৩/৩. অধ্যায়ঃ
ঋতুবতী মহিলাদের জন্যে তার স্বামীর মাথা ধুয়ে দেয়া, তার চুল আঁচড়িয়ে দেয়া জায়িয; তার উচ্ছিষ্ট পবিত্র; তার কোলে মাথা রেখে হেলান দেয়া ও সেখানে কুরআন পাঠ করা জায়িয
সহিহ মুসলিম : ৫৭৮
সহিহ মুসলিমহাদিস নম্বর ৫৭৮
وَحَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، وَأَبُو كَامِلٍ وَمُحَمَّدُ بْنُ حَاتِمٍ كُلُّهُمْ عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، - قَالَ زُهَيْرٌ حَدَّثَنَا يَحْيَى، - عَنْ يَزِيدَ بْنِ كَيْسَانَ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ بَيْنَمَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي الْمَسْجِدِ فَقَالَ " يَا عَائِشَةُ نَاوِلِينِي الثَّوْبَ " . فَقَالَتْ إِنِّي حَائِضٌ . فَقَالَ " إِنَّ حَيْضَتَكِ لَيْسَتْ فِي يَدِكِ " فَنَاوَلَتْهُ .
আবূ হুরাইরাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন রসূলুল্লাহ (ﷺ) ইতিকাফরত অবস্থায় মসজিদ থেকে বললেন, হে আয়িশা! আমাকে কাপড়টা এগিয়ে দাও। তিনি (আয়িশা (রাঃ)) বলেন, আমি যে ঋতুমতী! জবাবে রসূলুল্লাহ (ﷺ) বললেন, ঋতু তো তোমার হাতে লাগে নাই। তারপর আমি তা এনে দিলাম।
ইসলামী ফাউন্ডেশনঃ ৫৮২, ইসলামীক সেন্টারঃ ৫৯৮
