৩১/৭. অধ্যায়ঃ
রাগাম্বিত অবস্থায় বিচারকের বিচার করা নিন্দনীয়
সহিহ মুসলিম : ৪৩৮২
সহিহ মুসলিমহাদিস নম্বর ৪৩৮২
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ، بْنِ أَبِي بَكْرَةَ . قَالَ كَتَبَ أَبِي - وَكَتَبْتُ لَهُ - إِلَى عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرَةَ وَهُوَ قَاضٍ بِسِجِسْتَانَ أَنْ لاَ، تَحْكُمَ بَيْنَ اثْنَيْنِ وَأَنْتَ غَضْبَانُ فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " لاَ يَحْكُمْ أَحَدٌ بَيْنَ اثْنَيْنِ وَهُوَ غَضْبَانُ " .
‘আবদুর রহমান ইবনু আবূ বাক্রাহ্ (রহঃ) হতে বর্ণিতঃ
আমার পিতা আমাকে একটি পত্র লেখালেন। তখন আমি সিজিস্তানের বিচারক উবায়দুল্লাহ ইবনু আবী বাকরা (রহঃ)-কে লিখলাম যে, আপনি রাগান্বিত অবস্থায় দুইজনের মধ্যে বিচার ফয়সালা দেবেন না। কেননা আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি যে, কোন বিচারক যেন রাগান্বিত অবস্থায় দুইজনের মধ্যে বিচার না করেন।
ইসলামী ফাউন্ডেশনঃ ৪৩৪১, ইসলামীক সেন্টারঃ ৪৩৪১
