৪০/১৩. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৫৫৮৪ - নারীর গোপন বিষয়ে সতর্কতা
পরিচয়বিহীন (অমুহরিম) নারীদের নিকট হিজড়াকে প্রবেশে বাধাদান
নারীর গোপন বিষয় বুঝলে পর্দার সতর্কতা
সহীহ মুসলিম : ৫৫৮৪
সহীহ মুসলিমহাদিস নম্বর ৫৫৮৪
وَحَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ، أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، عَنْ مَعْمَرٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَ يَدْخُلُ عَلَى أَزْوَاجِ النَّبِيِّ ﷺ مُخَنَّثٌ فَكَانُوا يَعُدُّونَهُ مِنْ غَيْرِ أُولِي الإِرْبَةِ - قَالَ - فَدَخَلَ النَّبِيُّ ﷺ يَوْمًا وَهُوَ عِنْدَ بَعْضِ نِسَائِهِ وَهُوَ يَنْعَتُ امْرَأَةً قَالَ إِذَا أَقْبَلَتْ أَقْبَلَتْ بِأَرْبَعٍ وَإِذَا أَدْبَرَتْ أَدْبَرَتْ بِثَمَانٍ . فَقَالَ النَّبِيُّ ﷺ «أَلاَ أَرَى هَذَا يَعْرِفُ مَا هَا هُنَا لاَ يَدْخُلَنَّ عَلَيْكُنَّ " . قَالَتْ فَحَجَبُوهُ .
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
এক হিজড়া, নবী (ﷺ) -এর সহধর্মিণীগণের নিকট প্রবেশ করত। মানুষজন তাকে বুদ্ধি জ্ঞানহীন হিজড়াদের অন্তর্ভুক্ত মনে করত। বর্ণনাকারী বলেন, নবী (ﷺ) একদিন গৃহে প্রবেশ করলেন, তখন সে তাঁর কোন এক স্ত্রীর নিকট ছিল আর সে এক মহিলার (দেহ সৌষ্ঠবের) বর্ণনা দিয়ে বলছিল- 'যখন সম্মুখে অগ্রসর হয় তখন চার (ভাঁজ) নিয়ে অগ্রসর হয় এবং যখন পশ্চাতে ফিরে তখন আটটি নিয়ে ফিরে যায়। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ সাবধান! এ তো দেখছি এখানকার (নারী রহস্যের) বিষয়াদি বুঝে শুনে। সে যেন তোমাদের নিকট কখনো প্রবেশ না করে। তিনি [আয়িশাহ (রাঃ) ] বলেন, তারপর তাঁরা তার থেকে পর্দা করতো।
ই.ফা. ৫৫০৩, ই.সে. ৫৫২৮
সহীহ মুসলিম হাদিস ৫৫৮৪-এর সারসংক্ষেপ
এই হাদিসে আয়েশা (রাঃ) বলেন, এক হিজড়া নবী (صلى الله عليه وسلم)-এর স্ত্রীদের কাছে প্রবেশ করত। লোকেরা তাকে এমন মনে করত যে নারীদের প্রতি তার প্রয়োজন বা আগ্রহ নেই। একদিন নবীজি (صلى الله عليه وسلم) ঘরে এসে দেখলেন, সে এক নারীর দেহের গঠন নিয়ে বিস্তারিত বর্ণনা করছে। তখন তিনি বললেন, আমি তো দেখছি এ এখানকার বিষয় বুঝে; সে যেন তোমাদের কাছে প্রবেশ না করে। আয়েশা (রাঃ) বলেন, এরপর তাঁরা তার থেকে পর্দা করতেন। এই হাদিসে পর্দা ও নিরাপত্তার একটি বাস্তব শিক্ষা আছে। বাহ্যিক ধারণার ওপর নির্ভর না করে কথাবার্তা ও আচরণ দেখে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নারীর সম্মান ও ঘরের পবিত্রতা রক্ষাই এখানে মূল বিষয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- কারো বাহ্যিক পরিচয় দেখে পর্দার সতর্কতা পুরো বাদ দেওয়া ঠিক নয়।
- নারীর গোপন বিষয় বুঝে বর্ণনা করলে তার প্রবেশে বাধা দেওয়া হয়েছে।
- নবীজি (صلى الله عليه وسلم) ঘরের পবিত্রতা রক্ষায় স্পষ্ট নির্দেশ দিয়েছেন।
- পর্দা নারীর সম্মান ও নিরাপদ পরিবেশের সঙ্গে যুক্ত।
