৪০/৪. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ৫৫৫১ - অশ্লীল ভাষা থেকে বিরত থাকা

আহলে কিতাব (ইয়াহূদী-নাসারা) -কে আগে সালাম করার নিষিদ্ধকরণ এবং তাদের সালামের উত্তর দেয়ার বিবরণ

কটূক্তির জবাবেও অশ্লীল ভাষা নয়

সহীহ মুসলিমহাদিস নম্বর ৫৫৫১

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ مُسْلِمٍ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ أَتَى النَّبِيَّ ﷺ أُنَاسٌ مِنَ الْيَهُودِ فَقَالُوا السَّامُ عَلَيْكَ يَا أَبَا الْقَاسِمِ. قَالَ " وَعَلَيْكُمْ " . قَالَتْ عَائِشَةُ قُلْتُ بَلْ عَلَيْكُمُ السَّامُ وَالذَّامُ . فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ " يَا عَائِشَةُ لاَ تَكُونِي فَاحِشَةً " . فَقَالَتْ مَا سَمِعْتَ مَا قَالُوا فَقَالَ " أَوَلَيْسَ قَدْ رَدَدْتُ عَلَيْهِمُ الَّذِي قَالُوا قُلْتُ وَعَلَيْكُمْ " .

'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ্‌ (ﷺ) -এর নিকট কয়েকজন ইয়াহূদী আসলো। তারা বলল- (--) হে আবুল কাসিম! তোমার মৃত্যু হোক। তিনি বললেন, (--) তোমাদের উপরেও। আয়িশাহ্‌ (রাঃ) বলেন, আমি বললাম- (--) বরং তোমাদের মৃত্যু ও অপমান হোক। সে সময় রাসূলুল্লাহ্‌ (ﷺ) বললেন, হে আয়িশাহ্‌! তুমি অশ্লীলভাষী হয়ো না। তিনি বললেন, তারা কি বলেছে, তা কি আপনি শুনেননি? তিনি বললেন, তারা যা বলেছিল, তা-ই কি আমি তাদের ফিরিয়ে দেইনি? আমি যা বলেছি- ‘ওয়া আলাইকুম’ তোমাদের উপরেও।

ই.ফা. ৫৪৭৩, ই.সে. ৫৪৯৫

সহীহ মুসলিম হাদিস ৫৫৫১-এর সারসংক্ষেপ

এই হাদিসে কয়েকজন ইয়াহুদী রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-কে ‘আসসামু আলাইকা ইয়া আবাল কাসিম’ বলেছিল। এর অর্থ ছিল মৃত্যু কামনা। নবী (صلى الله عليه وسلم) উত্তরে বললেন, ‘ওয়া আলাইকুম’। আয়িশা (রাঃ) তাদের কথার জবাবে কঠোর ভাষা ব্যবহার করলে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বললেন, ‘তুমি অশ্লীলভাষী হয়ো না।’ এখানে মূল শিক্ষা হলো, সত্য কথা হলেও ভাষা যেন অশ্লীল না হয়। নবী (صلى الله عليه وسلم) দেখালেন, অন্যের কটূক্তি ফিরিয়ে দেওয়া যায়, কিন্তু তা করতে গিয়ে নিজের মুখের ভাষা নষ্ট করা যাবে না। অশ্লীল ভাষা থেকে বিরত থাকা, সালামের জবাব এবং রাগের সময় সংযম—এই হাদিসে এগুলো খুব স্পষ্টভাবে এসেছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • অন্যের কটূক্তি শুনে অশ্লীল ভাষায় জবাব দেওয়া উচিত নয়।
  • নবী (صلى الله عليه وسلم) সংক্ষিপ্ত ‘ওয়া আলাইকুম’ বলে জবাব দিয়েছেন।
  • রাগের সময় ভাষা নিয়ন্ত্রণ করা জরুরি।
  • সত্যের পক্ষেও শালীন ভাষা রাখা দরকার।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন