ حُصَيْنٍ أَنَّ امْرَأَةً، مِنْ جُهَيْنَةَ أَتَتْ نَبِيَّ اللَّهِ ﷺ وَهِيَ حُبْلَى مِنَ الزِّنَى فَقَالَتْ يَا نَبِيَّ اللَّهِ أَصَبْتُ حَدًّا فَأَقِمْهُ عَلَىَّ فَدَعَا نَبِيُّ اللَّهِ ﷺ وَلِيَّهَا فَقَالَ «أَحْسِنْ إِلَيْهَا فَإِذَا وَضَعَتْ فَائْتِنِي بِهَا» .فَفَعَلَ فَأَمَرَ بِهَا نَبِيُّ اللَّهِ ﷺ فَشُكَّتْ عَلَيْهَا ثِيَابُهَا ثُمَّ أَمَرَ بِهَا فَرُجِمَتْ ثُمَّ صَلَّى عَلَيْهَا فَقَالَ لَهُ عُمَرُ تُصَلِّي عَلَيْهَا يَا نَبِيَّ اللَّهِ وَقَدْ زَنَتْ فَقَالَ " لَقَدْ تَابَتْ تَوْبَةً لَوْ قُسِمَتْ بَيْنَ سَبْعِينَ مِنْ أَهْلِ الْمَدِينَةِ لَوَسِعَتْهُمْ وَهَلْ وَجَدْتَ تَوْبَةً أَفْضَلَ مِنْ أَنْ جَادَتْ بِنَفْسِهَا لِلَّهِ تَعَالَى " .
‘ইমরান ইবনু হুসায়ন (রাঃ) হতে বর্ণিতঃ
জুহাইনাহ্ গোত্রের এক মহিলা নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর নিকট আগমন করল। সে বলল, হে আল্লাহর নবী! আমি ‘হদ্দ’ (শরীয়ত কর্তৃক নির্ধারিত ব্যভিচারের শাস্তি)-এর উপযোগী হয়েছি। অতএব আমার উপর তা কার্যকর করুন। তখন আল্লাহর নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) তার অভিভাবককে ডাকলেন এবং বললেন, তাকে ভালভাবে দেখাশোনা করো। তারপর সে যখন সন্তান প্রসব করবে তখন তাকে আমার কাছে নিয়ে আসবে। সে তাই করলো।এরপর আল্লাহর নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) তার প্রতি (শাস্তি প্রদানের নির্দেশ দিলেন। তখন মহিলার কাপড় শক্ত করে বাঁধা হলো। এরপর তিনি শাস্তি কার্যকর করার আদেশ দিলেন। তাকে পাথর মারা হলো। অতঃপর তিনি তার উপর জানাযার সালাত আদায় করলেন। তখন উমর (রাঃ) বললেন, হে আল্লাহর নবী! আপনি তার (জানাযার) সালাত আদায় করলেন অথচ সে তো ব্যভিচার করেছিল? তিনি বললেন, নিশ্চয়ই সে এমনভাবে তাওবাহ্ করেছে, যদি তা মাদীনার সত্তরজন লোকের মধ্যে বণ্টিত হতো, তবে তাদের জন্য তাই যথেষ্ট হতো। তুমি কি তার চেয়ে অধিক উত্তম তাওবাহ্কারী কখনও দেখেছ? সে-তো নিজের জীবন আল্লাহর জন্য দিয়ে দিয়েছে।
ই. ফা. ৪২৮৪, ই. সে. ৪২৮৫
সহীহ মুসলিম হাদিস ৪৩২৫-এর সারসংক্ষেপ
এই হাদিসে জুহাইনা গোত্রের এক গর্ভবতী নারী নবী صلى الله عليه وسلم-এর কাছে এসে বলে, সে হদ্দের উপযোগী হয়েছে, তাই তার ওপর তা কার্যকর করা হোক। নবী صلى الله عليه وسلم তার অভিভাবককে ডাকেন এবং বলেন, তাকে ভালোভাবে দেখাশোনা করো। সন্তান প্রসবের পর তাকে নিয়ে আসতে বলেন। পরে সন্তান প্রসব হলে নবী صلى الله عليه وسلم শাস্তি কার্যকর করার আদেশ দেন। তার কাপড় শক্ত করে বাঁধা হয়, এরপর রজম করা হয়। তারপর নবী صلى الله عليه وسلم তার জানাজার সালাত আদায় করেন। উমর রাঃ প্রশ্ন করলে নবী صلى الله عليه وسلم বলেন, সে এমন তাওবা করেছে, যা মদীনার সত্তরজনের মধ্যে ভাগ করা হলেও যথেষ্ট হতো। তিনি আরও বলেন, নিজের জীবন আল্লাহর জন্য দিয়ে দেওয়ার চেয়ে বড় তাওবা কী পাওয়া যায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- গর্ভবতী নারীর যত্নের নির্দেশ দেওয়া হয়েছে।
- শাস্তির পর নবী صلى الله عليه وسلم তার জানাজা আদায় করেছেন।
- উমর রাঃ-এর প্রশ্নের উত্তরে তাওবার মর্যাদা স্পষ্ট হয়েছে।
- নিজের পাপের দায় স্বীকার করা আন্তরিক তাওবার লক্ষণ হতে পারে।
