৪৩/৪. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ৫৮৩০ - দুনিয়ার ভাণ্ডার ও দুই মিথ্যাবাদী

নাবী (ﷺ)-এর স্বপ্ন

দুই স্বর্ণের কাঁকন ও মিথ্যা নবীদের পরিচয়

সহীহ মুসলিমহাদিস নম্বর ৫৮৩০

وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ، قَالَ هَذَا مَا حَدَّثَنَا أَبُو هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ ﷺ . فَذَكَرَ أَحَادِيثَ مِنْهَا وَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ «بَيْنَا أَنَا نَائِمٌ أُتِيتُ خَزَائِنَ الأَرْضِ فَوَضَعَ فِي يَدَىَّ أُسْوَارَيْنِ مِنْ ذَهَبٍ فَكَبُرَا عَلَىَّ وَأَهَمَّانِي فَأُوحِيَ إِلَىَّ أَنِ انْفُخْهُمَا فَنَفَخْتُهُمَا فَذَهَبَا فَأَوَّلْتُهُمَا الْكَذَّابَيْنِ اللَّذَيْنِ أَنَا بَيْنَهُمَا صَاحِبَ صَنْعَاءَ وَصَاحِبَ الْيَمَامَةِ».

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

এ হলো সেসব হাদীস যা আবূ হুরায়রা (রাঃ) রাসূলুল্লাহ (ﷺ) থেকে আমাদের নিকট বর্ণনা করেছেন। এ কথা বলে তিনি কয়েকটি হাদীস বর্ণনা করেন। এটি হলো (সেগুলোর একটি)। রাসূলুল্লাহ (ﷺ) আরও বলেন, আমি নিদ্রিত ছিলাম এমতাবস্থায় আমার নিকট দুনিয়ার ভাণ্ডারসমূহ নিয়ে আসা হলো। সে সময় আমার হাতে দু’টি স্বর্ণের কাঁকন রেখে দেয়া হলে সে দু’টি আমার জন্য অনেক ওজন মনে হলো এবং তারা আমাকে দুর্ভাবনায় ফেলল। তখন আমার নিকট ওহীর মাধ্যমে জানানো হলো যে, আমি যেন সে দু’টির উপরে ফুঁ দেই। তখন আমি ফুঁ দিলে সে দু’টি উড়ে গেল।আমি সে দু’টির ব্যাখ্যা করলাম- সে দু’ মিথ্যাবাদী (ভণ্ড নবী) যে দু’জনের মাঝে আমি রয়েছি- (অর্থাৎ-) সান’আ অধিবাসী আসওয়াদ আল-‘আনসী এবং ইয়ামামাহ্ অধিবাসী মুসাইলামাতুল কায্যাব।

ই.ফা. ৫৭৩৭, ই.সে. ৫৭৬৮

সহীহ মুসলিম হাদিস ৫৮৩০-এর সারসংক্ষেপ

এই বর্ণনায় আবু হুরায়রা (রাঃ) রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) থেকে কয়েকটি হাদিস বর্ণনা করেন। এর মধ্যে একটি হলো, নবী (صلى الله عليه وسلم) ঘুমন্ত অবস্থায় দেখলেন, তাঁর কাছে দুনিয়ার ভাণ্ডারসমূহ আনা হলো। এরপর তাঁর হাতে দুইটি স্বর্ণের কাঁকন রাখা হলো। কাঁকন দুটির ভার ও ভাবনা তাঁকে কষ্ট দিল। তখন ওহীর মাধ্যমে তাঁকে বলা হলো, এগুলোর ওপর ফুঁ দিতে। তিনি ফুঁ দিলে কাঁকন দুটো উড়ে গেল। নবী (صلى الله عليه وسلم) এর ব্যাখ্যা করলেন—এ দুজন মিথ্যাবাদী, একজন সানআর আসওয়াদ আল-আনসী, অন্যজন ইয়ামামার মুসায়লিমা কায্যাব। এই হাদিসে স্বপ্নের ইশারা ও মিথ্যা নবুওয়াতের ভয়াবহতা ফুটে উঠেছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • নবীজীর স্বপ্নে কখনো ভবিষ্যৎ ঘটনার ইশারা এসেছে।
  • মিথ্যা নবুওয়াতের দাবি সত্য দ্বীনের বিরুদ্ধে বড় বিপদ।
  • আল্লাহ চাইলে মিথ্যা দাবি টিকতে পারে না।
  • সত্য নবুওয়াতকে চিনতে সতর্কতা জরুরি।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন