৩৯/৩. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ৫৫০২ - আত্মপ্রশংসা নয়, জয়নাব নাম

উত্তম নামে মন্দ নামের পরিবর্তন এবং ‘বার্‌রাহ’ নামকে যাইনাব, জুওয়াইরিয়াহ্‌ ও অনুরূপ নামে পরিবর্তন করা

নিজেকে পবিত্র বলো না: বাররা নামের শিক্ষা

সহীহ মুসলিমহাদিস নম্বর ৫৫০২

حَدَّثَنَا عَمْرٌو النَّاقِدُ، حَدَّثَنَا هَاشِمُ بْنُ الْقَاسِمِ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ عَطَاءٍ، قَالَ سَمَّيْتُ ابْنَتِي بَرَّةَ فَقَالَتْ لِي زَيْنَبُ بِنْتُ أَبِي سَلَمَةَ إِنَّ رَسُولَ اللَّهِ ﷺ نَهَى عَنْ هَذَا الاِسْمِ وَسُمِّيتُ بَرَّةَ فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ " لاَ تُزَكُّوا أَنْفُسَكُمُ اللَّهُ أَعْلَمُ بِأَهْلِ الْبِرِّ مِنْكُمْ " . فَقَالُوا بِمَ نُسَمِّيهَا قَالَ " سَمُّوهَا زَيْنَبَ " .

মুহাম্মাদ ইবনু ‘আম্‌র ইবনু ‘আতা (রহঃ) হতে বর্ণিতঃ

আমার কন্যার নাম রাখলাম ‘বার্‌রাহ’। সে সময় যাইনাব বিনতু আবূ সালামাহ্‌ (রাঃ) আমাকে বললেন যে, রাসূলুল্লাহ (ﷺ) এ নাম রাখতে বারণ করেছেন। আমার নাম ‘বার্‌রাহ্‌’- (পুণ্যবতী) রাখা হয়েছিল। তাতে রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ তোমরা স্বয়ং আত্মা পরিশুদ্ধ বলে দাবি করো না। আল্লাহ তা’আলাই অধিকতর জানেন তোমাদের মাঝে পুণ্যবানদের সম্পর্কে। অতঃপর তাঁরা বলল, তবে আমরা তাঁর কি নামকরণ করবো? তিনি বললেন, তাঁর নাম রাখো ‘যাইনাব’।

ই.ফা. ৫৪২৪, ই. সে. ৫৪৪৬

সহীহ মুসলিম হাদিস ৫৫০২-এর সারসংক্ষেপ

এই হাদিসে মুহাম্মাদ ইবনু আমর ইবনু আতা বলেন, তিনি তাঁর কন্যার নাম ‘বাররা’ রাখেন। তখন জয়নাব বিনতু আবু সালামা (রাঃ) জানান, রাসূলুল্লাহ صلى الله عليه وسلم এই নাম রাখতে বারণ করেছেন। তাঁর নিজের নামও আগে বাররা ছিল। নবী صلى الله عليه وسلم বলেন, তোমরা নিজেদের আত্মা পবিত্র বলে দাবি করো না; আল্লাহই ভালো জানেন তোমাদের মধ্যে কারা পুণ্যবান। যখন জিজ্ঞেস করা হলো, তাহলে কী নাম রাখা হবে, তিনি বললেন—তার নাম রাখো ‘জয়নাব’। এই হাদিসে নামকরণ, বিনয় এবং আত্মপ্রশংসা এড়ানোর শিক্ষা একসঙ্গে এসেছে। ভালো নাম এমন হওয়া উচিত, যা পুণ্যের দাবি নয়; বরং সুন্দর ও বিনয়পূর্ণ পরিচয় দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • নিজেকে পবিত্র বলে দাবি করার ভাব এড়ানো উচিত।
  • আল্লাহই মানুষের প্রকৃত পুণ্য সম্পর্কে ভালো জানেন।
  • বাররা নামের বদলে জয়নাব নাম রাখতে বলা হয়েছে।
  • নামকরণে বিনয়ী অর্থকে গুরুত্ব দেওয়া দরকার।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন