৩৯/৪. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৫৫০৩ - মালিকুল আমলাক নামের সতর্কতা
মালিকুল আমলাক কিংবা মালিকুল মুলূক নাম রাখা নিষিদ্ধকরণ
মালিকুল আমলাক নাম কেন ভয়ংকর সতর্কতার বিষয়
সহীহ মুসলিম : ৫৫০৩
সহীহ মুসলিমহাদিস নম্বর ৫৫০৩
حَدَّثَنَا سَعِيدُ بْنُ عَمْرٍو الأَشْعَثِيُّ، وَأَحْمَدُ بْنُ حَنْبَلٍ، وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ - وَاللَّفْظُ لأَحْمَدَ - قَالَ الأَشْعَثِيُّ أَخْبَرَنَا وَقَالَ الآخَرَانِ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ ﷺ قَالَ " إِنَّ أَخْنَعَ اسْمٍ عِنْدَ اللَّهِ رَجُلٌ تَسَمَّى مَلِكَ الأَمْلاَكِ " . زَادَ ابْنُ أَبِي شَيْبَةَ فِي رِوَايَتِهِ " لاَ مَالِكَ إِلاَّ اللَّهُ عَزَّ وَجَلَّ " . قَالَ الأَشْعَثِيُّ قَالَ سُفْيَانُ مِثْلُ شَاهَانْ شَاهْ. وَقَالَ أَحْمَدُ بْنُ حَنْبَلٍ سَأَلْتُ أَبَا عَمْرٍو عَنْ أَخْنَعَ فَقَالَ أَوْضَعَ.
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আল্লাহর তা’আলার নিকট অধিকতর ঘৃণিত নাম ঐ লোকের, যার নাম ‘মালিকুল আমলাক’ (বাদশার বাদশাহ) রাখা হয়। ইবনু আবূ শাইবাহ্ (রহঃ) তাঁর বর্ণিত হাদীসে বেশি বর্ণনা করেছেন- ‘আল্লাহ ছাড়া প্রকৃতপক্ষে অন্য কোন ‘মালিক’ ‘অধিপতি’ নেই”। আশ’আসী (রহঃ) বলেন, বর্ণনাকারী সুফ্ইয়ান (রহঃ) বলেছেন, এ শব্দ (ফারসী) ভাষায় ‘শাহান শাহ- এর অবিকল। আর আহ্মাদ ইবনু হাম্বাল (রহঃ) বলেন, আমি আবূ ‘আম্র (রহঃ) কে أَخْنَعَ এর অর্থ জানতে চাইলে তিনি বলেন, أَوْضَعَ চরম নিকৃষ্ট।
ই. ফা. ৫৪২৫, ই. সে. ৫৪৪৭
সহীহ মুসলিম হাদিস ৫৫০৩-এর সারসংক্ষেপ
এই হাদিসে আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ صلى الله عليه وسلم বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট নাম হলো সেই ব্যক্তির নাম, যার নাম রাখা হয়েছে ‘মালিকুল আমলাক’—অর্থাৎ বাদশাহদের বাদশাহ। আরেক বর্ণনায় যোগ হয়েছে, আল্লাহ ছাড়া প্রকৃত মালিক কেউ নেই। বর্ণনাকারী সুফইয়ান (রহঃ) বলেছেন, এর মতো ফারসি শব্দ হলো ‘শাহান শাহ’। এই হাদিস নামকরণে তাওহীদের আদব শেখায়। এমন নাম, যা আল্লাহর বিশেষ মালিকানা বা একক মহত্ত্বের সঙ্গে মিলে যায়, তা খুবই অশোভন। মানুষ রাজা বা নেতা হতে পারে, কিন্তু সব মালিকের মালিক কেবল আল্লাহ। তাই নামের মধ্যে অহংকার বা আল্লাহর বিশেষ গুণের দাবি থাকা চলবে না।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- মালিকুল আমলাক ধরনের নাম রাখা কঠোরভাবে নিন্দিত হয়েছে।
- প্রকৃত মালিক একমাত্র আল্লাহ—এই বিশ্বাস নামেও রক্ষা করতে হয়।
- নামে অহংকার বা আল্লাহর বিশেষ মর্যাদার দাবি থাকা উচিত নয়।
