৩৮/২. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ৫৩০২ - রেশমি নকশা, রজব সাওম ও নবীজির জুব্বা

নারী ও পুরুষের জন্য স্বর্ণ- রৌপ্যের বাসন এবং পুরুষের জন্য স্বর্ণের আংটি ও রেশম জাতীয় বস্ত্র ব্যবহার্য হারাম এবং মহিলাদের জন্য এগুলো ব্যবহার করা মুবাহ্; সোনা রূপা ও রেশমের কাপড় অনধিক চার আঙ্গুল পর্যন্ত কারুকার্য খচিত বস্তু পুরুষের জন্য মুবাহ্

রেশমি নকশা ও নবীজির জুব্বা: সতর্ক শিক্ষা

সহীহ মুসলিমহাদিস নম্বর ৫৩০২

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا خَالِدُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ عَبْدِ الْمَلِكِ، عَنْ عَبْدِ اللَّهِ، مَوْلَى أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ وَكَانَ خَالَ وَلَدِ عَطَاءٍ قَالَ أَرْسَلَتْنِي أَسْمَاءُ إِلَى عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ فَقَالَتْ بَلَغَنِي أَنَّكَ تُحَرِّمُ أَشْيَاءَ ثَلاَثَةً الْعَلَمَ فِي الثَّوْبِ وَمِيثَرَةَ الأُرْجُوَانِ وَصَوْمَ رَجَبٍ كُلِّهِ . فَقَالَ لِي عَبْدُ اللَّهِ أَمَّا مَا ذَكَرْتَ مِنْ رَجَبٍ فَكَيْفَ بِمَنْ يَصُومُ الأَبَدَ وَأَمَّا مَا ذَكَرْتَ مِنَ الْعَلَمِ فِي الثَّوْبِ فَإِنِّي سَمِعْتُ عُمَرَ بْنَ الْخَطَّابِ يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ﷺ يَقُولُ " إِنَّمَا يَلْبَسُ الْحَرِيرَ مَنْ لاَ خَلاَقَ لَهُ». فَخِفْتُ أَنْ يَكُونَ الْعَلَمُ مِنْهُ وَأَمَّا مِيثَرَةُ الأُرْجُوَانِ فَهَذِهِ مِيثَرَةُ عَبْدِ اللَّهِ فَإِذَا هِيَ أُرْجُوَانٌ .فَرَجَعْتُ إِلَى أَسْمَاءَ فَخَبَّرْتُهَا فَقَالَتْ هَذِهِ جُبَّةُ رَسُولِ اللَّهِ ﷺ . فَأَخْرَجَتْ إِلَىَّ جُبَّةَ طَيَالَسَةٍ كِسْرَوَانِيَّةً لَهَا لِبْنَةُ دِيبَاجٍ وَفَرْجَيْهَا مَكْفُوفَيْنِ بِالدِّيبَاجِ فَقَالَتْ هَذِهِ كَانَتْ عِنْدَ عَائِشَةَ حَتَّى قُبِضَتْ فَلَمَّا قُبِضَتْ قَبَضْتُهَا وَكَانَ النَّبِيُّ ﷺ يَلْبَسُهَا فَنَحْنُ نَغْسِلُهَا لِلْمَرْضَى يُسْتَشْفَى بِهَا .

আস্‌মা বিনতু আবূ বাক্‌র (রাঃ) এর মুক্ত দাস আবদুল্লাহ (রহঃ) [তিনি আতা (রহঃ) এর বাচ্চাদের মামাও হতেন] হতে বর্ণিতঃ

আস্‌মা (রাঃ) আমাকে আবদুল্লাহ ইবনু উমর (রাঃ) এর কাছে এ বলে প্রেরণ করলেন যে, আমি অবগত হয়েছি তুমি নাকি তিনটি বস্তুকে নিষিদ্ধ মনে করো। কাপড়ে (রেশমের) নক্‌সা, গাঢ় লাল রং এর মীসারাহ্‌ (এক জাতীয় রেশমী বস্ত্র) ও রজবের গোটা মাস সাওম পালন করা।সে সময় আবদুল্লাহ (রাঃ) আমায় বলেন, আপনি যে রজব মাসের সাওম হারামের কথা বললেন, এটা ঐ লোকের ক্ষেত্রে কিভাবে সম্ভব যিনি সবসময় সাওম পালন করেন? আর আপনি যে বস্ত্রের (রেশমের) ডিজাইনের কথা বললেন, এ সম্পর্কে আমি উমর ইবনু খাত্তাব (রাঃ) কে বলতে শুনেছি যে, তিনি বলেছেন, ‘আমি নবী (ﷺ) কে বলতে শুনেছি, রেশমী কাপড় কেবল সে ব্যক্তিই পরবে (আখিরাতে) যার কোন অংশ নেই’। তাই আমার সন্দেহ হল নক্‌শাও এর অন্তর্ভুক্ত হতে পারে। আর গাঢ় লাল রং এর মীসারাহ্‌ সে তো আবদুল্লাহরই মীসারাহ্‌। লক্ষ্য করলাম, আসলেই সেটি গাঢ় লাল রং এর।অতঃপর আমি আস্‌মা (রাঃ) এর কাছে ফিরে গেলাম এবং তাঁকে এ ব্যাপারে সংবাদ দিলাম। তখন তিনি বললেন, এটি রাসূলুল্লাহ (ﷺ) এর জুব্বা। এ বলে তিনি কিসরাওয়ানী (ইরানী সম্রাট কিস্‌রার প্রতি সম্পর্কীয়) সবুজ রং এর একটি জুব্বা বের করলেন যার পকেটটি ছিল খাঁটি রেশমের প্রস্তুত এবং এর (হাতার) ছিদ্রদ্বয় ছিল খাঁটি রেশমের টুকরা দিয়ে ঢাকা। তিনি বললেন, এটি ‘আয়িশাহ্‌র মৃত্যু পর্যন্ত তাঁর নিকটেই ছিল। তাঁর ওফাতের পর আমি এটি নিয়েছি। নবী (ﷺ) এটি ব্যবহার করতেন। তাই আমরা অসুস্থদের আরোগ্য লাভের জন্য এটি ধৌত করি এবং তাদেরকে সে পানি পান করিয়ে থাকি।

ই.ফা. ৫২৩৫, ই.সে.৫২৪৮

সহীহ মুসলিম হাদিস ৫৩০২-এর সারসংক্ষেপ

এই হাদিসে আসমা (রাঃ) একজনকে আব্দুল্লাহ ইবনু উমর (রাঃ)-এর কাছে পাঠালেন তিনটি বিষয়ের ব্যাখ্যা জানতে: কাপড়ে রেশমি নকশা, গাঢ় লাল মীসারাহ এবং রজবের পুরো মাস সাওম। আব্দুল্লাহ (রাঃ) রজবের সাওম বিষয়ে বললেন, যে সবসময় সাওম রাখে তার ক্ষেত্রে এটি কীভাবে হবে—এ কথা দিয়ে তিনি অভিযোগের ধরনটি পরিষ্কার করলেন। রেশমি নকশা সম্পর্কে তিনি নবী (صلى الله عليه وسلم)-এর রেশমি কাপড় বিষয়ক কথার কারণে সতর্কতা প্রকাশ করলেন। পরে আসমা (রাঃ) রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর জুব্বা দেখালেন, যার পকেট ও হাতার অংশে খাঁটি রেশম ছিল। তিনি জানান, জুব্বাটি আয়িশা (রাঃ)-এর কাছে ছিল, পরে তাঁর কাছে আসে, এবং অসুস্থদের জন্য তা ধৌত করে পানি পান করানো হতো।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • শোনা কথা যাচাই করার জন্য সরাসরি জিজ্ঞাসা করা ভালো।
  • রেশমি নকশা নিয়ে আব্দুল্লাহ (রাঃ) সতর্ক ছিলেন।
  • আসমা (রাঃ) নবী (صلى الله عليه وسلم)-এর জুব্বা দেখিয়ে বাস্তব তথ্য জানান।
  • হাদিসের আলোচনায় অভিযোগ নয়, ব্যাখ্যা ও প্রমাণ গুরুত্বপূর্ণ।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন