৩৩/৪৭. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৪৫৭৬ - জিহাদ ও এর নীতিমালা
পুরুষদের সাথে যুদ্ধে স্ত্রীলোকদের অংশগ্রহণ
সহীহ মুসলিম : ৪৫৭৬
সহীহ মুসলিমহাদিস নম্বর ৪৫৭৬
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا جَعْفَرُ بْنُ سُلَيْمَانَ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ ﷺ يَغْزُو بِأُمِّ سُلَيْمٍ وَنِسْوَةٍ مِنَ الأَنْصَارِ مَعَهُ إِذَا غَزَا فَيَسْقِينَ الْمَاءَ وَيُدَاوِينَ الْجَرْحَى .
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) উম্মু সুলায়ম ও আনসারের কতিপয় মহিলাকে তাঁর সাথে যুদ্ধক্ষেত্রে নিয়ে যেতেন। তারা আর্তদের পানি পান করাতেন এবং আহতদের শুশ্রুষা করতেন।
ই.ফা. ৪৫৩১, ই.সে. ৪৫৩৪
