৩৩/৩৪. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৪৫২৪ - কঠিন শর্তেও আল্লাহর পথ
হুদাইবিয়ার সন্ধি সম্পর্কে
হুদায়বিয়ার কঠিন শর্ত ও আল্লাহর ওপর ভরসা
সহীহ মুসলিম : ৪৫২৪
সহীহ মুসলিমহাদিস নম্বর ৪৫২৪
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَفَّانُ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، أَنَّ قُرَيْشًا، صَالَحُوا النَّبِيَّ ﷺ فِيهِمْ سُهَيْلُ بْنُ عَمْرٍو فَقَالَ النَّبِيُّ ﷺ لِعَلِيٍّ " اكْتُبْ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ " .قَالَ سُهَيْلٌ أَمَّا بِاسْمِ اللَّهِ فَمَا نَدْرِي مَا بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ وَلَكِنِ اكْتُبْ مَا نَعْرِفُ بِاسْمِكَ اللَّهُمَّ فَقَالَ «اكْتُبْ مِنْ مُحَمَّدٍ رَسُولِ اللَّهِ " . قَالُوا لَوْ عَلِمْنَا أَنَّكَ رَسُولُ اللَّهِ لاَتَّبَعْنَاكَ وَلَكِنِ اكْتُبِ اسْمَكَ وَاسْمَ أَبِيكَ. فَقَالَ النَّبِيُّ ﷺ " اكْتُبْ مِنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ اللَّهِ " .فَاشْتَرَطُوا عَلَى النَّبِيِّ ﷺ أَنَّ مَنْ جَاءَ مِنْكُمْ لَمْ نَرُدَّهُ عَلَيْكُمْ وَمَنْ جَاءَكُمْ مِنَّا رَدَدْتُمُوهُ عَلَيْنَا فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ أَنَكْتُبُ هَذَا قَالَ «نَعَمْ إِنَّهُ مَنْ ذَهَبَ مِنَّا إِلَيْهِمْ فَأَبْعَدَهُ اللَّهُ وَمَنْ جَاءَنَا مِنْهُمْ سَيَجْعَلُ اللَّهُ لَهُ فَرَجًا وَمَخْرَجًا».
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
কুরায়শরা নবী (ﷺ)–এর সাথে সন্ধি করল। তাদের মধ্যে সুহায়ল ইবনু ‘আমরও ছিল। তখন নবী (ﷺ) ‘আলী (রাঃ) –কে বললেনঃ লিখ ‘বিসমিল্লা-হির রহমা-নির রহীম’। সুহায়ল বলল, কি বিসমিল্লা-হ্? আমরা তো জানি না বিসমিল্লা-হির রহমা-নির রহীম কী? তবে আমরা জানি বি ইসমিকা আল্লাহুমা, তাই লিখ। তারপর নবী (ﷺ) বললেনঃ লিখ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ (ﷺ)–এর পক্ষ থেকে। তখন তারা বলে উঠলো, আমরা যদি আপনাকে আল্লাহর রাসূলই জানতাম, তাহলে তো আমরা আপনার অনুসরণই করতাম। বরং আপনি আপনার নাম এবং আপনার পিতার নাম লিখুন।” তখন নবী (ﷺ) বললেনঃ লিখ, মুহাম্মাদ ইবনু ‘আবদুল্লাহর পক্ষ থেকে।তারা নবী (ﷺ)–এর উপর এ মর্মে শর্ত আরোপ করলো যে, যারা আপনাদের নিকট থেকে চলে আসবে, আমরা তাকে ফেরত পাঠাবো না, কিন্তু আমাদের কেউ যদি আপনাদের নিকট চলে যায়, তবে আপনারা তাকে অবশ্যই ফিরিয়ে দেবেন। তখন সাহাবাগণ বললেন, হে আল্লাহর রাসূল! আমরা কি এরূপ লিখবো? জবাবে তিনি বললেন, হ্যাঁ। আমাদের মধ্য থেকে কেউ যদি তাদের কাছে যায় তবে আল্লাহ্ই তাকে (রহমাত থেকে) সরিয়ে দিয়েছেন এবং তাদের মধ্য থেকে যে আমাদের কাছে আসবে (তাকে ফেরত দিলেও) আল্লাহ্ অচিরেই তার কোন ব্যবস্থা ও পথ বের করে দেবেন।
ই.ফা. ৪৪৮১, ই.সে. ৪৪৮৩
সহীহ মুসলিম হাদিস ৪৫২৪-এর সারসংক্ষেপ
এই হাদিসে হুদায়বিয়ার চুক্তির আরেকটি গুরুত্বপূর্ণ অংশ এসেছে। কুরায়শরা নবী صلى الله عليه وسلم-এর সঙ্গে সন্ধি করল, তাদের মধ্যে সুহাইল ইবন আমরও ছিল। নবী صلى الله عليه وسلم আলী (রাঃ)-কে “বিসমিল্লাহির রহমানির রহিম” লিখতে বললেন, কিন্তু সুহাইল তা মানল না; সে “বি ইসমিকা আল্লাহুম্মা” লিখতে বলল। এরপর “মুহাম্মাদুর রাসূলুল্লাহ” লিখতে বলা হলে তারাও আপত্তি করল। নবী صلى الله عليه وسلم “মুহাম্মাদ ইবন আবদুল্লাহ” লিখতে বললেন। চুক্তির কঠিন শর্ত ছিল, তাদের কেউ মুসলিমদের কাছে এলে তাকে ফিরিয়ে দিতে হবে, কিন্তু মুসলিমদের কেউ তাদের কাছে গেলে তারা ফিরিয়ে দেবে না। সাহাবীরা প্রশ্ন করলে নবী صلى الله عليه وسلم বললেন, আমাদের কেউ তাদের কাছে গেলে আল্লাহ তাকে দূরে করেছেন; আর তাদের কেউ আমাদের কাছে এলে আল্লাহ তার জন্য পথ ও মুক্তির ব্যবস্থা করবেন। হাদিসটি কঠিন শর্ত, ধৈর্য এবং আল্লাহর ওপর ভরসার শিক্ষা দেয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- শান্তির জন্য নবী صلى الله عليه وسلم কঠিন ভাষাগত আপত্তিও মেনে নিয়েছেন।
- কিছু শর্ত সাহাবীদের কাছে কঠিন মনে হয়েছিল।
- নবী صلى الله عليه وسلم আল্লাহর ওপর ভরসা রেখে চুক্তি গ্রহণ করেছেন।
- আল্লাহ মুমিনের জন্য পথ বের করবেন—এ বিশ্বাস এখানে এসেছে।
