৩৮/৩. অধ্যায়ঃ
চর্মব্যাধি পুরুষদের জন্য রেশমী বস্ত্র পরার অনুমতি
সহিহ মুসলিম : ৫৩২৪
সহিহ মুসলিমহাদিস নম্বর ৫৩২৪
وَحَدَّثَنَاهُ أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ شُعْبَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، قَالَ رَخَّصَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم - أَوْ رُخِّصَ - لِلزُّبَيْرِ بْنِ الْعَوَّامِ وَعَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ فِي لُبْسِ الْحَرِيرِ لِحِكَّةٍ كَانَتْ بِهِمَا .
আনাস (রা:) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) যুবাইর ইবন আওয়াম ও আবদুর রহমান ইবন আওফ (রাঃ)-কে তাদের চর্ম রোগের দরুন রেশমি বস্ত্র ব্যবহারের সুযোগ দিয়েছেন। কিংবা তিনি বলেন, তাদের অনুমতি দেয়া হয়েছিল।
ইসলামী ফাউন্ডেশনঃ ৫২৫৭, ইসলামীক সেন্টারঃ ৫২৭০
