৩৭/১৯. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ৫২০৪ - দাওয়াতে অনুমতির নববী আদব

মেযবানের দাওয়াত ছাড়াই যদি কেউ মেহমানের পশ্চাদানুসরণ করে তবে মেহমান কি করবে? পশ্চাদানুসারীদের জন্য মেযবান থেকে অনুমতি নিয়ে নেয়া মুস্তাহাব।

দাওয়াতে অনুমতি নেওয়ার নববী আদব

সহীহ মুসলিমহাদিস নম্বর ৫২০৪

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، وَعُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، - وَتَقَارَبَا فِي اللَّفْظِ - قَالاَ حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ أَبِي مَسْعُودٍ الأَنْصَارِيِّ،قَالَ كَانَ رَجُلٌ مِنَ الأَنْصَارِ يُقَالُ لَهُ أَبُو شُعَيْبٍ وَكَانَ لَهُ غُلاَمٌ لَحَّامٌ فَرَأَى رَسُولَ اللَّهِ ﷺ فَعَرَفَ فِي وَجْهِهِ الْجُوعَ فَقَالَ لِغُلاَمِهِ وَيْحَكَ اصْنَعْ لَنَا طَعَامًا لِخَمْسَةِ نَفَرٍ فَإِنِّي أُرِيدُ أَنْ أَدْعُوَ النَّبِيَّ ﷺ خَامِسَ خَمْسَةٍ . قَالَ فَصَنَعَ ثُمَّ أَتَى النَّبِيَّ ﷺ فَدَعَاهُ خَامِسَ خَمْسَةٍ وَاتَّبَعَهُمْ رَجُلٌ فَلَمَّا بَلَغَ الْبَابَ قَالَ النَّبِيُّ ﷺ " إِنَّ هَذَا اتَّبَعَنَا فَإِنْ شِئْتَ أَنْ تَأْذَنَ لَهُ وَإِنْ شِئْتَ رَجَعَ " . قَالَ لاَ بَلْ آذَنُ لَهُ يَا رَسُولَ اللَّهِ .

আবূ মাসঊদ আনসারী (রাঃ) হতে বর্ণিতঃ

আবূ শু’আয়ব নামধারী এক আনসারী ব্যক্তি ছিল। তার একজন কসাই দাস ছিল। লোকটি একদিন রাসূলুল্লাহ (ﷺ)-কে দেখে তাঁর অবয়বে ক্ষুধার আভাস অনুভব করলো। পরে তার গোলামকে বলল, তোমার কল্যাণ হোক আমাদের পাঁচজনের জন্য তুমি খাবার তৈরি করো। কেননা আমি পঞ্চম ব্যক্তি হিসেবে নবী (ﷺ)-কে দাওয়াত দিতে ইচ্ছা পোষণ করেছি। তখন সে খাবার তৈরি করলো।তারপর লোকটি নবী (ﷺ) এর কাছে এসে তাঁকে সহ পাঁচজনকে দাওয়াত দিল। জনৈক লোক তাঁদের পিছু অনুসরণ করলো। দরজা পর্যন্ত পৌঁছলে নবী (ﷺ) বললেনঃ এ লোকটি আমাদের পিছু পিছু এসেছে। তুমি চাইলে তাকে অনুমতি দিতে পার, আর যদি ইচ্ছা কর তবে সে প্রত্যাবর্তন করবে। লোকটি বলল, না। বরং আমি তাকে অনুমতি দিচ্ছি, হে আল্লাহর রাসূল!

ই.ফা. ৫১৩৬, ই.সে. ৫১৪৮

সহীহ মুসলিম হাদিস ৫২০৪-এর সারসংক্ষেপ

এই হাদিসে দাওয়াত ও মেজবানের অধিকার নিয়ে সুন্দর শিক্ষা আছে। আবু শু‘আইব নামের এক আনসারী ব্যক্তি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর মুখে ক্ষুধার আভাস বুঝতে পারলেন। তিনি তাঁর কসাই দাসকে পাঁচজনের জন্য খাবার তৈরি করতে বললেন, কারণ তিনি নবী (صلى الله عليه وسلم)-কে পাঁচজনের একজন হিসেবে দাওয়াত দিতে চাইলেন। পরে তিনি নবীজি (صلى الله عليه وسلم)-কে দাওয়াত দিলেন। যাওয়ার সময় একজন লোক তাঁদের পিছু নিল। দরজায় পৌঁছে নবীজি (صلى الله عليه وسلم) মেজবানকে বললেন, এ লোকটি আমাদের অনুসরণ করে এসেছে; তুমি চাইলে তাকে অনুমতি দিতে পার, আর চাইলে সে ফিরে যাবে। মেজবান বললেন, আমি তাকে অনুমতি দিচ্ছি। এতে দাওয়াতের আদব স্পষ্ট হয়—মেজবানের অনুমতি ছাড়া অতিরিক্ত কাউকে দাওয়াতে যুক্ত করা ঠিক নয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মেজবানের দাওয়াতের সীমা ও অধিকারকে সম্মান করা উচিত।
  • অনাহূত কেউ সঙ্গে গেলে মেজবানের অনুমতি নেওয়া দরকার।
  • নবীজি (صلى الله عليه وسلم) দাওয়াতের ক্ষেত্রে শিষ্টাচার ও ন্যায় বজায় রাখতেন।
  • মেজবান চাইলে অতিরিক্ত ব্যক্তিকে অনুমতি দিতে পারেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন