৩৩/২৪. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৪৪৯৪ - আনসারদের দান ও মুহাজিরদের আমানত
গনীমাত সম্পদ দ্বারা মুহাজিরগণ অভাবমুক্ত হওয়ায় আনসার কর্তৃক প্রদত্ত গাছ ও ফলমূলের বাগানসমূহ তাদেরকে ফেরত দেয়া
আনসারদের দান, মুহাজিরদের ফেরত দেওয়া ও উম্মু আইমান
সহীহ মুসলিম : ৪৪৯৪
সহীহ মুসলিমহাদিস নম্বর ৪৪৯৪
وَحَدَّثَنِي أَبُو الطَّاهِرِ، وَحَرْمَلَةُ، قَالاَ أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ، شِهَابٍ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ لَمَّا قَدِمَ الْمُهَاجِرُونَ مِنْ مَكَّةَ الْمَدِينَةَ قَدِمُوا وَلَيْسَ بِأَيْدِيهِمْ شَىْءٌ وَكَانَ الأَنْصَارُ أَهْلَ الأَرْضِ وَالْعَقَارِ فَقَاسَمَهُمُ الأَنْصَارُ عَلَى أَنْ أَعْطَوْهُمْ أَنْصَافَ ثِمَارِ أَمْوَالِهِمْ كُلَّ عَامٍ وَيَكْفُونَهُمُ الْعَمَلَ وَالْمَئُونَةَ وَكَانَتْ أُمُّ أَنَسِ بْنِ مَالِكٍ وَهْىَ تُدْعَى أُمَّ سُلَيْمٍ - وَكَانَتْ أُمَّ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ كَانَ أَخًا لأَنَسٍ لأُمِّهِ - وَكَانَتْ أَعْطَتْ أُمُّ أَنَسٍ رَسُولَ اللَّهِ ﷺ عِذَاقًا لَهَا فَأَعْطَاهَا رَسُولُ اللَّهِ ﷺ أُمَّ أَيْمَنَ مَوْلاَتَهُ أُمَّ أُسَامَةَ بْنِ زَيْدٍ .قَالَ ابْنُ شِهَابٍ فَأَخْبَرَنِي أَنَسُ بْنُ مَالِكٍ أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ لَمَّا فَرَغَ مِنْ قِتَالِ أَهْلِ خَيْبَرَ وَانْصَرَفَ إِلَى الْمَدِينَةِ رَدَّ الْمُهَاجِرُونَ إِلَى الأَنْصَارِ مَنَائِحَهُمُ الَّتِي كَانُوا مَنَحُوهُمْ مِنْ ثِمَارِهِمْ - قَالَ - فَرَدَّ رَسُولُ اللَّهِ ﷺ إِلَى أُمِّي عِذَاقَهَا وَأَعْطَى رَسُولُ اللَّهِ ﷺ أُمَّ أَيْمَنَ مَكَانَهُنَّ مِنْ حَائِطِهِ .قَالَ ابْنُ شِهَابٍ وَكَانَ مِنْ شَأْنِ أُمِّ أَيْمَنَ أُمِّ أُسَامَةَ بْنِ زَيْدٍ أَنَّهَا كَانَتْ وَصِيفَةً لِعَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ وَكَانَتْ مِنَ الْحَبَشَةِ فَلَمَّا وَلَدَتْ آمِنَةُ رَسُولَ اللَّهِ ﷺ بَعْدَ مَا تُوُفِّيَ أَبُوهُ فَكَانَتْ أُمُّ أَيْمَنَ تَحْضُنُهُ حَتَّى كَبِرَ رَسُولُ اللَّهِ ﷺ فَأَعْتَقَهَا ثُمَّ أَنْكَحَهَا زَيْدَ بْنَ حَارِثَةَ ثُمَّ تُوُفِّيَتْ بَعْدَ مَا تُوُفِّيَ رَسُولُ اللَّهِ ﷺ بِخَمْسَةِ أَشْهُرٍ .
আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
যখন মুহাজিরগণ মক্কা থেকে মাদীনায় প্রবেশ করেন তখন কোন কিছুই তাদের হাতে ছিল না। (তাঁরা ছিলেন তখন সম্পূর্ণ নিঃস্ব) আর আনসারগণ ছিলেন জমা-জমির স্বত্বাধিকারী। তখন আনসারগণ মুহাজিরদেরকে তাদের খেজুর বাগানের অর্ধেক এ শর্তে ভাগ করে দেন যে, প্রতি বছর বাগানে মুহাজিরগণ পরিশ্রম ও পরিচর্যা করে উৎপাদিত ফসলের অর্ধেক তাদেরকে দেবেন। আনাস ইবনু মালিক (রাঃ) -এর মাতা উম্মু সুলায়ম, তিনি ‘আবদুল্লাহ ইবনু আবূ তালহার মাতা ছিলেন। আর ‘আবদুল্লাহ ছিলেন আনাসের বৈপিত্রেয় ভাই। আনাসের মাতা রাসূলুল্লাহ (ﷺ)-কে তাঁর একটি খেজুর গাছ দান করেন এবং রাসূলুল্লাহ (ﷺ) সেটা দিলেন তাঁর আযাদকৃত দাসী উম্মু আইমানকে যিনি উসামাহ্ ইবনু যায়দের মাতা ছিলেন।ইবনু শিহাব (রহঃ) বলেন, আমাকে আনাস ইবনু মালিক (রাঃ) খবর দিয়েছেন যে, রাসূলুল্লাহ (ﷺ) যখন খাইবারের যুদ্ধ শেষে মাদীনায় প্রত্যাবর্তন করলেন তখন মুহাজিরগণ আনসারদেরকে তাদের দানকৃত ফলের বাগানসমূহ ফিরিয়ে দেন। তখন রাসূলুল্লাহ (ﷺ)-ও আমার মাতাকে তাঁর দানকৃত বাগান ফেরত দেন এবং রাসূলুল্লাহ (ﷺ) উম্মু আইমানকে তার পরিবর্তে নিজের বাগানের এক অংশ প্রদান করেন।ইবনু শিহাব (রহঃ) বলেন যে উম্মু আইমান- যিনি উসামাহ্ ইবনু যায়দের মাতা ছিলেন, তিনি ‘আব্দুল্লাহ ইবনু ‘আবদুল মুত্তালিবের দাসী ছিলেন। রাসূলুল্লাহ (ﷺ) -এর পিতার ইন্তিকালের পর আমিনাহ্র গর্ভ হতে যখন রাসূলুল্লাহ (ﷺ) ভূমিষ্ঠ হন তখন উম্মু আইমান তাঁকে বড় হওয়া পর্যন্ত লালন-পালন করেন। এরপর তিনি তাঁকে আযাদ করে দেন। পরবর্তীতে যায়দ ইবনু হারিসাহ্র সঙ্গে তাঁকে বিয়ে দিয়ে দেন। তিনি রাসূলুল্লাহ (ﷺ)-এর ইন্তিকালের পাঁচ মাস পর ইন্তিকাল করেন।
ই.ফা. ৪৪৫১, ই.সে. ৪৪৫৩
সহীহ মুসলিম হাদিস ৪৪৯৪-এর সারসংক্ষেপ
এই হাদিসে মদিনায় হিজরতের পর মুহাজির ও আনসারদের পারস্পরিক সহায়তার একটি সুন্দর ছবি এসেছে। মুহাজিররা মক্কা থেকে মদিনায় আসেন নিঃস্ব অবস্থায়। আনসারদের জমি ও বাগান ছিল। তারা নিজেদের খেজুর বাগানের ফলের অর্ধেক মুহাজিরদের সঙ্গে ভাগ করেন, আর কাজ ও খরচের দায়ও নেন। আনাস (রাঃ)-এর মা উম্মু সুলাইম কিছু খেজুর গাছ রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-কে দেন, আর নবী صلى الله عليه وسلم তা উম্মু আইমানকে দেন। পরে খাইবারের যুদ্ধ শেষে মুহাজিররা আনসারদের দেওয়া বাগান ফিরিয়ে দেন। নবী صلى الله عليه وسلم-ও আনাসের মাকে তাঁর বাগান ফিরিয়ে দেন এবং উম্মু আইমানকে তার বদলে নিজের বাগানের অংশ দেন। এখানে দান, আমানত, কৃতজ্ঞতা ও ন্যায়ভিত্তিক সমাধানের শিক্ষা আছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- আনসাররা নিঃস্ব মুহাজিরদের বাস্তব সহায়তা করেছিলেন।
- খাইবারের পর মুহাজিররা দানকৃত বাগান ফেরত দেন।
- নবী صلى الله عليه وسلم উম্মু আইমানের অধিকার রক্ষায় বদলি ব্যবস্থা করেন।
- দান ও ফেরত দেওয়ার ক্ষেত্রে ন্যায় ও সৌজন্য বজায় রাখা গুরুত্বপূর্ণ।
