৩৩/২৩. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ৪৪৯৩ - বনী কুরাইযায় যুহর সালাতের শিক্ষা

যুদ্ধে তাড়াতাড়ি করা এবং দু’টি জরুরী কাজের মধ্যে একটিকে অগ্রাধিকার দেয়া

বনী কুরাইযায় সালাতের নির্দেশ ও সাহাবিদের আমল

সহীহ মুসলিমহাদিস নম্বর ৪৪৯৩

وَحَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ أَسْمَاءَ الضُّبَعِيُّ، حَدَّثَنَا جُوَيْرِيَةُ بْنُ أَسْمَاءَ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ نَادَى فِينَا رَسُولُ اللَّهِ ﷺ يَوْمَ انْصَرَفَ عَنِ الأَحْزَابِ «أَنْ لاَ يُصَلِّيَنَّ أَحَدٌ الظُّهْرَ إِلاَّ فِي بَنِي قُرَيْظَةَ» . فَتَخَوَّفَ نَاسٌ فَوْتَ الْوَقْتِ فَصَلُّوا دُونَ بَنِي قُرَيْظَةَ . وَقَالَ آخَرُونَ لاَ نُصَلِّي إِلاَّ حَيْثُ أَمَرَنَا رَسُولُ اللَّهِ ﷺ وَإِنْ فَاتَنَا الْوَقْتُ قَالَ فَمَا عَنَّفَ وَاحِدًا مِنَ الْفَرِيقَيْنِ .

‘আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ

যখন রাসূলুল্লাহ (ﷺ) আহযাবের যুদ্ধ থেকে ফিরে আসলেন- তখন তিনি আমাদের মাঝে ঘোষণা দিলেন যে, কেউ যেন যুহরের সালাত আদায় না করে, যতক্ষণ না বানী কুরাইযার মহল্লায় গিয়ে পৌঁছবে। তখন কিছু সংখ্যক লোক যুহরের সালাতের সময় চলে যাওয়ার ভয় করলেন এবং তারা বানূ কুরাইযাহ্‌ গোত্রে পৌঁছার পূর্বেই সালাত আদায় করলেন। আর অন্যান্যরা বললেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে যে স্থানে সালাত আদায় করতে বলেছেন, সে স্থান ব্যতীত আমরা সালাত আদায় করব না, যদিও সময় চলে যায়। রাবী বলেন, এ ঘটনা শুনে রাসূলুল্লাহ (ﷺ) এ দু’দলের কারো প্রতি রাগান্বিত হননি।

ই.ফা. ৪৪৫০, ই.সে. ৪৪৫২

সহীহ মুসলিম হাদিস ৪৪৯৩-এর সারসংক্ষেপ

এই হাদিসে বনী কুরাইযার পথে যুহরের সালাত নিয়ে সাহাবিদের দুই ধরনের আমল এসেছে। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم আহযাবের যুদ্ধ থেকে ফিরে ঘোষণা দেন, কেউ যেন বনী কুরাইযায় পৌঁছানোর আগে যুহর সালাত আদায় না করে। কিছু সাহাবি সময় চলে যাওয়ার ভয়ে পথেই সালাত পড়ে নেন। অন্যরা বলেন, নবী صلى الله عليه وسلم যে স্থানে সালাত আদায় করতে বলেছেন, সেখানে না পৌঁছানো পর্যন্ত তারা সালাত আদায় করবেন না, যদিও সময় চলে যায়। পরে এই ঘটনা রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর কাছে পৌঁছালে তিনি কোনো দলের ওপর রাগ করেননি। এই হাদিসের মূল শিক্ষা হলো নবী صلى الله عليه وسلم-এর নির্দেশ মানার আন্তরিকতা এবং একই নির্দেশ বুঝতে সাহাবিদের ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি। এখানে সালাতের সময়, আনুগত্য এবং ভদ্র মতভেদ—এই বিষয়গুলো খুব সুন্দরভাবে দেখা যায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সাহাবিরা নবী صلى الله عليه وسلم-এর নির্দেশ মানতে আন্তরিক ছিলেন।
  • একই নির্দেশ বুঝতে ভিন্ন আমল হলেও নবী صلى الله عليه وسلم কারো উপর রাগ করেননি।
  • সালাতের সময় নিয়ে সাহাবিদের মধ্যে গভীর চিন্তা ছিল।
  • ভদ্র মতভেদ থাকলেও মূল লক্ষ্য ছিল রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর আনুগত্য।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন