৩৯/১. অধ্যায়ঃ
‘আবুল কাসিম’ উপনাম নিষিদ্ধ এবং পছন্দনীয় নামসমুহের বিবরণ
সহিহ মুসলিম : ৫৪৯০
সহিহ মুসলিমহাদিস নম্বর ৫৪৯০
وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَعَمْرٌو النَّاقِدُ، وَزُهَيْرُ بْنُ حَرْبٍ، وَابْنُ، نُمَيْرٍ قَالُوا حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ أَيُّوبَ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، قَالَ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ قَالَ أَبُو الْقَاسِمِ صلى الله عليه وسلم " تَسَمَّوْا بِاسْمِي وَلاَ تَكَنَّوْا بِكُنْيَتِي " . قَالَ عَمْرٌو عَنْ أَبِي هُرَيْرَةَ وَلَمَ يَقُلْ سَمِعْتُ .
আবূ হুরাইরাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
আবুল কাসিম (ﷺ) বলেছেনঃ তোমরা আমার নামে নাম রাখো এবং আমার উপনাম হিসেবে উপনাম রেখো না। আমর (রহঃ) তাঁর বর্ণনাতে বলেছেন, আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত এবং তিনি এই উক্তিটি করেননি বলতে শুনেছি।
ইসলামী ফাউন্ডেশনঃ ৫৪১২, ইসলামীক সেন্টারঃ ৫৪৩৪
