৩৪/৩৩. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ৪৭৭৯ - শহীদদের রুহ ও জান্নাতের জীবন

শহীদদের রূহ জান্নাতে আর তাঁরা জীবিত, তাঁরা তাদের প্রতিপালকের নিকট থেকে জীবিকাপ্রাপ্ত হন

শহীদদের রুহ ও জান্নাতে তাদের জীবন

সহীহ মুসলিমহাদিস নম্বর ৪৭৭৯

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ كِلاَهُمَا عَنْ أَبِي مُعَاوِيَةَ، ح وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا جَرِيرٌ، وَعِيسَى بْنُ يُونُسَ، جَمِيعًا عَنِ الأَعْمَشِ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، - وَاللَّفْظُ لَهُ - حَدَّثَنَا أَسْبَاطٌ، وَأَبُو مُعَاوِيَةَ قَالاَ حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُرَّةَ، عَنْ مَسْرُوقٍ،قَالَ سَأَلْنَا عَبْدَ اللَّهِ عَنْ هَذِهِ الآيَةِ، ﴾ وَلاَ تَحْسَبَنَّ الَّذِينَ قُتِلُوا فِي سَبِيلِ اللَّهِ أَمْوَاتًا بَلْ أَحْيَاءٌ عِنْدَ رَبِّهِمْ يُرْزَقُونَ﴿ قَالَ أَمَا إِنَّا قَدْ سَأَلْنَا عَنْ ذَلِكَ فَقَالَ «أَرْوَاحُهُمْ فِي جَوْفِ طَيْرٍ خُضْرٍ لَهَا قَنَادِيلُ مُعَلَّقَةٌ بِالْعَرْشِ تَسْرَحُ مِنَ الْجَنَّةِ حَيْثُ شَاءَتْ ثُمَّ تَأْوِي إِلَى تِلْكَ الْقَنَادِيلِ فَاطَّلَعَ إِلَيْهِمْ رَبُّهُمُ اطِّلاَعَةً فَقَالَ هَلْ تَشْتَهُونَ شَيْئًا قَالُوا أَىَّ شَىْءٍ نَشْتَهِي وَنَحْنُ نَسْرَحُ مِنَ الْجَنَّةِ حَيْثُ شِئْنَا فَفَعَلَ ذَلِكَ بِهِمْ ثَلاَثَ مَرَّاتٍ فَلَمَّا رَأَوْا أَنَّهُمْ لَنْ يُتْرَكُوا مِنْ أَنْ يُسْأَلُوا قَالُوا يَا رَبِّ نُرِيدُ أَنْ تَرُدَّ أَرْوَاحَنَا فِي أَجْسَادِنَا حَتَّى نُقْتَلَ فِي سَبِيلِكَ مَرَّةً أُخْرَى . فَلَمَّا رَأَى أَنْ لَيْسَ لَهُمْ حَاجَةٌ تُرِكُوا» .

মাসরূক (রহঃ) হতে বর্ণিতঃ

আমি ‘আবদুল্লাহ (ইবনু মাস’ঊদ) (রাঃ)-কে এ আয়াতটি সম্পর্কে জিজ্ঞেস করলাম যাতে আল্লাহ তা’আলা বলেনঃ“যাঁরা আল্লাহর রাস্তায় নিহত হয়েছে তাদেরকে কখনো তোমরা মৃত মনে করো না বরং তারা জীবিত, তাদের প্রতিপালকের নিকট থেকে তারা জীবিকাপ্রাপ্ত” - (সূরা আ-লি ‘ইমরান ৩ : ১৬৯)।‘আবদুল্লাহ (রাঃ) বলেন, আমি এ আয়াত সম্পর্কে (রাসূলুল্লাহ (ﷺ)-কে) জিজ্ঞেস করেছিলাম তখন তিনি বললেন, তাদের রূহসমূহ সবুজ পাখির উদরে রক্ষিত থাকে, যা ‘আরশের সাথে ঝুলন্ত দীপাধারে বাস করে। জান্নাতের সর্বত্র তারা যেখানে চায় সেখানে বিচরণ করে। অবশেষে সে দীপাধারগুলোতে ফিরে আসে।একবার তাদের প্রভু তাদের দিকে পরিপূর্ণভাবে তাকালেন এবং জিজ্ঞেস করলেন, তোমাদের কি কোন আকাঙ্ক্ষা আছে? জবাবে তারা বলল, আমাদের আর কি আকাঙ্ক্ষা থাকতে পারে, আমরা তো যেভাবে ইচ্ছা জান্নাতে ঘোরাফেরা করছি। আল্লাহ তা’আলা তাদের সাথে এরূপ তিন তিনবার করলেন। যখন তারা দেখলো জবাব না দিয়ে প্রশ্ন থেকে রেহাই পাচ্ছে না তখন তারা বলল, “হে আমাদের প্রতিপালক! আমাদের আকাঙ্ক্ষা হয় যদি আমাদের রূহগুলোকে আমাদের দেহসমূহে ফিরিয়ে দিতেন আর পুনরায় আমরা আপনারই পথে নিহত হতে পারতাম। অতঃপর মহান আল্লাহ যখন দেখলেন, তাদের আর কোন প্রয়োজনই নেই, তখন তাদেরকে ছেড়ে দেয়া হলো (আর প্রশ্ন করা হলো না)।

ই.ফা. ৪৭৩২, ই.সে. ৪৭৩৩

সহীহ মুসলিম হাদিস ৪৭৭৯-এর সারসংক্ষেপ

এই হাদিসে সূরা আলে ইমরানের আয়াত—আল্লাহর পথে নিহতদের মৃত মনে না করার বিষয়—সম্পর্কে ব্যাখ্যা এসেছে। আবদুল্লাহ (রাঃ) বলেন, তিনি এ আয়াত সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন। নবী صلى الله عليه وسلم জানান, শহীদদের রুহ সবুজ পাখির উদরে থাকে, আরশের সাথে ঝুলন্ত দীপাধারে তাদের আশ্রয় থাকে, তারা জান্নাতে যেখানে ইচ্ছা বিচরণ করে। আল্লাহ তাদের জিজ্ঞেস করেন, তাদের কোনো আকাঙ্ক্ষা আছে কি না। তারা জানায়, তারা জান্নাতে যেভাবে ইচ্ছা ঘুরে বেড়াচ্ছে। পরে তারা বলে, তাদের রুহ দেহে ফিরিয়ে দেওয়া হলে তারা আবার আল্লাহর পথে নিহত হতে চাইত। এই হাদিসে “শহীদের জীবন”, “শহীদের রুহ” এবং “জান্নাতে শহীদের মর্যাদা” মূল বিষয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • আল্লাহর পথে নিহতদের ব্যাপারে কুরআনের আয়াতের বিশেষ ব্যাখ্যা এসেছে।
  • হাদিসে শহীদদের রুহের জান্নাতে বিচরণের কথা বলা হয়েছে।
  • তারা আবার আল্লাহর পথে নিহত হওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেছে।
  • শহীদদের মর্যাদা দুনিয়ার সাধারণ ধারণার বাইরে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন