৪৫/৬. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ৬১৩৯ - খন্দকে যুবাইরের মর্যাদা

তালহা ও যুবায়র (রাঃ)-এর ফযীলাত

খন্দকের দিনে যুবাইর (রাঃ)-এর বিশেষ সম্মান

সহীহ মুসলিমহাদিস নম্বর ৬১৩৯

حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ الْخَلِيلِ، وَسُوَيْدُ بْنُ سَعِيدٍ، كِلاَهُمَا عَنِ ابْنِ مُسْهِرٍ، قَالَ إِسْمَاعِيلُ أَخْبَرَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ، قَالَ كُنْتُ أَنَا وَعُمَرُ بْنُ أَبِي سَلَمَةَ، يَوْمَ الْخَنْدَقِ مَعَ النِّسْوَةِ فِي أُطُمِ حَسَّانٍ فَكَانَ يُطَأْطِئُ لِي مَرَّةً فَأَنْظُرُ وَأُطَأْطِئُ لَهُ مَرَّةً فَيَنْظُرُ فَكُنْتُ أَعْرِفُ أَبِي إِذَا مَرَّ عَلَى فَرَسِهِ فِي السِّلاَحِ إِلَى بَنِي قُرَيْظَةَ.قَالَ وَأَخْبَرَنِي عَبْدُ اللَّهِ بْنُ عُرْوَةَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ قَالَ فَذَكَرْتُ ذَلِكَ لأَبِي فَقَالَ وَرَأَيْتَنِي يَا بُنَىَّ قُلْتُ نَعَمْ. قَالَ أَمَا وَاللَّهِ لَقَدْ جَمَعَ لِي رَسُولُ اللَّهِ ﷺ يَوْمَئِذٍ أَبَوَيْهِ فَقَالَ " فِدَاكَ أَبِي وَأُمِّي " .

আবদুল্লাহ ইবনু যুবায়র (রাঃ) হতে বর্ণিতঃ

খন্দকের দিবসে আমি এবং ‘উমর ইবনু আবূ সালামাহ্, হাস্সান (ইবনু সাবিত)-এর কিল্লায় নারীদের সঙ্গে ছিলাম। আমি দেখতাম কক্ষনো তিনি আমার দিকে ঝুঁকে পড়তেন আর কোন সময় আমি ঝুঁকে পড়তাম তিনি দেখতেন। আমার বাবাকে আমি চিনে ফেলতাম, যখন তিনি যুদ্ধাস্ত্রে সজ্জিত অবস্থায় ঘোড়ায় চড়ে বানূ কুরাইযার দিকে যেতেন। অপর সূত্রে ‘আবদুল্লাহ ইবনু যুবায়র (রাঃ) বলেন, তারপর আমি বাবাকে এ কথা বর্ণনা করলাম। তিনি বললেন, পুত্র! তুমি আমায় দেখেছিলে? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, আল্লাহর কসম! সেদিন রাসূলুল্লাহ্ (ﷺ) আমার জন্য তাঁর পিতা-মাতা উভয়কে একত্রে উৎসর্গ করেছেন এবং বলেছেন: তোমার উপর আমার বাবা-মা কুরবান হোক।

ই.ফা. ৬০২৭, ই.সে. ৬০৬৫

সহীহ মুসলিম হাদিস ৬১৩৯-এর সারসংক্ষেপ

এই হাদিসে আবদুল্লাহ ইবন যুবাইর (রাঃ) খন্দকের দিনের একটি স্মৃতি বলেন। তিনি ও উমর ইবন আবু সালামা নারীদের সঙ্গে হাসসান (রাঃ)-এর কিল্লায় ছিলেন। সেখান থেকে তিনি তাঁর পিতা যুবাইর (রাঃ)-কে চিনতে পারেন, যখন তিনি অস্ত্রে সজ্জিত হয়ে ঘোড়ায় বানু কুরাইযার দিকে যাচ্ছিলেন। পরে তিনি বাবাকে বিষয়টি জানান। যুবাইর (রাঃ) বলেন, সেদিন রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) তাঁর জন্য নিজের পিতা-মাতা একত্রে উৎসর্গ করে বলেছিলেন, তোমার উপর আমার বাবা-মা কুরবান হোক। এই হাদিস যুবাইর (রাঃ)-এর সাহস, খন্দকের যুদ্ধ এবং নবীজির বিশেষ সম্মানকে তুলে ধরে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • খন্দকের দিনে যুবাইর (রাঃ)-এর সাহসী ভূমিকা দেখা যায়।
  • নবী (صلى الله عليه وسلم) যুবাইর (রাঃ)-কে বিশেষ সম্মানের ভাষায় সম্বোধন করেছেন।
  • পরিবারের স্মৃতির মাধ্যমেও সাহাবীদের ফজিলত সংরক্ষিত হয়েছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন