৩৮/২. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৫২৯৯ - রেশমি কাবা: পরা নয়, উপকারের জন্য
নারী ও পুরুষের জন্য স্বর্ণ- রৌপ্যের বাসন এবং পুরুষের জন্য স্বর্ণের আংটি ও রেশম জাতীয় বস্ত্র ব্যবহার্য হারাম এবং মহিলাদের জন্য এগুলো ব্যবহার করা মুবাহ্; সোনা রূপা ও রেশমের কাপড় অনধিক চার আঙ্গুল পর্যন্ত কারুকার্য খচিত বস্তু পুরুষের জন্য মুবাহ্
রেশমি কাবা: পরা নয়, উপকারের জন্য
সহীহ মুসলিম : ৫২৯৯
সহীহ মুসলিমহাদিস নম্বর ৫২৯৯
حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ شُعْبَةَ، أَخْبَرَنِي أَبُو بَكْرِ بْنُ، حَفْصٍ عَنْ سَالِمٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ عُمَرَ، رَأَى عَلَى رَجُلٍ مِنْ آلِ عُطَارِدٍ قَبَاءً مِنْ دِيبَاجٍ أَوْ حَرِيرٍ فَقَالَ لِرَسُولِ اللَّهِ ﷺ لَوِ اشْتَرَيْتَهُ. فَقَالَ " إِنَّمَا يَلْبَسُ هَذَا مَنْ لاَ خَلاَقَ لَهُ " . فَأُهْدِيَ إِلَى رَسُولِ اللَّهِ ﷺ حُلَّةٌ سِيَرَاءُ فَأَرْسَلَ بِهَا إِلَىَّ . قَالَ قُلْتُ أَرْسَلْتَ بِهَا إِلَىَّ وَقَدْ سَمِعْتُكَ قُلْتَ فِيهَا مَا قُلْتَ قَالَ " إِنَّمَا بَعَثْتُ بِهَا إِلَيْكَ لِتَسْتَمْتِعَ بِهَا " .
ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
উমর (রাঃ) উতারিদ পরিবারের এক লোকের কাছে একটি রেশমী কাবা’ (বড় জামা) দেখতে পেয়ে রাসূলুল্লাহ্ (ﷺ) কে বললেন, আপনি যদি এটা ক্রয় করতেন। সে সময় তিনি বললেন, এটি শুধু সে লোকই পরিধান করবে (আখিরাতে) যার কোন অংশ নেই। অতঃপর লাল রং এর একটি কুর্তা রাসূলুল্লাহ্ (ﷺ) এর কাছে উপঢৌকন প্রেরণ করা হলে তিনি তা আমার নিকট প্রেরণ করলেন। তিনি উমর (রাঃ) বলেন, আমি বললাম, আপনি এটি আমার নিকট পাঠালেন কেন? অথচ এ ধরনের বস্ত্র সম্পর্কে আপনার কথা আমার কর্ণপাত হয়েছে। তিনি বললেনঃ আমি কেবল এজন্যে এটি তোমার নিকট পাঠিয়েছি যাতে তুমি এর মাধ্যমে (বিক্রি করে) উপকার হাসিল করতে পারো।
ই.ফা. ৫২৩২, ই.সে. ৫২৪৫
সহীহ মুসলিম হাদিস ৫২৯৯-এর সারসংক্ষেপ
এই বর্ণনায় উমর (রাঃ) উতারিদ পরিবারের এক লোকের কাছে রেশমি কাবা বা বড় জামা দেখতে পান। তিনি নবী (صلى الله عليه وسلم)-কে তা কেনার প্রস্তাব দিলে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেন, এটি সে লোকই পরিধান করবে যার আখিরাতে কোনো অংশ নেই। পরে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর কাছে লাল রঙের একটি পোশাক উপহার এলে তিনি তা উমর (রাঃ)-এর কাছে পাঠান। উমর (রাঃ) আগের নিষেধের কথা স্মরণ করিয়ে প্রশ্ন করলে নবী (صلى الله عليه وسلم) বলেন, তিনি কেবল উপকারের জন্য এটি পাঠিয়েছেন। এই হাদিসে রেশমি পোশাকের মূল শিক্ষা খুব সহজ: পরিধান করা থেকে বাঁচতে হবে, তবে নবী (صلى الله عليه وسلم) এখানে অন্যভাবে উপকার নেওয়ার কথা বলেছেন।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- রেশমি বড় জামা পরিধানের বিষয়ে কঠোর সতর্কতা এসেছে।
- উমর (রাঃ) নবী (صلى الله عليه وسلم)-এর আগের কথা ভুলে যাননি।
- পোশাক পাঠানো মানে পরার অনুমতি নয়।
- উপকার নেওয়া ও পরিধান করা আলাদা বিষয়।
