৩৭/৬. অধ্যায়ঃ
মুযাফ্ফাত, দুব্বা, হানতাম ও নাকীর [৫] ইত্যাদিতে নাবীয তৈরি করার নিষেধাজ্ঞা (এবং এ হুকুম রহিত হওয়া আর নেশা সৃষ্টি না হওয়া পর্যন্ত এগুলো বৈধ) হওয়ার বর্ণনা
সহিহ মুসলিম : ৫০৬৩
সহিহ মুসলিমহাদিস নম্বর ৫০৬৩
حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ حَاتِمٍ، حَدَّثَنَا بَهْزٌ، حَدَّثَنَا وُهَيْبٌ، عَنْ سُهَيْلٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي، هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ نَهَى عَنِ الْمُزَفَّتِ وَالْحَنْتَمِ وَالنَّقِيرِ . قَالَ قِيلَ لأَبِي هُرَيْرَةَ مَا الْحَنْتَمُ قَالَ الْجِرَارُ الْخُضْرُ .
আবু হুরাইরাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) মুযাফ্ফাত, হানতাম ও নাকীর (ইত্যাদিতে নাবীয প্রস্তুত করা) হতে বারণ করেছেন। রাবী বলেন, আবু হুরায়রা (রাঃ)-কে প্রশ্ন করা হলো, হানতাম কি জিনিস? তিনি বললেন, সবুজ রঙের কলসি।
ইসলামী ফাউন্ডেশনঃ ৫০০০,ইসলামীক সেন্টারঃ ৫০১০
