৪০/২৬. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৫৬৫২ - সালাম
প্রতিটি রোগের প্রতিকার রয়েছে এবং চিকিৎসা করা মুস্তাহাব
সহীহ মুসলিম : ৫৬৫২
সহীহ মুসলিমহাদিস নম্বর ৫৬৫২
حَدَّثَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنْ سَعِيدِ بْنِ مَسْرُوقٍ، عَنْ عَبَايَةَ، بْنِ رِفَاعَةَ عَنْ جَدِّهِ، رَافِعِ بْنِ خَدِيجٍ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ﷺ يَقُولُ " إِنَّ الْحُمَّى فَوْرٌ مِنْ جَهَنَّمَ فَابْرُدُوهَا بِالْمَاءِ».
রাফি’ ইবনু খাদীজ (রাঃ) হতে বর্ণিতঃ
হান্নাদ ইবনু সারী (রহঃ) ...... ‘আবায়াহ্ ইবনু রিফা‘আহ্ (রহঃ) -এর সানাদে তাঁর দাদা রাফি‘ ইবনু খাদিজ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) -কে আমি বলতে শুনেছি যে, জ্বর জাহান্নামের তীব্র উত্তাপের অংশ বিশেষ, তাই তোমরা তাকে পানি দ্বারা শীতল করো।
ই. ফা. ৫৫৭১, ই. সে. ৫৫৯৬
