৩৩/২৪. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৪৪৯৫ - উম্মু আইমান ও দানের সুন্দর সমাধান
গনীমাত সম্পদ দ্বারা মুহাজিরগণ অভাবমুক্ত হওয়ায় আনসার কর্তৃক প্রদত্ত গাছ ও ফলমূলের বাগানসমূহ তাদেরকে ফেরত দেয়া
উম্মু আইমানের ঘটনা ও দানের ন্যায়সঙ্গত সমাধান
সহীহ মুসলিম : ৪৪৯৫
সহীহ মুসলিমহাদিস নম্বর ৪৪৯৫
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَحَامِدُ بْنُ عُمَرَ الْبَكْرَاوِيُّ، وَمُحَمَّدُ بْنُ عَبْدِ الأَعْلَى، الْقَيْسِيُّ كُلُّهُمْ عَنِ الْمُعْتَمِرِ، - وَاللَّفْظُ لاِبْنِ أَبِي شَيْبَةَ - حَدَّثَنَا مُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ التَّيْمِيُّ، عَنْ أَبِيهِ، عَنْ أَنَسٍ، أَنَّ رَجُلاً، - وَقَالَ حَامِدٌ وَابْنُ عَبْدِ الأَعْلَى أَنَّ الرَّجُلَ، - كَانَ يَجْعَلُ لِلنَّبِيِّ ﷺ النَّخَلاَتِ مِنْ أَرْضِهِ . حَتَّى فُتِحَتْ عَلَيْهِ قُرَيْظَةُ وَالنَّضِيرُ فَجَعَلَ بَعْدَ ذَلِكَ يَرُدُّ عَلَيْهِ مَا كَانَ أَعْطَاهُ .قَالَ أَنَسٌ وَإِنَّ أَهْلِي أَمَرُونِي أَنْ آتِيَ النَّبِيَّ ﷺ فَأَسْأَلَهُ مَا كَانَ أَهْلُهُ أَعْطَوْهُ أَوْ بَعْضَهُ وَكَانَ نَبِيُّ اللَّهِ ﷺ قَدْ أَعْطَاهُ أُمَّ أَيْمَنَ فَأَتَيْتُ النَّبِيَّ ﷺ فَأَعْطَانِيهِنَّ فَجَاءَتْ أُمُّ أَيْمَنَ فَجَعَلَتِ الثَّوْبَ فِي عُنُقِي وَقَالَتْ وَاللَّهِ لاَ نُعْطِيكَاهُنَّ وَقَدْ أَعْطَانِيهِنَّ . فَقَالَ نَبِيُّ اللَّهِ ﷺ «يَا أُمَّ أَيْمَنَ اتْرُكِيهِ وَلَكِ كَذَا وَكَذَا» . وَتَقُولُ كَلاَّ وَالَّذِي لاَ إِلَهَ إِلاَّ هُوَ . فَجَعَلَ يَقُولُ كَذَا حَتَّى أَعْطَاهَا عَشْرَةَ أَمْثَالِهِ أَوْ قَرِيبًا مِنْ عَشْرَةِ أَمْثَالِهِ .
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
(যখন রাসূলুল্লাহ (ﷺ) মাদীনায় আগমন করেন) তখন এক এক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ)-কে নিজ ভূমির কিছু খেজুর দান করেন। যখন বানূ কুরাইযাহ্ এবং বানূ নাযীর গোত্রদ্বয়ের উপর (মুসলিমগণ) বিজয়ী হলেন, তখন সে ব্যক্তি যা দিয়েছিল তিনি তা ফিরিয়ে দিলেন। আনাস (রাঃ) বলেন, আমার পরিবারের লোকজন রাসূলুল্লাহ (ﷺ)-কে যা দিয়েছিলেন তা অথবা তার অংশবিশেষ তাঁর নিকট হতে চেয়ে নিয়ে আসার জন্য নির্দেশ দিলেন। অথচ নবী (ﷺ) উম্মু আইমানকে তা দিয়ে দিয়েছিলেন। এ অবস্থায় আমি তাঁর কাছে এসে যখন তা চাইলাম, তখন তিনি তা আমাকে দিয়ে দিলেন।এ সময় উম্মু আইমান (রাঃ) সেখানে এলেন এবং আমার গলায় কাপড় দিয়ে জড়িয়ে ধরলেন ও বললেন, আল্লাহর কসম! আমি তোমাকে তা দেবো না। তখন নবী (ﷺ) বললেনঃ হে উম্মু আইমান! আপনি তাকে ছেড়ে দিন। আমি আপনাকে এই এই সম্পদ দিচ্ছি। তখন তিনি বললেন, কক্ষনো না। সেই আল্লাহর শপথ! যিনি ব্যতীত আর কোন ইলাহ নেই। তখনও নবী (ﷺ) বলছিলেন, আপনাকে এই এই সম্পদ প্রদান করছি (আপনি তাকে ছেড়ে দিন)। পরিশেষে নবী (ﷺ) উম্মু আইমানকে ঐ সম্পদের দশগুণ কিংবা দশগুণের কাছাকাছি প্রদান করেন।
ই.ফা. ৪৪৫২, ই.সে. ৪৪৫৪
সহীহ মুসলিম হাদিস ৪৪৯৫-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর দান ফেরত দেওয়া এবং উম্মু আইমান (রাঃ)-এর বিষয়টি এসেছে। মদিনায় কিছু লোক নবী صلى الله عليه وسلم-কে নিজেদের জমির খেজুর দিত। পরে বানু কুরাইযা ও বানু নাযীরের উপর বিজয়ের পর নবী صلى الله عليه وسلم তাদের দেওয়া জিনিস ফিরিয়ে দিতে থাকেন। আনাস (রাঃ)-এর পরিবারও তাকে পাঠায়, যেন তারা যা দিয়েছিল তা বা তার কিছু অংশ ফেরত চায়। কিন্তু নবী صلى الله عليه وسلم আগেই তা উম্মু আইমানকে দিয়েছিলেন। আনাস (রাঃ) চাইলে নবী صلى الله عليه وسلم তাকে দিয়ে দেন। তখন উম্মু আইমান এসে কাপড় দিয়ে তাঁর গলা জড়িয়ে বলেন, তিনি তা দেবেন না, কারণ তা তাঁকে দেওয়া হয়েছে। নবী صلى الله عليه وسلم বারবার বলেন, তাঁকে ছেড়ে দিতে এবং এর বদলে অন্য সম্পদ নিতে। শেষে তিনি উম্মু আইমানকে দশগুণ বা কাছাকাছি পরিমাণ দেন। এখানে দান, অধিকার এবং কাউকে কষ্ট না দিয়ে সমাধানের শিক্ষা আছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- নবী صلى الله عليه وسلم দান ফেরত দেওয়ার সময় সংশ্লিষ্ট সবার দিক বিবেচনা করেছেন।
- উম্মু আইমান (রাঃ) নিজের পাওয়া জিনিসের অধিকার নিয়ে কথা বলেছেন।
- বিবাদ মেটাতে ভালো বিকল্প দেওয়া একটি সুন্দর পদ্ধতি।
- কাউকে সন্তুষ্ট করে সমাধান দেওয়া নবী صلى الله عليه وسلم-এর আচরণে দেখা যায়।
