৩৭/৯. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ৫১৩১ - প্রস্তাব, আশ্রয় ও পানীয়ের আদব

যে নাবীয (খেজুর ভেজানো পানি) গাঢ় হয়নি এবং নেশাগ্রস্ত হয়নি, তা পান করা বৈধ

আশ্রয় চাওয়া ও সম্মানজনক আচরণের শিক্ষা

সহীহ মুসলিমহাদিস নম্বর ৫১৩১

حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ سَهْلٍ التَّمِيمِيُّ، وَأَبُو بَكْرِ بْنُ إِسْحَاقَ - قَالَ أَبُو بَكْرٍ أَخْبَرَنَا وَقَالَ ابْنُ سَهْلٍ، حَدَّثَنَا - ابْنُ أَبِي مَرْيَمَ، أَخْبَرَنَا مُحَمَّدٌ، - وَهُوَ ابْنُ مُطَرِّفٍ أَبُو غَسَّانَ - أَخْبَرَنِي أَبُو حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، قَالَذُكِرَ لِرَسُولِ اللَّهِ ﷺ امْرَأَةٌ مِنَ الْعَرَبِ فَأَمَرَ أَبَا أُسَيْدٍ أَنْ يُرْسِلَ إِلَيْهَا فَأَرْسَلَ إِلَيْهَا فَقَدِمَتْ فَنَزَلَتْ فِي أُجُمِ بَنِي سَاعِدَةَ فَخَرَجَ رَسُولُ اللَّهِ ﷺ حَتَّى جَاءَهَا فَدَخَلَ عَلَيْهَا فَإِذَا امْرَأَةٌ مُنَكِّسَةٌ رَأْسَهَا فَلَمَّا كَلَّمَهَا رَسُولُ اللَّهِ ﷺ قَالَتْ أَعُوذُ بِاللَّهِ مِنْكَ قَالَ " قَدْ أَعَذْتُكِ مِنِّي " . فَقَالُوا لَهَا أَتَدْرِينَ مَنْ هَذَا فَقَالَتْ لاَ . فَقَالُوا هَذَا رَسُولُ اللَّهِ ﷺ جَاءَكِ لِيَخْطُبَكِ قَالَتْ أَنَا كُنْتُ أَشْقَى مِنْ ذَلِكَ .قَالَ سَهْلٌ فَأَقْبَلَ رَسُولُ اللَّهِ ﷺ يَوْمَئِذٍ حَتَّى جَلَسَ فِي سَقِيفَةِ بَنِي سَاعِدَةَ هُوَ وَأَصْحَابُهُ ثُمَّ قَالَ «اسْقِنَا» . لِسَهْلٍ قَالَ فَأَخْرَجْتُ لَهُمْ هَذَا الْقَدَحَ فَأَسْقَيْتُهُمْ فِيهِ . قَالَ أَبُو حَازِمٍ فَأَخْرَجَ لَنَا سَهْلٌ ذَلِكَ الْقَدَحَ فَشَرِبْنَا فِيهِ قَالَ ثُمَّ اسْتَوْهَبَهُ بَعْدَ ذَلِكَ عُمَرُ بْنُ عَبْدِ الْعَزِيزِ فَوَهَبَهُ لَهُ .وَفِي رِوَايَةِ أَبِي بَكْرِ بْنِ إِسْحَاقَ قَالَ «اسْقِنَا يَا سَهْلُ» .

সাহল ইবনু সা'দ (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) –এর কাছে আরবের জনৈকা মহিলার ব্যাপারে আলোচনা করা হলে, তিনি আবূ উসায়দ (রাঃ)-কে তার কাছে লোক প্রেরণের জন্য নির্দেশ দিলেন। তিনি লোক (দূত) পাঠালে উক্ত মহিলা আসলো এবং বানূ সা‘ইদাহ্‌ সম্প্রদায়ের দুর্গে অবস্থান গ্রহণ করলো। রাসূলুল্লাহ (ﷺ) বের হয়ে তার কাছে আসলেন। তিনি যখন তার কাছে পৌঁছলেন, তখন মহিলা মাথা নীচু করে বসেছিল। তিনি তার সঙ্গে আলাপ করলে সে বলল, আমি আপনার থেকে আল্লাহ্‌র কাছে আশ্রয় চাই। তিনি বললেন, আমিও তোমাকে পরিত্রাণ দিলাম। লোকেরা মহিলাকে বলল, তুমি জান ইনি কে? সে বলল, না। তাঁরা বলল, ইনি তো আল্লাহ্‌র রাসূল। তিনি তোমাকে বিবাহের প্রস্তাব দিতে এসেছিলেন। তখন সে বলল আমি তো এর অযোগ্য!সাহ্‌ল (রাঃ) বলেন, অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) সেদিন প্রত্যাবর্তন করে তিনি ও তাঁর সাহাবীগণ বানূ সা‘ইদার সাকীফায় (বাগানে) নিজেকে উপবেশন করেন। অতঃপর তিনি সাহ্‌লকে বললেন, আমাদেরকে কিছু পান করাও। সাহ্‌ল বলেন, পরে আমি এক পেয়ালাটি বের করে তাঁদের সকলকেই তা হতে পান করিয়েছিলাম।আবূ হাযিম (রহঃ) বলেন, সাহ্‌ল (রাঃ) আমাদের সম্মুখে বাটিটি বের করলে আমরা তা হতে পান করলাম। অতঃপর ‘উমর ইবনু ‘আবদুল ‘আযীয (রহঃ) তা চাইলে, তিনি তাঁকে সেটি দান করেন। আবূ বক্‌র ইবনু ইসহাক্‌ (রহঃ)-এর রিওয়ায়াতে আছে, তিনি বললেন, হে সাহ্‌ল! তুমি আমাদেরকে পান করাও।

ই.ফা. ৫০৬৬, ই.সে. ৫০৭৬

সহীহ মুসলিম হাদিস ৫১৩১-এর সারসংক্ষেপ

এই হাদিসে কয়েকটি ঘটনা একসঙ্গে এসেছে। একজন আরব নারী সম্পর্কে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর কাছে আলোচনা করা হলে তিনি আবু উসায়দ (রাঃ)-কে তার কাছে লোক পাঠাতে বলেন। নারীটি এসে অবস্থান করলে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) তার কাছে যান। তিনি কথা বললে নারীটি বলে, সে তাঁর থেকে আল্লাহর কাছে আশ্রয় চায়। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) তাকে বলেন, তিনি তাকে নিজের থেকে পরিত্রাণ দিলেন। পরে লোকেরা তাকে জানায় যে, তিনি আল্লাহর রাসূল (صلى الله عليه وسلم), বিবাহের প্রস্তাব দিতে এসেছিলেন। এরপর রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) সাহাবীদের সঙ্গে বসেন এবং সাহল (রাঃ)-কে পানীয় দিতে বলেন। এই হাদিসে সম্মানজনক আচরণ, কারও কথা শুনে তাকে সুযোগ দেওয়া, এবং অতিথিদের পানীয় পরিবেশনের আদব দেখা যায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • কারও অনুরোধ বা আশ্রয় চাওয়াকে সম্মান করা নববী আচরণের অংশ।
  • রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) নারীর কথার জবাব শান্তভাবে দিয়েছেন।
  • সাহল (রাঃ) একই পেয়ালায় সবাইকে পানীয় পরিবেশন করেছিলেন।
  • ঘটনার একাধিক অংশকে আলাদা করে বুঝতে হবে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন