৩৮/২. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৫২৯৪ - রেশমি হুল্লা পরা নয়, ব্যবহার বুঝে নেওয়া
নারী ও পুরুষের জন্য স্বর্ণ- রৌপ্যের বাসন এবং পুরুষের জন্য স্বর্ণের আংটি ও রেশম জাতীয় বস্ত্র ব্যবহার্য হারাম এবং মহিলাদের জন্য এগুলো ব্যবহার করা মুবাহ্; সোনা রূপা ও রেশমের কাপড় অনধিক চার আঙ্গুল পর্যন্ত কারুকার্য খচিত বস্তু পুরুষের জন্য মুবাহ্
রেশমি হুল্লা পরা নয়, ব্যবহার বুঝে নেওয়া
সহীহ মুসলিম : ৫২৯৪
সহীহ মুসলিমহাদিস নম্বর ৫২৯৪
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ عُمَرَ، بْنَ الْخَطَّابِ رَأَى حُلَّةً سِيَرَاءَ عِنْدَ بَابِ الْمَسْجِدِ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ لَوِ اشْتَرَيْتَ هَذِهِ فَلَبِسْتَهَا لِلنَّاسِ يَوْمَ الْجُمُعَةِ وَلِلْوَفْدِ إِذَا قَدِمُوا عَلَيْكَ . فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ " إِنَّمَا يَلْبَسُ هَذِهِ مَنْ لاَ خَلاَقَ لَهُ فِي الآخِرَةِ» . ثُمَّ جَاءَتْ رَسُولَ اللَّهِ ﷺ مِنْهَا حُلَلٌ فَأَعْطَى عُمَرَ مِنْهَا حُلَّةً فَقَالَ عُمَرُ يَا رَسُولَ اللَّهِ كَسَوْتَنِيهَا وَقَدْ قُلْتَ فِي حُلَّةِ عُطَارِدٍ مَا قُلْتَ فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ " إِنِّي لَمْ أَكْسُكَهَا لِتَلْبَسَهَا» . فَكَسَاهَا عُمَرُ أَخًا لَهُ مُشْرِكًا بِمَكَّةَ .
ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
(একদা) ‘উমর ইবনু খাত্তাব (রাঃ) মসজিদের ফটকের পাশে লাল রঙের ‘হুল্লা’ (রেশম মিশ্রিত চাদর) প্রত্যক্ষ করে বললেন, হে আল্লাহর রাসূল! আপনি যদি এটি ক্রয় করে জুমু’আর দিন এবং যখন কোন নেতৃস্থানীয় দল আপনার কাছে আসে তখন ব্যবহার করতেন (তবে কতই না উত্তম হতো)। সে সময় রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃএটি সে লোকই পরিধান করবে আখিরাতে যার সামান্য অংশও নেই।অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) এর কাছে এ রকম কয়েকটি হুল্লা আসলে তিনি সেগুলো থেকে একটি হুল্লা ‘উমর (রাঃ) কে দিলেন। ‘উমর (রাঃ) বললেন, হে আল্লাহর রাসূল! আপনি এটি অধমকে পরতে দিলেন? অথচ আপনিই ‘উতারিদ- এর (এক ব্যক্তি) হুল্লা সম্বন্ধে কত কিছু বলেছেন? তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, আমি এটি তোমাকে ব্যবহার করতে দেইনি। অতঃপর ‘উমর (রাঃ) সেটি তাঁর মাক্কার এক মুশরিক ভাইকে পরিধান করতে দিলেন।
ই.ফা. ৫২২৭, ই.সে. ৫২৪০
সহীহ মুসলিম হাদিস ৫২৯৪-এর সারসংক্ষেপ
এই হাদিসে উমর (রাঃ) মসজিদের দরজার পাশে একটি লাল রঙের হুল্লা দেখলেন। তিনি ভাবলেন, জুমু’আর দিন বা প্রতিনিধি দল এলে নবী (صلى الله عليه وسلم) এটি পরলে সুন্দর দেখাত। কিন্তু রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বললেন, এটি সে লোকই পরবে যার আখিরাতে কোনো অংশ নেই। পরে এমন কিছু হুল্লা এলে নবী (صلى الله عليه وسلم) একটি উমর (রাঃ)-কে দিলেন। উমর (রাঃ) অবাক হয়ে আগের কথাটি স্মরণ করালেন। তখন নবী (صلى الله عليه وسلم) জানালেন, এটি তাঁকে পরার জন্য দেওয়া হয়নি। এরপর উমর (রাঃ) সেটি মক্কার এক মুশরিক ভাইকে দিলেন। এই হাদিসে রেশমি কাপড় পরা এবং অন্যভাবে ব্যবহার করার মধ্যে পার্থক্য বোঝা যায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সুন্দর দেখালেও নিষিদ্ধ পোশাক গ্রহণযোগ্য হয়ে যায় না।
- উপহার পাওয়া মানেই তা নিজে পরা নয়।
- উমর (রাঃ) নবী (صلى الله عليه وسلم)-এর কথা নিয়ে সতর্ক ছিলেন।
- রেশমি হুল্লা বিষয়ে পরা ও অন্য ব্যবহার আলাদা করে দেখা হয়েছে।
