৩৭/৪. অধ্যায়ঃ
খেজুর ও আঙ্গুর হতে যা কিছু পানিতে ভিজিয়ে রাখা হয় তাই মদ নামে পরিচিত
সহিহ মুসলিম : ৫০৩৮
সহিহ মুসলিমহাদিস নম্বর ৫০৩৮
وَحَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ، وَأَبُو كُرَيْبٍ قَالاَ حَدَّثَنَا وَكِيعٌ، عَنِ الأَوْزَاعِيِّ، وَعِكْرِمَةَ، بْنِ عَمَّارٍ وَعُقْبَةَ بْنِ التَّوْأَمِ عَنْ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " الْخَمْرُ مِنْ هَاتَيْنِ الشَّجَرَتَيْنِ الْكَرْمَةِ وَالنَّخْلَةِ " . وَفِي رِوَايَةِ أَبِي كُرَيْبٍ " الْكَرْمِ وَالنَّخْلِ " .
আবূ হুরাইরাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ মদ তৈরি হয় ঐ দুইটি গাছ (এর ফল) থেকে, তা হলো—আঙুর ও খেজুর গাছ (এর ফল)। আবু কুরায়ব (রহঃ)-এর বর্ণনায় আঙুরকে খেজুর বলা হয়েছে।
ইসলামী ফাউন্ডেশনঃ ৪৯৮০, ইসলামীক সেন্টারঃ ৪৯৮৮
