৩৩/৩৪. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ৪৫২১ - হুদায়বিয়ার সন্ধিতে ধৈর্য

হুদাইবিয়ার সন্ধি সম্পর্কে

হুদায়বিয়ার সন্ধি ও নবীজির ধৈর্যের শিক্ষা

সহীহ মুসলিমহাদিস নম্বর ৪৫২১

حَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ الْعَنْبَرِيُّ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، قَالَ سَمِعْتُ الْبَرَاءَ بْنَ عَازِبٍ، يَقُولُ كَتَبَ عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ الصُّلْحَ بَيْنَ النَّبِيِّ ﷺ وَبَيْنَ الْمُشْرِكِينَ يَوْمَ الْحُدَيْبِيَةِ فَكَتَبَ " هَذَا مَا كَاتَبَ عَلَيْهِ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ" .فَقَالُوا لاَ تَكْتُبْ رَسُولُ اللَّهِ فَلَوْ نَعْلَمُ أَنَّكَ رَسُولُ اللَّهِ لَمْ نُقَاتِلْكَ. فَقَالَ النَّبِيُّ ﷺ لِعَلِيٍّ " امْحُهُ " . فَقَالَ مَا أَنَا بِالَّذِي أَمْحَاهُ. فَمَحَاهُ النَّبِيُّ ﷺ بِيَدِهِ قَالَ وَكَانَ فِيمَا اشْتَرَطُوا أَنْ يَدْخُلُوا مَكَّةَ فَيُقِيمُوا بِهَا ثَلاَثًا وَلاَ يَدْخُلُهَا بِسِلاَحٍ إِلاَّ جُلُبَّانَ السِّلاَحِ . قُلْتُ لأَبِي إِسْحَاقَ وَمَا جُلُبَّانُ السِّلاَحِ قَالَ الْقِرَابُ وَمَا فِيهِ.

বারা ইবনু ‘আযিব (রাঃ) হতে বর্ণিতঃ

‘হুদাইবিয়াহ দিবসে’ ‘আলী ইবনু আবূ তালিব (রাঃ) নবী (ﷺ) এবং মুশরিকদের মধ্যে সন্ধিপত্র লিপিবদ্ধ করলেন, “এ সন্ধিটি লিখিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ (ﷺ)। তখন তারা বলল, ‘রাসূলুল্লাহ’ কথাটি লেখবেন না। যদি আমরা বিশ্বাস করতাম যে, আপনি আল্লাহর রাসূল, তবে তো আপনার সাথে আমরা যুদ্ধ করতাম না। তখন নবী (ﷺ) ‘আলী (রাঃ)–কে বললেন, এ অংশটি কেটে দাও। তখন ‘আলী বললেন, আমি তা কেটে দেয়ার লোক নই। এরপর নবী (ﷺ)–ই নিজ হাতে তা কেটে দেন।বর্ণনাকারী বলেন, সন্ধির একটি শর্ত এই ছিল যে, তারা মাক্কায় প্রবেশ করে তিন দিন অবস্থান করতে পারবে এবং তখন তারা কোন অস্ত্র নিয়ে ঢুকতে পারবে না। কিন্তু কোষবদ্ধ তলোয়ার নিয়ে প্রবেশ করতে পারবে। আমি আবূ ইসহাককে জিজ্ঞেস করলাম, جُلُبَّانُ السَّلاَحِ এর অর্থ কী? তখন তিনি বলেন, এর অর্থ খাপ এবং এর মধ্যে যা থাকে।

ই.ফা. ৪৪৭৮, ই.সে. ৪৪৮০

সহীহ মুসলিম হাদিস ৪৫২১-এর সারসংক্ষেপ

এই হাদিসে হুদায়বিয়ার সন্ধির একটি গুরুত্বপূর্ণ অংশ এসেছে। আলী ইবনু আবু তালিব (রাঃ) নবী صلى الله عليه وسلم ও মুশরিকদের মধ্যে সন্ধিপত্র লিখছিলেন। তিনি লিখলেন, “মুহাম্মাদুর রসূলুল্লাহ।” মুশরিকরা বলল, “রসূলুল্লাহ” লিখবেন না; তারা যদি তাঁকে আল্লাহর রাসূল মানত, তাহলে যুদ্ধ করত না। তখন নবী صلى الله عليه وسلم আলী (রাঃ)-কে সে অংশ মুছে দিতে বলেন। আলী (রাঃ) ভালোবাসা ও সম্মানের কারণে তা মুছতে অস্বীকার করেন। এরপর নবী صلى الله عليه وسلم নিজ হাতে তা মুছে দেন। শর্ত ছিল, মুসলিমরা মক্কায় তিন দিন থাকতে পারবেন এবং খাপে রাখা তলোয়ার ছাড়া অন্য অস্ত্র নিয়ে ঢুকবেন না। এই হাদিস হুদায়বিয়ার সন্ধি, ধৈর্য, বাস্তব বুদ্ধি এবং শান্তির জন্য কঠিন শর্ত মেনে নেওয়ার শিক্ষা দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • শান্তি ও বড় কল্যাণের জন্য নবী صلى الله عليه وسلم কঠিন শর্তও মেনে নিয়েছেন।
  • আলী (রাঃ) নবী صلى الله عليه وسلم-এর মর্যাদার প্রতি গভীর ভালোবাসা দেখিয়েছেন।
  • সন্ধির শর্ত পরিষ্কারভাবে লিখে রাখা হয়েছিল।
  • খাপে রাখা তলোয়ার ছাড়া অস্ত্র নিয়ে ঢোকার অনুমতি ছিল না।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন