৩৪/৩২. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ৪৭৭৪ - শহীদের গুনাহ মাফ ও ঋণের সতর্কতা

ঋণ ব্যতীত শহীদদের সকল গুনাহ্‌ ক্ষমা

শহীদের গুনাহ মাফ ও ঋণের সতর্কতা

সহীহ মুসলিমহাদিস নম্বর ৪৭৭৪

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا لَيْثٌ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي، قَتَادَةَ عَنْ أَبِي قَتَادَةَ، أَنَّهُ سَمِعَهُ يُحَدِّثُ، عَنْ رَسُولِ اللَّهِ ﷺ أَنَّهُ قَامَ فِيهِمْ فَذَكَرَ لَهُمْ " أَنَّ الْجِهَادَ فِي سَبِيلِ اللَّهِ وَالإِيمَانَ بِاللَّهِ أَفْضَلُ الأَعْمَالِ».فَقَامَ رَجُلٌ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَرَأَيْتَ إِنْ قُتِلْتُ فِي سَبِيلِ اللَّهِ تُكَفَّرُ عَنِّي خَطَايَاىَ فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ ﷺ «نَعَمْ إِنْ قُتِلْتَ فِي سَبِيلِ اللَّهِ وَأَنْتَ صَابِرٌ مُحْتَسِبٌ مُقْبِلٌ غَيْرُ مُدْبِرٍ». ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ «كَيْفَ قُلْتَ». قَالَ أَرَأَيْتَ إِنْ قُتِلْتُ فِي سَبِيلِ اللَّهِ أَتُكَفَّرُ عَنِّي خَطَايَاىَ فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ «نَعَمْ وَأَنْتَ صَابِرٌ مُحْتَسِبٌ مُقْبِلٌ غَيْرُ مُدْبِرٍ إِلاَّ الدَّيْنَ فَإِنَّ جِبْرِيلَ عَلَيْهِ السَّلاَمُ قَالَ لِي ذَلِكَ».

আবূ ক্বাতাদাহ (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণনা করেছেন যে, তিনি (রাসূলুল্লাহ (ﷺ)) একদা তাঁদের মধ্যে দাঁড়ালেন এবং তাঁদের কাছে বর্ণনা করলেন যে, আল্লাহর পথে জিহাদ এবং আল্লাহর প্রতি ঈমান হচ্ছে সর্বোত্তম আমল। তখন এক ব্যক্তি দাঁড়িয়ে বলল, আপনি কি মনে করেন যে, আমি যদি আল্লাহর পথে নিহত হই তাহলে আমার সকল পাপ মোচন হয়ে যাবে? তখন রাসূলুল্লাহ (ﷺ) তাকে বললেনঃ হ্যাঁ, যদি তুমি ধৈর্যশীল, সাওয়াবের আশায় আশান্বিত হয়ে পৃষ্ঠপ্রদর্শন না করে (শত্রুর মুখোমুখি অবস্থায়) আল্লাহর রাস্তায় নিহত হও।তারপর রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ তুমি কী বললে হে! তখন সে ব্যক্তি (আবার) বলল, আপনি কি মনে করেন; আমি যদি আল্লাহর পথে নিহত হই তাহলে কি আমার সকল গুনাহের কাফ্‌ফারা হয়ে যাবে? তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ হ্যাঁ, যদি তুমি ধৈর্যধারণকারী, সাওয়াবের আশায় আশান্বিত হয়ে পৃষ্ঠপ্রদর্শন না করে শত্রুর মুখোমুখি অবস্থায় নিহত হও, অবশ্য ঋণের কথা আলাদা। কেননা, জিবরাঈল (আঃ) আমাকে এ কথা বলেছেন।

ই.ফা. ৪৭২৭, ই.সে. ৪৭২৮

সহীহ মুসলিম হাদিস ৪৭৭৪-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم বলেন, আল্লাহর পথে জিহাদ এবং আল্লাহর প্রতি ঈমান সর্বোত্তম আমলের অন্তর্ভুক্ত। এক ব্যক্তি জিজ্ঞেস করলেন, তিনি যদি আল্লাহর পথে নিহত হন, তবে কি তার সব পাপ মোচন হবে? নবী صلى الله عليه وسلم উত্তর দিলেন, হ্যাঁ—যদি তিনি ধৈর্যশীল হন, সওয়াবের আশা রাখেন এবং শত্রুর মুখোমুখি অবস্থায় পৃষ্ঠপ্রদর্শন না করেন। পরে নবী صلى الله عليه وسلم আবার প্রশ্নটি শুনে বলেন, ঋণের কথা আলাদা; কারণ জিবরাঈল (আঃ) তাঁকে এ কথা বলেছেন। এখানে “শহীদের গুনাহ মাফ”, “ঋণের দায়” এবং “সওয়াবের আশা” মূল শিক্ষা। হাদিসটি বড় আমলের ফজিলত দেখানোর পাশাপাশি মানুষের হক ও ঋণের ব্যাপারে গভীর সতর্কতা দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • আল্লাহর পথে নিহত হওয়ার ফজিলত আছে, তবে শর্ত হিসেবে ধৈর্য ও সওয়াবের আশা এসেছে।
  • পৃষ্ঠপ্রদর্শন না করা এই হাদিসে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
  • ঋণ মানুষের হক, তাই শহীদের ক্ষেত্রেও এটি আলাদা করে বলা হয়েছে।
  • বড় আমল করলেও মানুষের অধিকার অবহেলা করা ঠিক নয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন