৩৩/৩৪. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ৪৫২৩ - হুদায়বিয়ার শর্ত ও আনুগত্য

হুদাইবিয়ার সন্ধি সম্পর্কে

হুদায়বিয়ার শর্ত, ধৈর্য ও চুক্তি মানার শিক্ষা

সহীহ মুসলিমহাদিস নম্বর ৪৫২৩

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ، وَأَحْمَدُ بْنُ جَنَابٍ الْمِصِّيصِيُّ، جَمِيعًا عَنْ عِيسَى بْنِ يُونُسَ، - وَاللَّفْظُ لإِسْحَاقَ - أَخْبَرَنَا عِيسَى بْنُ يُونُسَ، أَخْبَرَنَا زَكَرِيَّاءُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ، قَالَ لَمَّا أُحْصِرَ النَّبِيُّ ﷺ عِنْدَ الْبَيْتِ صَالَحَهُ أَهْلُ مَكَّةَ عَلَى أَنْ يَدْخُلَهَا فَيُقِيمَ بِهَا ثَلاَثًا وَلاَ يَدْخُلَهَا إِلاَّ بِجُلُبَّانِ السِّلاَحِ السَّيْفِ وَقِرَابِهِ. وَلاَ يَخْرُجَ بِأَحَدٍ مَعَهُ مِنْ أَهْلِهَا وَلاَ يَمْنَعَ أَحَدًا يَمْكُثُ بِهَا مِمَّنْ كَانَ مَعَهُ. قَالَ لِعَلِيٍّ " اكْتُبِ الشَّرْطَ بَيْنَنَا بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ هَذَا مَا قَاضَى عَلَيْهِ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ " . فَقَالَ لَهُ الْمُشْرِكُونَ لَوْ نَعْلَمُ أَنَّكَ رَسُولُ اللَّهِ تَابَعْنَاكَ وَلَكِنِ اكْتُبْ مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ . فَأَمَرَ عَلِيًّا أَنْ يَمْحَاهَا فَقَالَ عَلِيٌّ لاَ وَاللَّهِ لاَ أَمْحَاهَا. فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ " أَرِنِي مَكَانَهَا " . فَأَرَاهُ مَكَانَهَا فَمَحَاهَا وَكَتَبَ " ابْنُ عَبْدِ اللَّهِ " . فَأَقَامَ بِهَا ثَلاَثَةَ أَيَّامٍ فَلَمَّا أَنْ كَانَ يَوْمُ الثَّالِثِ قَالُوا لِعَلِيٍّ هَذَا آخِرُ يَوْمٍ مِنْ شَرْطِ صَاحِبِكَ فَأْمُرْهُ فَلْيَخْرُجْ. فَأَخْبَرَهُ بِذَلِكَ فَقَالَ " نَعَمْ " . فَخَرَجَ.وَقَالَ ابْنُ جَنَابٍ فِي رِوَايَتِهِ مَكَانَ تَابَعْنَاكَ بَايَعْنَاكَ.

বারা (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) যখন বাইতুল্লাহ শারীফের নিকট বাধাগ্রস্ত হলেন, তখন মাক্কাবাসীরা এ মর্মে তাঁর সঙ্গে সন্ধি করলো যে, (পরবর্তী বছর) তিনি মাক্কায় প্রবেশ করবেন এবং সেখানে তিনদিন অবস্থান করবেন এবং কোষবদ্ধ তরবারি ছাড়া আর কিছু নিয়ে সেখানে প্রবেশ করবেন না এবং কোন মাক্কাবাসী কাউকে নিয়ে মাক্কাহ থেকে বেরিয়ে যেতে পারবেন না। পক্ষান্তরে তাঁর সাথীদের কেউ যদি সেখানে থেকে যেতে চায়, তবে তাকে বারণ করবেন না।তখন তিনি ‘আলী (রাঃ)–কে বললেনঃ আমাদের মধ্যকার শর্তগুলো এভাবে লিখে নাওঃ বিসমিল্লা-হির রহমা-নির রহীম ..... এ হচ্ছে সেই সন্ধি যা মুহাম্মাদ রাসূলুল্লাহ (ﷺ) চূড়ান্ত করেছেন। তখন মুশরিকরা তাঁকে বলল, আমরা যদি আপনাকে আল্লাহর রাসূলই জানতাম তবে আপনার অনুসরণই করতাম, বরং লিখুন, মুহাম্মাদ ইবনু ‘আবদুল্লাহ। তখন তিনি ‘আলী (রাঃ) –কে তা মুছে ফেলতে নির্দেশ দিলেন। ‘আলী (রাঃ) বললেন, আল্লাহর কসম! আমি তা মুছতে পারব না। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ তাহলে আমাকেই সে স্থান দেখিয়ে দাও। তিনি সে স্থান দেখিয়ে দিলেন আর তিনি তা (স্বহস্তে) মুছে ফেললেন এবং লিখালেন মুহাম্মাদ ইবনু ‘আবদুল্লাহ।তারপর (পরের বছর তিনি সাহাবাদের নিয়ে তাশরীফ আনলেন) সেখানে তিনি তিনদিন অবস্থান করলেন। যখন তৃতীয়দিন সমাগত হলো, তখন তারা ‘আলী (রাঃ) –কে বললেন এটা হচ্ছে তোমার সাথীর শর্তের স্থিরীকৃত শেষ দিবস। তাঁকে বেরিয়ে যেতে বলে দাও। তখন তিনি তাঁকে এ সম্পর্কে অবহিত করলেন। তিনি বললেন, হ্যাঁ। এরপর তিনি বেরিয়ে গেলেন।ইবনু জানাব تَابَعْنَاكَ স্থলে بَايَعْنَاكَ বলে বর্ণনা করেছেন।

ই.ফা. ৪৪৮০, ই.সে. ৪৪৮২

সহীহ মুসলিম হাদিস ৪৫২৩-এর সারসংক্ষেপ

এই হাদিসে হুদায়বিয়ার সন্ধির শর্তগুলো আরও বিস্তারিত এসেছে। নবী صلى الله عليه وسلم বাইতুল্লাহর কাছে বাধাগ্রস্ত হলে মক্কাবাসীরা তাঁর সঙ্গে চুক্তি করে। শর্ত ছিল, পরবর্তী সময়ে তিনি মক্কায় প্রবেশ করবেন, তিন দিন থাকবেন এবং খাপে থাকা তলোয়ার ছাড়া অন্য অস্ত্র নিয়ে ঢুকবেন না। আর কোনো মক্কাবাসী কাউকে নিয়ে বের হতে পারবে না, তবে তাঁর সাথীদের কেউ থাকতে চাইলে তাকে বাধা দেওয়া হবে না। সন্ধিপত্রে “মুহাম্মাদ রাসূলুল্লাহ” লেখা হলে মুশরিকরা আপত্তি করে। নবী صلى الله عليه وسلم আলী (রাঃ)-কে তা মুছে দিতে বলেন। আলী (রাঃ) অস্বীকার করলে তিনি নিজেই স্থান দেখিয়ে দিতে বলেন এবং তা মুছে “ইবনু আবদুল্লাহ” লিখান। পরে তিন দিন পূর্ণ হলে তাঁকে বের হওয়ার কথা জানানো হয়, আর তিনি বেরিয়ে যান। হাদিসটি হুদায়বিয়ার সন্ধি, চুক্তি পালন, ধৈর্য ও নবীজির আনুগত্যের শিক্ষা দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • চুক্তির শর্ত পরিষ্কারভাবে নির্ধারণ করা হয়েছিল।
  • নবী صلى الله عليه وسلم শান্তির জন্য কষ্টকর শর্তও মেনে নিয়েছেন।
  • তিন দিনের মেয়াদ পূর্ণ হলে তিনি চুক্তি অনুযায়ী বেরিয়ে যান।
  • আলী (রাঃ) নবী صلى الله عليه وسلم-এর নামের মর্যাদার কারণে তা মুছতে চাননি।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন