৩০/৬. অধ্যায়ঃ
ইয়াহুদী জিম্মী ব্যভিচারীকে রজম করা
সহিহ মুসলিম : ৪৩৪০
সহিহ মুসলিমহাদিস নম্বর ৪৩৪০
وَحَدَّثَنَا أَبُو الطَّاهِرِ، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، قَالَ سَمِعْتُ مَالِكًا، يَقُولُ حَدَّثَنِي ابْنُ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، وَزَيْدِ بْنِ خَالِدٍ الْجُهَنِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم سُئِلَ عَنِ الأَمَةِ . بِمِثْلِ حَدِيثِهِمَا وَلَمْ يَذْكُرْ قَوْلَ ابْنِ شِهَابٍ وَالضَّفِيرُ الْحَبْلُ .
আবূ হুরাইরাহ্ ও যায়দ ইবনু খালিদ জুহানী (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) দাসী সম্পর্কে জিজ্ঞাসিত হলেন, ...... এ হাদিসটি আবদুল্লাহ ইবনু মাসলামাহ এবং ইয়াহিয়া বর্ণিত হাদিসের অনুরূপ বর্ণনা করেছেন। আর তিনি (ইবনু ওয়াহব) ইবনু শিহাবের কথা الضَّفِيرُ এর অর্থ الْحَبْلُ (দড়ি) এ কথাটি উল্লেখ করেননি।
ইসলামী ফাউন্ডেশনঃ ৪২৯৯, ইসলামীক সেন্টারঃ ৪৩০০
