৩২/১. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৪৩৯৪ - সোনা-রূপার হারানো বস্তু
হাজীগনের হারানো বস্তু প্রাপ্তি
সোনা-রূপার হারানো বস্তু পাওয়ার বিধান
সহীহ মুসলিম : ৪৩৯৪
সহীহ মুসলিমহাদিস নম্বর ৪৩৯৪
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ بْنِ قَعْنَبٍ، حَدَّثَنَا سُلَيْمَانُ، - يَعْنِي ابْنَ بِلاَلٍ - عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ يَزِيدَ، مَوْلَى الْمُنْبَعِثِ أَنَّهُ سَمِعَ زَيْدَ بْنَ خَالِدٍ الْجُهَنِيَّ، صَاحِبَ رَسُولِ اللَّهِ ﷺ يَقُولُ سُئِلَ رَسُولُ اللَّهِ ﷺ عَنِ اللُّقَطَةِ الذَّهَبِ أَوِ الْوَرِقِ فَقَالَ «اعْرِفْ وِكَاءَهَا وَعِفَاصَهَا ثُمَّ عَرِّفْهَا سَنَةً فَإِنْ لَمْ تَعْرِفْ فَاسْتَنْفِقْهَا وَلْتَكُنْ وَدِيعَةً عِنْدَكَ فَإِنْ جَاءَ طَالِبُهَا يَوْمًا مِنَ الدَّهْرِ فَأَدِّهَا إِلَيْهِ». وَسَأَلَهُ عَنْ ضَالَّةِ الإِبِلِ فَقَالَ «مَا لَكَ وَلَهَا دَعْهَا فَإِنَّ مَعَهَا حِذَاءَهَا وَسِقَاءَهَا تَرِدُ الْمَاءَ وَتَأْكُلُ الشَّجَرَ حَتَّى يَجِدَهَا رَبُّهَا " . وَسَأَلَهُ عَنِ الشَّاةِ فَقَالَ «خُذْهَا فَإِنَّمَا هِيَ لَكَ أَوْ لأَخِيكَ أَوْ لِلذِّئْبِ " .
যায়দ ইবনু খালিদ জুহানী (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) –কে সোনার অথবা রূপার হারানো বস্তু প্রাপ্তি সম্পর্কে জিজ্ঞেস করা হল। তিনি বললেনঃ তুমি এর বন্ধন ও থলে চিনে রাখবে; তারপর একবছর পর্যন্ত এর ঘোষণা দিবে। এরপরও যদি তুমি মালিকের সন্ধান না পাও, তবে তা তুমি ব্যয় করে ফেলতে পার। কিন্তু তা তোমার নিকট আমানত হিসেবে থাকবে। যদি কোন সময় এর দাবীদার আসে তবে তা তুমি তাকে দিয়ে দিবে।তারপর সে হারানো উট সম্পর্কে তাঁকে জিজ্ঞেস করল। তিনি বললেনঃ এতে তোমার কী? তুমি এ প্রসঙ্গ বাদ দাও। কেননা এর সাথে এর জুতা আছে এবং পানি সংরক্ষণের থলে আছে। সে নিজেই পানির ঘাটে যেতে পারে এবং বৃক্ষ থেকে খেতে পারে। অবশেষে একদিন তার মনিব তাকে পেয়ে যাবে। তারপর সে বকরি সম্পর্কে জিজ্ঞেস করলো। তিনি বললেনঃ তুমি সেটি নিয়ে যাও। কেননা, তা তুমি নিবে অথবা তোমার ভাই নিবে অথবা নেকড়ে খেয়ে ফেলবে।
ই. ফা. ৪৩৫৩, ই. সে. ৪৩৫৩
সহীহ মুসলিম হাদিস ৪৩৯৪-এর সারসংক্ষেপ
এই হাদিসে সোনা বা রূপার হারানো বস্তু পাওয়ার বিষয়ে স্পষ্ট দিকনির্দেশনা এসেছে। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, এর বন্ধন ও থলে চিনে রাখতে হবে এবং এক বছর ঘোষণা দিতে হবে। মালিক না পাওয়া গেলে তা ব্যয় করা যায়, কিন্তু তা নিজের কাছে আমানত হিসেবেই থাকবে। কোনো সময় দাবিদার এলে তাকে তা দিতে হবে। একই হাদিসে হারানো উট ও ছাগলের আলাদা বিধানও এসেছে। উটকে ছেড়ে দিতে বলা হয়েছে, কারণ তার পানি ও চলার ব্যবস্থা আছে। ছাগল নেওয়ার কথা বলা হয়েছে, কারণ তা নেকড়ের শিকার হতে পারে। এই হাদিস লুকাতা, আমানত এবং মালিকের হক রক্ষার সুন্দর শিক্ষা দেয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সোনা-রূপার হারানো বস্তু পেলে পরিচয় ভালোভাবে সংরক্ষণ করতে হবে।
- এক বছর ঘোষণা দেওয়ার পরও মালিকের হক শেষ হয়ে যায় না।
- হারানো উট ও ছাগলের বিধান তাদের অবস্থার কারণে আলাদা।
- ব্যবহার করলেও আমানতের দায়িত্ব মনে রাখতে হবে।
