৩৩/৫০. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৪৫৯৩ - যাতুর রিকা যুদ্ধের কষ্ট
যাতুর রিকা‘যুদ্ধ
যাতুর রিকা যুদ্ধে সাহাবীদের কষ্ট ও ধৈর্য
সহীহ মুসলিম : ৪৫৯৩
সহীহ মুসলিমহাদিস নম্বর ৪৫৯৩
حَدَّثَنَا أَبُو عَامِرٍ عَبْدُ اللَّهِ بْنُ بَرَّادٍ الأَشْعَرِيُّ، وَمُحَمَّدُ بْنُ الْعَلاَءِ الْهَمْدَانِيُّ، - وَاللَّفْظُ لأَبِي عَامِرٍ - قَالاَ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ بُرَيْدِ بْنِ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى، قَالَخَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ ﷺ فِي غَزَاةٍ وَنَحْنُ سِتَّةُ نَفَرٍ بَيْنَنَا بَعِيرٌ نَعْتَقِبُهُ - قَالَ - فَنَقِبَتْ أَقْدَامُنَا فَنَقِبَتْ قَدَمَاىَ وَسَقَطَتْ أَظْفَارِي فَكُنَّا نَلُفُّ عَلَى أَرْجُلِنَا الْخِرَقَ فَسُمِّيَتْ غَزْوَةَ ذَاتِ الرِّقَاعِ لِمَا كُنَّا نُعَصِّبُ عَلَى أَرْجُلِنَا مِنَ الْخِرَقِ . قَالَ أَبُو بُرْدَةَ فَحَدَّثَ أَبُو مُوسَى بِهَذَا الْحَدِيثِ ثُمَّ كَرِهَ ذَلِكَ . قَالَ كَأَنَّهُ كَرِهَ أَنْ يَكُونَ شَيْئًا مِنْ عَمَلِهِ أَفْشَاهُ .قَالَ أَبُو أُسَامَةَ وَزَادَنِي غَيْرُ بُرَيْدٍ وَاللَّهُ يَجْزِي بِهِ .
আবূ মূসা (রাঃ) হতে বর্ণিতঃ
আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গে একটি যুদ্ধাভিযানে বের হলাম। আমাদের প্রতি ছয়জনের মধ্যে ছিল একটি উট, যার উপর আমরা পর্যায়ক্রমে সওয়ার হতাম। তিনি বলেন, এতে আমাদের পা ক্ষত-বিক্ষত হয়ে যায়। আমার দু’পা এতই বিক্ষত হয়েছিল যে, পায়ের নখগুলো উপড়ে পড়ে যায়। তাই আমরা আমাদের পায়ে পট্টি বেঁধেছিলাম। এ কারণে এ অভিযান ‘যাতুর-রিকা’ বা পট্টি যুদ্ধ নামে অভিহিত হয়। কেননা আমরা আমাদের পায়ে পট্টি বেঁধেছিলাম।আবূ বুরদাহ্ (রহঃ) বলেন, আবূ মূসা (রাঃ) এ হাদীসটি একবার বর্ণনা করার পর পুনরায় বর্ণনা করা পছন্দ করেননি। রাবী বলেন, এ দ্বারা তাঁর ‘আমালের প্রকাশ পায় বলে তিনি তা উল্লেখ করা পছন্দ করেননি। আবূ উসামাহ্ বলেন, বুরায়দ (রহঃ) ছাড়া এ হাদীসের অন্য রাবী এ কথা অতিরিক্ত বলেছেন, “আল্লাহ তার প্রতিদান দিবেন”।
ই.ফা. ৪৫৪৮, ই.সে. ৪৫৫১
সহীহ মুসলিম হাদিস ৪৫৯৩-এর সারসংক্ষেপ
এই হাদিসে যাতুর রিকা অভিযানের একটি কষ্টকর অবস্থা বর্ণিত হয়েছে। আবু মূসা (রাঃ) বলেন, তারা রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর সঙ্গে এক যুদ্ধাভিযানে বের হন। ছয়জনের মাঝে একটি উট ছিল, তাই তারা পালাক্রমে সওয়ার হতেন। দীর্ঘ পথ চলার কারণে তাদের পা ক্ষতবিক্ষত হয়ে যায়। আবু মূসা (রাঃ)-এর পায়ের নখ পর্যন্ত উঠে যায়। তখন তারা পায়ে কাপড়ের পট্টি বাঁধেন। এ কারণেই ওই অভিযান ‘যাতুর রিকা’ নামে পরিচিত হয়। বর্ণনায় আরও এসেছে, আবু মূসা (রাঃ) পরে এ কথা আবার বলতে পছন্দ করেননি, যেন নিজের আমল প্রকাশ হয়ে যায়। তাই হাদিসটি কষ্ট সহ্য করা, নবী صلى الله عليه وسلم-এর সঙ্গ এবং আমল নিয়ে বিনয়ী থাকার শিক্ষা দেয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সাহাবীরা নবী صلى الله عليه وسلم-এর সঙ্গে অভিযানে বড় কষ্ট সহ্য করেছেন।
- যাতুর রিকা নামের কারণ হিসেবে পায়ে পট্টি বাঁধার কথা এসেছে।
- নিজের ভালো আমল প্রকাশে সাহাবীদের মধ্যে সতর্কতা ছিল।
- দ্বীনের কাজে কষ্ট এলে ধৈর্য ও বিনয় গুরুত্বপূর্ণ।
