২/৩২. অধ্যায়ঃ
বীর্যের হুকুম
সহিহ মুসলিম : ৫৬০
সহিহ মুসলিমহাদিস নম্বর ৫৬০
وَحَدَّثَنَا أَبُو كَامِلٍ الْجَحْدَرِيُّ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، - يَعْنِي ابْنَ زِيَادٍ ح وَحَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، أَخْبَرَنَا ابْنُ الْمُبَارَكِ، وَابْنُ أَبِي زَائِدَةَ، كُلُّهُمْ عَنْ عَمْرِو بْنِ مَيْمُونٍ، بِهَذَا الإِسْنَادِ أَمَّا ابْنُ أَبِي زَائِدَةَ فَحَدِيثُهُ كَمَا قَالَ ابْنُ بِشْرٍ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَغْسِلُ الْمَنِيَّ وَأَمَّا ابْنُ الْمُبَارَكِ وَعَبْدُ الْوَاحِدِ فَفِي حَدِيثِهِمَا قَالَتْ كُنْتُ أَغْسِلُهُ مِنْ ثَوْبِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم .
আবূ কামিল আল জাহদারী, আবূ কুরায়ব ও ইবনু আবূ যায়িদাহ্ (রহঃ)-এরা সকলেই আমর ইবনু মাইমুন হতে বর্ণিতঃ
এ সানাদে হাদীসটি বর্ণিত হয়েছে। তবে ইবনু যায়িদার হাদীস ইবনু বিশরের অনুরূপ, যাতে বর্ণিত হয়েছে যে, রসূলুল্লাহ (ﷺ) (নিজে) বীর্য ধুতেন। আর ইবনুল মুবারক (রহঃ) ও আবদুল ওয়াহিদ (রহঃ)-এর হাদীসে রয়েছে যে, আয়িশা (রাঃ) বলেন: আমি তা রসূলুল্লাহ (ﷺ)-এর কাপড় থেকে ধুয়ে ফেলতাম।
ইসলামী ফাউন্ডেশনঃ ৫৬৪, ইসলামীক সেন্টারঃ ৫৮০
