৪৫/১৩. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৬১৯২ - সফরে স্ত্রীদের মাঝে লটারী ও ঈর্ষা
আয়িশাহ্ (রাঃ)-এর ফযিলত
সফরে লটারী ও দাম্পত্য ঈর্ষার হাদিস
সহীহ মুসলিম : ৬১৯২
সহীহ মুসলিমহাদিস নম্বর ৬১৯২
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ، وَحَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ، كِلاَهُمَا عَنْ أَبِي نُعَيْمٍ، قَالَ عَبْدٌ حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ أَيْمَنَ، حَدَّثَنِي ابْنُ أَبِي مُلَيْكَةَ، عَنِ الْقَاسِمِ، بْنِ مُحَمَّدٍ عَنْ عَائِشَةَ،قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ ﷺ إِذَا خَرَجَ أَقْرَعَ بَيْنَ نِسَائِهِ فَطَارَتِ الْقُرْعَةُ عَلَى عَائِشَةَ وَحَفْصَةَ فَخَرَجَتَا مَعَهُ جَمِيعًا وَكَانَ رَسُولُ اللَّهِ ﷺ إِذَا كَانَ بِاللَّيْلِ سَارَ مَعَ عَائِشَةَ يَتَحَدَّثُ مَعَهَا فَقَالَتْ حَفْصَةُ لِعَائِشَةَ أَلاَ تَرْكَبِينَ اللَّيْلَةَ بَعِيرِي وَأَرْكَبُ بَعِيرَكِ فَتَنْظُرِينَ وَأَنْظُرُ قَالَتْ بَلَى .فَرَكِبَتْ عَائِشَةُ عَلَى بَعِيرِ حَفْصَةَ وَرَكِبَتْ حَفْصَةُ عَلَى بَعِيرِ عَائِشَةَ فَجَاءَ رَسُولُ اللَّهِ ﷺ إِلَى جَمَلِ عَائِشَةَ وَعَلَيْهِ حَفْصَةُ فَسَلَّمَ ثُمَّ صَارَ مَعَهَا حَتَّى نَزَلُوا فَافْتَقَدَتْهُ عَائِشَةُ فَغَارَتْ فَلَمَّا نَزَلُوا جَعَلَتْ تَجْعَلُ رِجْلَهَا بَيْنَ الإِذْخِرِ وَتَقُولُ يَا رَبِّ سَلِّطْ عَلَىَّ عَقْرَبًا أَوْ حَيَّةً تَلْدَغُنِي رَسُولُكَ وَلاَ أَسْتَطِيعُ أَنْ أَقُولَ لَهُ شَيْئًا .
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ্ (ﷺ) যখন সফরে বের হতেন, তখন নিজ স্ত্রীদের সম্বন্ধে লটারি করতেন। একবার লটারিতে ‘আয়িশাহ্ ও হাফসাহ্র নাম উঠল। দু’জনেই তাঁর সঙ্গে বের হলেন। রাসূলুল্লাহ্ (ﷺ) যখন রাতে সফর করতেন তখন তিনি ‘আয়িশার সঙ্গে কথোপকথন করে চলতেন। হাফসাহ্ (রাঃ) ‘আয়িশাহ্কে বললেন, আজ রাতে তুমি আমার উটে চড় আর আমি তোমার উটে চড়ি। তারপর তুমি অপেক্ষা করবে আমিও অপেক্ষা করব।এরপর ‘আয়িশা (রাঃ) হাফসাহ্র উটে আর হাফসাহ্ (রাঃ) ‘আয়শাহ্র উটে সাওয়ারী হলেন। যখন রাসূলুল্লাহ্ (ﷺ) ‘আয়িশার উটের নিকট আসলেন এবং এসে সওয়ার ছিলেন হাফসাহ্ (রাঃ) তখন তিনি সালাম দিলেন এবং তাঁর সঙ্গে চললেন। পরিশেষে মনযিলে গিয়ে অবতরণ করলেন। ‘আয়িশা (রাঃ) তাঁকে (ﷺ)-কে না পেয়ে চটে গেলেন। যখন সকলে মনযিলে যেয়ে নামলেন, ‘আয়িশাহ্ তা পা ‘ইয্খির” ঘাসের উপর রেখে চলতে লাগলেন, হে রব! একটা সাপ বা বিচ্ছু আমার দিকে পাঠিয়ে দিন যেন আমাকে দংশন করে। তিনি তো আপনার রাসূল। আমি তাঁকে কিছু বলতেও পারি না।
ই.ফা. ৬০৭৯, ই.সে. ৬১১৭
সহীহ মুসলিম হাদিস ৬১৯২-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর সফরের একটি পারিবারিক ঘটনা এসেছে। তিনি সফরে বের হলে স্ত্রীদের মধ্যে লটারী করতেন। একবার আয়িশা (রাঃ) ও হাফসা (রাঃ)-এর নাম উঠল। রাতে সফরের সময় রাসূল صلى الله عليه وسلم আয়িশা (রাঃ)-এর সঙ্গে কথা বলতে বলতে চলতেন। হাফসা (রাঃ) উট বদলানোর প্রস্তাব দিলে আয়িশা (রাঃ) রাজি হন। পরে রাসূল صلى الله عليه وسلم আয়িশার উটের কাছে এসে হাফসা (রাঃ)-কে পেলেন, তাঁকে সালাম দিলেন এবং তাঁর সঙ্গে চললেন। আয়িশা (রাঃ) রাসূল صلى الله عليه وسلم-কে পাশে না পেয়ে ঈর্ষা অনুভব করলেন এবং কষ্টের ভাষায় আল্লাহর কাছে কথা বললেন। হাদিসটি দাম্পত্য জীবন, সফরে ন্যায়পরায়ণতা, স্ত্রীর অনুভূতি এবং মানবিক আবেগকে সরলভাবে দেখায়। এখানে অতিরিক্ত কোনো বিধান বানানোর দরকার নেই; ঘটনাটি যেমন এসেছে, তেমনভাবেই বুঝতে হবে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সফরে স্ত্রীদের মধ্যে লটারী করার ঘটনা বর্ণনায় এসেছে।
- দাম্পত্য জীবনে ঈর্ষা ও কষ্টের অনুভূতি মানুষের স্বাভাবিক দিক।
- রাসূল صلى الله عليه وسلم হাফসা (রাঃ)-কে সালাম দিয়ে পাশে চলেছেন, কারণ তিনি আয়িশার উটে ছিলেন।
- ঘটনা বুঝতে সরাসরি পাঠের বাইরে অতিরিক্ত দাবি করা ঠিক নয়।
