৩৩/৩৫. অধ্যায়ঃ
প্রতিশ্রুতি পূর্ণ করা
সহিহ মুসলিম : ৪৫৩১
সহিহ মুসলিমহাদিস নম্বর ৪৫৩১
وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنِ الْوَلِيدِ بْنِ جُمَيْعٍ، حَدَّثَنَا أَبُو الطُّفَيْلِ حَدَّثَنَا حُذَيْفَةُ بْنُ الْيَمَانِ، قَالَ مَا مَنَعَنِي أَنْ أَشْهَدَ، بَدْرًا إِلاَّ أَنِّي خَرَجْتُ أَنَا وَأَبِي - حُسَيْلٌ - قَالَ فَأَخَذَنَا كُفَّارُ قُرَيْشٍ قَالُوا إِنَّكُمْ تُرِيدُونَ مُحَمَّدًا فَقُلْنَا مَا نُرِيدُهُ مَا نُرِيدُ إِلاَّ الْمَدِينَةَ . فَأَخَذُوا مِنَّا عَهْدَ اللَّهِ وَمِيثَاقَهُ لَنَنْصَرِفَنَّ إِلَى الْمَدِينَةِ وَلاَ نُقَاتِلُ مَعَهُ فَأَتَيْنَا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَأَخْبَرْنَاهُ الْخَبَرَ فَقَالَ " انْصَرِفَا نَفِي لَهُمْ بِعَهْدِهِمْ وَنَسْتَعِينُ اللَّهَ عَلَيْهِمْ " .
হুযাইফাহ্ ইবনু ইয়ামান (রাঃ) হতে বর্ণিতঃ
আমাকে বদর যুদ্ধে যোগদান থেকে এছাড়া অন্য কিছু বিরত রাখেনি যে, আমি এবং আমার পিতা হুসাইল ঘর থেকে বেরিয়েছিলাম। এমন সময় কুরাইশ কাফিররা আমাদের ধরে বসল এবং বলল যে, তোমরা অবশ্যই মুহাম্মদ (ﷺ)-এর কাছে যেতে মনস্থ করেছ। জবাবে আমরা বললাম, আমরা তাঁর কাছে যেতে চাইনা বরং আমরা মদিনায় (ফিরে) যেতে চাই। তখন তারা আল্লাহর নামে আমাদের নিকট থেকে অঙ্গীকার নিল যে, আমরা অবশ্যই মদিনায় ফিরে যাব এবং তাঁর সাথে যুদ্ধ করবো না। তারপর আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট আসলাম এবং সে সংবাদ তাঁকে জানালাম। তখন তিনি বললেন, ফিরে যাও। আমরা তাঁদের কৃত ওয়াদা পূর্ণ করব এবং তাঁদের বিরুদ্ধে আল্লাহর সাহায্য চাইব।
ইসলামী ফাউন্ডেশনঃ ৪৪৮৮, ইসলামীক সেন্টারঃ ৪৪৯০
