৩/৩. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ৫৭৯ - ঋতুমতী স্ত্রীর সাথে খাবার ভাগ

ঋতুবতী মহিলাদের জন্যে তার স্বামীর মাথা ধুয়ে দেয়া, তার চুল আঁচড়িয়ে দেয়া জায়িয; তার উচ্ছিষ্ট পবিত্র; তার কোলে মাথা রেখে হেলান দেয়া ও সেখানে কুরআন পাঠ করা জায়িয

ঋতুমতী স্ত্রীর সাথে পানাহার ভাগ করার নববী আদব

সহীহ মুসলিমহাদিস নম্বর ৫৭৯

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَزُهَيْرُ بْنُ حَرْبٍ، قَالاَ حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ مِسْعَرٍ، وَسُفْيَانَ، عَنِ الْمِقْدَامِ بْنِ شُرَيْحٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كُنْتُ أَشْرَبُ وَأَنَا حَائِضٌ، ثُمَّ أُنَاوِلُهُ النَّبِيَّ ﷺ فَيَضَعُ فَاهُ عَلَى مَوْضِعِ فِيَّ فَيَشْرَبُ وَأَتَعَرَّقُ الْعَرْقَ وَأَنَا حَائِضٌ ثُمَّ أُنَاوِلُهُ النَّبِيَّ ﷺ فَيَضَعُ فَاهُ عَلَى مَوْضِعِ فِيَّ .وَلَمْ يَذْكُرْ زُهَيْرٌ فَيَشْرَبُ .

'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

আমি ঋতুবতী অবস্থায় পানি পান করতাম এবং পরে নবী (ﷺ)-কে অবশিষ্টটুকু প্রদান করলে আমি যেখানে মুখ লাগিয়ে পান করতাম তিনিও পাত্রের সে স্থানে মুখ লাগিয়ে পান করতেন। আবার আমি ঋতুবতী অবস্থায় হাড় খেয়ে তা নবী (ﷺ)-কে দিলে আমি যেখানে মুখ লাগিয়েছিলাম তিনি সেখানে মুখ লাগিয়ে খেতেন। তবে যুহায়র কর্তৃক বর্ণিত হাদীসে “পান করার” উল্লেখ নেই।

ই.ফা. ৫৮৩, ই.সে. ৫৯৯

সহীহ মুসলিম হাদিস ৫৭৯-এর সারসংক্ষেপ

এই হাদিসে আয়িশা (রাঃ) বলেন, তিনি ঋতুমতী অবস্থায় পানি পান করতেন, তারপর নবীজি (صلى الله عليه وسلم)-কে পাত্র দিতেন। নবীজি (صلى الله عليه وسلم) তিনি যেখানে মুখ লাগিয়ে পান করেছিলেন, সেই স্থানে মুখ লাগিয়ে পান করতেন। একইভাবে তিনি হাড় থেকে খেতেন, পরে নবীজি (صلى الله عليه وسلم) সেই একই স্থানে মুখ লাগিয়ে খেতেন। এই বর্ণনা হায়িয সম্পর্কে অনেক ভুল ধারণা দূর করে। ঋতুমতী নারীকে খাবার-পানীয়ের ক্ষেত্রে আলাদা বা অপবিত্র ভেবে দূরে রাখার শিক্ষা এখানে নেই। বরং নবীজি (صلى الله عليه وسلم)-এর আচরণে ভালোবাসা, সম্মান এবং স্বাভাবিক ঘরোয়া সম্পর্ক দেখা যায়। হায়িয অবস্থায় দাম্পত্য কোমলতা এবং পানাহারের স্বাভাবিকতা বোঝার জন্য এই হাদিস খুব সুন্দর দলিল। তবে বর্ণনায় যে সীমা এসেছে, তার বাইরে কোনো অতিরিক্ত দাবি করা ঠিক নয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ঋতুমতী স্ত্রীর সাথে খাবার ও পানীয় ভাগ করা বর্ণনায় এসেছে।
  • হায়িয অবস্থায় নারীকে ঘৃণা বা দূরত্বের চোখে দেখা নববী আচরণ নয়।
  • দাম্পত্য ভালোবাসা ছোট ছোট আচরণেও প্রকাশ পেতে পারে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন