৩০/৬. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৪৩৩৯ - অবিবাহিত দাসীর হদ্দ
ইয়াহুদী জিম্মী ব্যভিচারীকে রজম করা
অবিবাহিত দাসীর ব্যভিচারের হুকুম
সহীহ মুসলিম : ৪৩৩৯
সহীহ মুসলিমহাদিস নম্বর ৪৩৩৯
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ الْقَعْنَبِيُّ، حَدَّثَنَا مَالِكٌ، ح وَحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، - وَاللَّفْظُ لَهُ - قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنِ ابْنِ شِهَابٍ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ سُئِلَ عَنِ الأَمَةِ إِذَا زَنَتْ وَلَمْ تُحْصِنْ قَالَ «إِنْ زَنَتْ فَاجْلِدُوهَا ثُمَّ إِنْ زَنَتْ فَاجْلِدُوهَا ثُمَّ إِنْ زَنَتْ فَاجْلِدُوهَا ثُمَّ بِيعُوهَا وَلَوْ بِضَفِيرٍ» . قَالَ ابْنُ شِهَابٍ لاَ أَدْرِي أَبَعْدَ الثَّالِثَةِ أَوِ الرَّابِعَةِ . وَقَالَ الْقَعْنَبِيُّ فِي رِوَايَتِهِ قَالَ ابْنُ شِهَابٍ وَالضَّفِيرُ الْحَبْلُ .
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ্ (ﷺ)- কে জিজ্ঞেস করা হলো- যখন কোন অবিবাহিত দাসী ব্যভিচার করে এর হুকুম সম্পর্কে। তখন তিনি বললেন, যদি সে ব্যভিচার করে তবে তাকে বেত্রাঘাত করবে। আবার যদি সে ব্যভিচার করে তবে আবারও বেত্রাঘাত করবে। এরপরও যদি সে ব্যভিচার করে তবে তাকে বেত্রাঘাত করবে এবং পরিশেষে তাকে বিক্রি করে দেবে, একটি দড়ির মূল্য পরিমাণ মূল্যে হলেও। ইবনু শিহাব (সন্দেহসূচক) বর্ণনা করেছেন যে, আমি জানি না أَبَعْدَ الثَّالِثَةِ أَوِ الرَّابِعَةِ (বিক্রি করার নির্দেশটি কি তৃতীয় বারের পরে, না চতুর্থ বারের পরে)। কা’নবী (রহঃ) তাঁর বর্ণনায় বলেন যে, ইবনু শিহাব (রহঃ) الضَّفِيرُ শব্দের অর্থ الْحَبْلُ (দড়ি) বলেছেন।
ই. ফা. ৪২৯৮, ই. সে. ৪২৯৯
সহীহ মুসলিম হাদিস ৪৩৩৯-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-কে অবিবাহিত দাসী ব্যভিচার করলে তার হুকুম সম্পর্কে জিজ্ঞেস করা হয়। তিনি বলেন, সে ব্যভিচার করলে তাকে বেত্রাঘাত করবে। আবার করলে আবারও বেত্রাঘাত করবে। এরপরও করলে বেত্রাঘাত করবে এবং শেষে তাকে বিক্রি করে দেবে, দড়ির মূল্য পরিমাণ হলেও। বর্ণনায় ইবনু শিহাব রহ. সন্দেহ প্রকাশ করেছেন, বিক্রির নির্দেশটি তৃতীয়বারের পরে নাকি চতুর্থবারের পরে। এই সতর্কতা হাদিস বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এখানে মূল শিক্ষা হলো, হদ্দ কার্যকর করার কথা এসেছে, তবে বর্ণনাকারীর সন্দেহও সততার সঙ্গে জানানো হয়েছে। তাই দাসীর হদ্দ, বেত্রাঘাত এবং বিক্রির নির্দেশ—সবই হাদিসের ভাষা মেনে বুঝতে হবে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- অবিবাহিত দাসীর ব্যভিচারে বেত্রাঘাতের কথা এসেছে।
- পুনরাবৃত্তির পর বিক্রির নির্দেশ বর্ণিত হয়েছে।
- রাবী সন্দেহের জায়গা সততার সঙ্গে জানিয়েছেন।
- হাদিস ব্যাখ্যায় নিশ্চিত ও সন্দেহযুক্ত অংশ আলাদা করা দরকার।
