৩৩/৩৪. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ৪৫২৫ - হুদায়বিয়া আসলেই বিজয়

হুদাইবিয়ার সন্ধি সম্পর্কে

হুদায়বিয়া: কঠিন সিদ্ধান্তের আড়ালে বিজয়ের শিক্ষা

সহীহ মুসলিমহাদিস নম্বর ৪৫২৫

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، ح وَحَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، - وَتَقَارَبَا فِي اللَّفْظِ - حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ سِيَاهٍ، حَدَّثَنَا حَبِيبُ بْنُ أَبِي ثَابِتٍ، عَنْ أَبِي وَائِلٍ، قَالَ قَامَ سَهْلُ بْنُ حُنَيْفٍ يَوْمَ صِفِّينَ فَقَالَ أَيُّهَا النَّاسُ اتَّهِمُوا أَنْفُسَكُمْ لَقَدْ كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ ﷺ يَوْمَ الْحُدَيْبِيَةِ وَلَوْ نَرَى قِتَالاً لَقَاتَلْنَا وَذَلِكَ فِي الصُّلْحِ الَّذِي كَانَ بَيْنَ رَسُولِ اللَّهِ ﷺ وَبَيْنَ الْمُشْرِكِينَ فَجَاءَ عُمَرُ بْنُ الْخَطَّابِ فَأَتَى رَسُولَ اللَّهِ ﷺ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَلَسْنَا عَلَى حَقٍّ وَهُمْ عَلَى بَاطِلٍ قَالَ «بَلَى». قَالَ أَلَيْسَ قَتْلاَنَا فِي الْجَنَّةِ وَقَتْلاَهُمْ فِي النَّارِ قَالَ ‏"‏ بَلَى». قَالَ فَفِيمَ نُعْطِي الدَّنِيَّةَ فِي دِينِنَا وَنَرْجِعُ وَلَمَّا يَحْكُمِ اللَّهُ بَيْنَنَا وَبَيْنَهُمْ فَقَالَ «يَا ابْنَ الْخَطَّابِ إِنِّي رَسُولُ اللَّهِ وَلَنْ يُضَيِّعَنِي اللَّهُ أَبَدًا».قَالَ فَانْطَلَقَ عُمَرُ فَلَمْ يَصْبِرْ مُتَغَيِّظًا فَأَتَى أَبَا بَكْرٍ فَقَالَ يَا أَبَا بَكْرٍ أَلَسْنَا عَلَى حَقٍّ وَهُمْ عَلَى بَاطِلٍ قَالَ بَلَى. قَالَ أَلَيْسَ قَتْلاَنَا فِي الْجَنَّةِ وَقَتْلاَهُمْ فِي النَّارِ قَالَ بَلَى. قَالَ فَعَلاَمَ نُعْطِي الدَّنِيَّةَ فِي دِينِنَا وَنَرْجِعُ وَلَمَّا يَحْكُمِ اللَّهُ بَيْنَنَا وَبَيْنَهُمْ فَقَالَ يَا ابْنَ الْخَطَّابِ إِنَّهُ رَسُولُ اللَّهِ وَلَنْ يُضَيِّعَهُ اللَّهُ أَبَدًا.قَالَ فَنَزَلَ الْقُرْآنُ عَلَى رَسُولِ اللَّهِ ﷺ بِالْفَتْحِ فَأَرْسَلَ إِلَى عُمَرَ فَأَقْرَأَهُ إِيَّاهُ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَوَفَتْحٌ هُوَ قَالَ «نَعَمْ». فَطَابَتْ نَفْسُهُ وَرَجَعَ.

আবুল ওয়ায়িল (রহঃ) হতে বর্ণিতঃ

সাহল ইবনু হুনায়ফ (রাঃ) সিফফীন দিবসে উঠে দাঁড়ালেন এবং বললেন, “হে লোক সকল! তোমরা নিজেদের অভিযুক্ত মনে করবে। আমরা হুদাইবিয়ার দিন রাসূলুল্লাহ (ﷺ) –এর সাথে ছিলাম। আমরা এটিকে যুদ্ধ মনে করলে সেদিন অবশ্যই আমরা যুদ্ধ করতাম। এটি হচ্ছে সেই সন্ধির কথা যা রাসূল (ﷺ) এবং মুশরিকদের মধ্যে হয়েছিল।তখন ‘উমর ইবনুল খাত্তাব (রাঃ) রাসূলুল্লাহ (ﷺ) –এর নিকট এসে বললেন, “হে আল্লাহর রাসূল! আমরা কি সত্যের উপর নই, আর তারা বাতিলের উপর নয়”? তিনি বললেনঃ “হ্যাঁ, তাই।” তিনি আবার জিজ্ঞেস করলেন, আমাদের নিহতরা কি জান্নাতী এবং তাদের নিহতরা কি জাহান্নামী নয়?” তিনি বললেনঃ হ্যাঁ। তখন তিনি বললেন, তাহলে কী কারণে আমরা দ্বীনের ব্যাপারে লাঞ্ছনা মেনে নিয়ে ফিরে যাবো, অথচ এখনো এ ব্যাপারে তাদের ও আমাদের মধ্যে আল্লাহর কোন ফায়সালা আসেনি? তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ হে খাত্তাব পুত্র! নিঃসন্দেহে আমি আল্লাহর রাসূল। আর তিনি অবশ্যই কখনো আমাকে ধ্বংস করবেন না।রাবী বলেন, তখন ‘উমর (রাঃ) চলে গেলেন। তিনি ক্রোধে ধৈর্যধারণ করতে পারছিলেন না। তাই তিনি আবূ বাকরের কাছে এলেন এবং তাঁকে বললেন, হে আবূ বাকর! আমরা কি হকের উপর এবং তারা কি বাতিলের উপর নয়? তিনি বললেন, অবশ্যই। আবার তিনি বললেন, “আমাদের নিহতরা কি জান্নাতী এবং তাদের নিহতরা কি জাহান্নামী নয়? তিনি বললেন, নিশ্চয়ই। তখন তিনি বললেন, “তাহলে কী কারণে আমরা দ্বীনের ব্যাপারে লাঞ্ছনা মেনে নিয়ে ফিরে যাবো, অথচ এখনো এ ব্যাপারে আমাদের এবং তাদের মধ্যে আল্লাহ কোন ফায়সালা দেননি? তখন তিনি বললেন, হে খাত্তাব তনয়! নিশ্চয়ই তিনি আল্লাহর রাসূল (ﷺ)। আল্লাহ্‌ কখনও তাঁর বিনাশ করবেন না।রাবী বলেন, এরপর রাসূলুল্লাহ (ﷺ)–এর প্রতি বিজয়ের সুসংবাদ নিয়ে কোরআন অবতীর্ণ হলো। তখন তিনি ‘উমরকে ডেকে পাঠালেন এবং তাঁর সম্মুখে তা পাঠ করলে তখন তিনি বললেন, “হে আল্লাহর রাসূল! এ কি বিজয়?” তিনি বললেন, হ্যাঁ। তখন তাঁর অন্তর শান্ত হলো এবং তিনি ফিরে গেলেন।

ই.ফা. ৪৪৮২, ই.সে. ৪৪৮৪

সহীহ মুসলিম হাদিস ৪৫২৫-এর সারসংক্ষেপ

এই হাদিসে সাহল ইবন হুনাইফ (রাঃ) সিফফীনের দিনে লোকদের নিজের মতকে সন্দেহ করতে বলেন এবং হুদায়বিয়ার ঘটনা স্মরণ করান। হুদায়বিয়ার দিনে সাহাবীরা নবী صلى الله عليه وسلم-এর সঙ্গে ছিলেন। উমর (রাঃ) প্রশ্ন করেন, তাঁরা কি সত্যের উপর নন এবং মুশরিকরা কি বাতিলের উপর নয়? নবী صلى الله عليه وسلم বলেন, হ্যাঁ। তিনি আরও প্রশ্ন করেন, তাহলে কেন দ্বীনের ব্যাপারে লাঞ্ছনার মতো শর্ত মেনে ফিরে যাবেন? নবী صلى الله عليه وسلم বলেন, তিনি আল্লাহর রাসূল, আল্লাহ তাঁকে ধ্বংস করবেন না। পরে উমর (রাঃ) আবু বকর (রাঃ)-এর কাছেও একই কথা বলেন, তিনিও একই ভরসার কথা জানান। এরপর বিজয়ের সুসংবাদ নিয়ে কুরআন নাযিল হয়। নবী صلى الله عليه وسلم উমর (রাঃ)-কে তা পড়ে শোনালে তিনি জিজ্ঞেস করেন, এটি কি বিজয়? নবী صلى الله عليه وسلم বলেন, হ্যাঁ। তখন তাঁর মন শান্ত হয়। হাদিসটি হুদায়বিয়া, ধৈর্য, নবীর ওপর ভরসা এবং আল্লাহর সিদ্ধান্ত মানার শিক্ষা দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সব সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে বোঝা না গেলেও নবী صلى الله عليه وسلم-এর নির্দেশে ভরসা দরকার।
  • উমর (রাঃ) প্রশ্ন করেছিলেন, পরে কুরআনের সুসংবাদে তাঁর মন শান্ত হয়।
  • আবু বকর (রাঃ) দৃঢ়ভাবে নবী صلى الله عليه وسلم-এর প্রতি আস্থা দেখিয়েছেন।
  • হুদায়বিয়া বাহ্যিকভাবে কঠিন হলেও বিজয়ের সুসংবাদ হিসেবে এসেছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন