৪০/২১. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ৫৬১২ - মাটি ও লালার দোয়া

চোখলাগা, পার্শ্বঘা, বিষাক্ত প্রাণীর বিষক্রিয়া ও দুরাবস্থা হতে (মুক্তির জন্য) ঝাড়ফুঁক করা মুস্তাহাব

আঘাত ও ফোড়ায় নববী আরোগ্যের দোয়া

সহীহ মুসলিমহাদিস নম্বর ৫৬১২

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَزُهَيْرُ بْنُ حَرْبٍ، وَابْنُ أَبِي عُمَرَ، - وَاللَّفْظُ لاِبْنِ أَبِي عُمَرَ - قَالُوا حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَبْدِ رَبِّهِ بْنِ سَعِيدٍ، عَنْ عَمْرَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ كَانَ إِذَا اشْتَكَى الإِنْسَانُ الشَّىْءَ مِنْهُ أَوْ كَانَتْ بِهِ قَرْحَةٌ أَوْ جَرْحٌ قَالَ النَّبِيُّ ﷺ بِإِصْبَعِهِ هَكَذَا وَوَضَعَ سُفْيَانُ سَبَّابَتَهُ بِالأَرْضِ ثُمَّ رَفَعَهَا «بِاسْمِ اللَّهِ تُرْبَةُ أَرْضِنَا بِرِيقَةِ بَعْضِنَا لِيُشْفَى بِهِ سَقِيمُنَا بِإِذْنِ رَبِّنَا " .قَالَ ابْنُ أَبِي شَيْبَةَ «يُشْفَى». وَقَالَ زُهَيْرٌ «لِيُشْفَى سَقِيمُنَا».

'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) নিয়ম করে ছিলেন যে, মানুষ তার (শরীরের) কোথাও অসুস্থতা অনুভব করলে অথবা তাতে কোন ফোড়া বা আঘাতপ্রাপ্ত (হয়ে) থাকলে রাসূলুল্লাহ (ﷺ) তাঁর আঙুল দ্বারা এ রকম করতেন (এ কথা বলে এভাবে করার ধরণ বুঝানোর জন্য)।বর্ণনাকারী সুফিয়ান (রহঃ) তাঁর তর্জনী আঙুলটি জমিনে রাখলেন অতঃপর তা তুলে নিলেন এবং সে সময় এ দোয়া পড়তেন بِاسْمِ اللَّهِ تُرْبَةُ أَرْضِنَا بِرِيقَةِ بَعْضِنَا لِيُشْفَى بِهِ سَقِيمُنَا بِإِذْنِ رَبِّنَا অর্থাৎ আল্লাহর নামে আমাদের জমিনের ধূলামাটি আমাদের কারো (মুখের) লালার সঙ্গে (মিলিয়ে) আমাদের পালনকর্তার আদেশে তা দিয়ে আমাদের অসুস্থ ব্যক্তির আরোগ্য লাভের উদ্দেশে (মালিশ করছি)। তবে ইবনু আবু শাইবা (রহঃ) (তার বর্ণনায়) বলেছেন يُشْفَى ‘শেফা দান করা হয়।’ এবং যুহাইর (রহঃ) বলেছেন, لِيُشْফَى ‘আমাদের রোগীর সুস্থতা লাভের উদ্দেশে।’

ইসলামী ফাউন্ডেশনঃ ৫৫৩১, ইসলামীক সেন্টারঃ ৫৫৫৬

সহীহ মুসলিম হাদিস ৫৬১২-এর সারসংক্ষেপ

এই হাদিসে অসুস্থতা, ফোড়া বা আঘাতের সময় রাসূলুল্লাহ صلى الله عليه وسلم যে দোয়া পড়তেন, তা বর্ণিত হয়েছে। বর্ণনাকারী দেখিয়েছেন, আঙুল জমিনে রাখা, তা তুলে নেওয়া এবং এরপর দোয়া পড়ার পদ্ধতি ছিল। দোয়াটির অর্থ হলো: আল্লাহর নামে, আমাদের জমিনের ধূলা, আমাদের কারো লালার সঙ্গে, আমাদের অসুস্থ ব্যক্তির আরোগ্যের জন্য, আমাদের রবের অনুমতিতে। এখানে মূল কথা হলো, আরোগ্য আল্লাহর অনুমতিতেই হয়। বাহ্যিক পদ্ধতি থাকলেও নির্ভরতা আল্লাহর ওপর। হাদিসে অসুস্থতা, ফোড়া ও আঘাত—এই তিন অবস্থার কথা এসেছে। তাই এটি রুকইয়াহ ও আরোগ্যের দোয়ার একটি নির্দিষ্ট নববী উদাহরণ।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • অসুস্থতা, ফোড়া বা আঘাতে নবী صلى الله عليه وسلم নির্দিষ্ট দোয়া পড়তেন।
  • দোয়ায় আল্লাহর নাম ও তাঁর অনুমতির কথা স্পষ্টভাবে এসেছে।
  • আরোগ্যের আসল ভরসা আল্লাহর ওপর রাখতে হবে।
  • হাদিসে বর্ণিত পদ্ধতি নির্দিষ্টভাবে আঘাত বা অসুস্থতার সঙ্গে যুক্ত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন